Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শ্রম বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ে উদ্বেগ

    সেপ্টেম্বর ১৩, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সিন্ডিকেট ও অসাধু এজেন্সির চক্করে পড়ে গত বছর মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার শ্রমিকের মধ্যে প্রথম ধাপে নেওয়ার জন্য প্রায় আট হাজার জনকে বাছাই করেছে দেশটি। তবে নির্ধারিত সময় চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পাঠানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কারণ নিয়োগদাতা থেকে এখনো কোনো চাহিদাপত্র পাঠানো হয়নি। সেই সঙ্গে খরচ বাড়ায় আগ্রহীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

    মালয়েশিয়া জানিয়েছে, প্রাথমিকভাবে যোগ্য হিসেবে নির্বাচন করা ৭ হাজার ৮৬৯ জনকে নির্মাণ ও পর্যটনখাতে নেওয়া হবে। তারা যাবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এর (বোয়েসেল) মাধ্যমে।

    বোয়েসেল সূত্রে জানা গেছে, কর্মীদের পাঠানোর প্রক্রিয়া তারা এরই মধ্যে শুরু করেছে। সবাইকে মোবাইল ফোনে বার্তা দেওয়া ও কল করা হয়েছে। আগ্রহীদের পাসপোর্টের কপি ও মালয়েশিয়ার নির্মাণশিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) নির্ধারিত আবেদন ফরম পূরণ করে বোয়েসেলে ইমেইল করতে বলা হয়েছে। সিআইডিবির প্রশিক্ষণ ও সাক্ষাৎকার দেওয়ার পর মালয়েশিয়া যাওয়ার জন্য কর্মীকে চূড়ান্ত করা হবে।

    তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কর্মী পাঠানোর চাহিদাপত্রের একটিও এখনো আসেনি। ফলে চাহিদাপত্র আনা, প্রশিক্ষণ পরবর্তী সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা, ফাইটসহ নানা প্রক্রিয়া ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

    প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সাধারণত মালয়েশিয়ার কোম্পানিগুলো কর্মী নিয়োগের বিনিময়ে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি থেকে নির্ধারিত পরিমাণে টাকা পায়। এখন সরকারি এজেন্সি বোয়েসেল থেকে অর্থ না পাওয়ায় তাদের লোক নিতে গড়িমসি করার আশঙ্কা রয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার শ্রম বাজারে দুই দেশের অসাধু লোকজনের যোগসাজশে গঠিত সিন্ডিকেটও এখানে উদ্বেগ তৈরি করছে।

    এ বিষয়ে বোয়েসেলের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. শওকত আলী জাগো বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোর তালিকাভুক্ত যে ১০০ এজেন্সি রয়েছে বাংলাদেশে, তারা চাচ্ছে না আমরা কর্মী পাঠাই। অন্যদিকে মালয়েশিয়ার নিয়োগদাতারাও চান না আমরা লোক পাঠাই। ফলে এখানে কিছু ঝামেলা সৃষ্টি হয়েছে। অথচ গত বছর লাখ লাখ টাকা খরচ করেও এ লোকগুলো যেতে পারেননি। তারা সর্বস্বান্ত হয়ে গেছেন। এটা এ দুই শ্রেণির মানুষের মাথায় নেই। ফলে লোকগুলোকে পাঠাতে কিছুটা বিড়ম্বনা আছে।’

    কর্মীরা জানিয়েছেন, গত বছর যেতে না পারা ব্যক্তিদের এবার শুধু বিমান ভাড়া দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন সব মিলিয়ে বাড়তি ১ লাখ ৬২ হাজার টাকা দিয়ে যেতে হবে। এটা তাদের জন্য খুবই কষ্টের।

    বোয়েসেলের দেওয়া নতুন খরচের কাঠামো অনুযায়ী, স্বাস্থ্য পরীা ফি ৬ হাজার ৫০০ টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে ১০ হাজার টাকা। একইভাবে সার্ভিস চার্জ আগে ছিল ৩৭ হাজার ৫০০ টাকা, বর্তমানে তা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার টাকা। এ ছাড়া সিআইডিবি প্রশিণ ফি দিতে হচ্ছে ২২ হাজার ৫০০ টাকা। সাক্ষাৎকারে অংশ নিতে গুনতে হবে আরও ১০ হাজার টাকা। এর বাইরে বিমানভাড়া ধরা হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা, যা বাড়তেও পারে। এ খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যেতে ইচ্ছুক কর্মীরা।

    গত বছর সাড়ে পাঁচ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি পটুয়াখালীর রাব্বি হোসেন। এবার তিনি যাওয়ার প্রাথমিক তালিকায় রয়েছেন।

    রাব্বি হোসেন বলেন, ‘গত বছর সাড়ে ৫ লাখ টাকা দিয়েছি। দালালেরা আমাকে মাত্র ১ লাখ ৩০ হাজার টাকা তিপূরণ দিয়েছে। বাকিগুলো দেয়নি। সেই ঋণ এখনো পরিশোধ হয়নি। এখন আবার যেতে চাচ্ছি, সরকারের উচিত ছিল আমাদের বিনা মূল্যে পাঠানোর ব্যবস্থা করা।’

    এ নিয়ে কথা হলে বোয়েসেলের নির্বাহী পরিচালক শওকত বলেন, ‘মালয়েশিয়ার শর্তের কারণে এসব ব্যয় বেড়েছে। সার্ভিস চার্জ বা এজেন্ট ফি মালয়েশিয়ার লোকেরা নিচ্ছেন। এ কর্মী পাঠাতে বোয়েসেলের কোনো আয় নেই। আমরা অনেক চেষ্টা করেছি খরচ কমানোর। আর আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা যাবে না। কর্মীরা ধাপে ধাপে এক লাখ ৬২ হাজার টাকা খরচ দিয়ে যাবেন।’

    বোয়েসেল জানিয়েছে, মালয়েশিয়া সরকার নির্মাণখাতে কর্মী নিতে চাইছে। এ জন্য সিআইডিবি প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। মূলত তিনটি ক্ষেত্রে কর্মীদের পরীক্ষা দিতে হবে- ইট গাঁথা, প্লাস্টারিং ও কার্পেন্ট্রি বা শাটারিং। প্রক্রিয়ার ধাপ অনুযায়ী, প্রথমে সাক্ষাৎকার নেওয়া হবে। এতে নির্বাচিত হলে কর্মীদের পরীায় অংশ নিতে হবে। প্রশিণ শেষে পরীায় উত্তীর্ণ হলে সনদ দেওয়া হবে। উত্তীর্ণ না হলে কর্মীরা যেতে পারবেন না।

    বোয়েসেলের এক কর্মকর্তা জানান, মালয়েশিয়া কিন্তু এর আগে এগুলো বাধ্যতামূলক করেনি। কিন্তু এখন কর্মী নিতে প্রশিণ ও সাাৎকার বাধ্যতামূলক করেছে। পরীায় না টিকলে কর্মীদের নাও নিতে পারে। তারা এ প্রক্রিয়াকে জটিল করেছে। আমাদের অনেক এজেন্সি সরাসরি সরকারি উদ্যোগে কর্মী পাঠাতে দিতে চাইছে না। তারা চাইছে পুরো প্রক্রিয়াটি এজেন্সির মাধ্যমেই হোক। এ কারণে যাওয়ার খরচও বেড়েছে।

    শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচিত কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যেতে চাইলে এ চার মাসে তা কীভাবে হবে? কর্মীদের প্রশিক্ষণ, সনদ, সাক্ষাৎকার, স্বাস্থ্য পরীক্ষা, ফাইট- সবকিছু আগামী ডিসেম্বরের মধ্যে কীভাবে সম্পন্ন করবে? পাশাপাশি কর্মী পাঠানোর চাহিদাপত্র পাওয়া নিয়ে আছে শঙ্কা।

    এ বিষয়ে বোয়েসেলের নির্বাহী পরিচালক জানান, তালিকাভুক্ত কর্মীর সবাইকে ফোন ও বার্তা দেওয়া হয়েছে। কিছু কর্মী অন্যান্য দেশে চলে গেছেন বলে জানিয়েছে তাদের পরিবার। কেউ কেউ আর বিদেশে যাবেন না- এমনও রয়েছে। দুই-একদিনের মধ্যে জানা যাবে সাত হাজার ৮৬৯ কর্মীর মধ্যে কতজন যাবেন। তবে ধারণা করা হচ্ছে সংখ্যাটি বেশি হবে না। অন্যদিকে সিআইডিবির সাাৎকার থেকে কেউ কেউ বাদ পড়তে পারেন।

    চাহিদাপত্র পাওয়া নিয়ে তিনি বলেন, আমরা হয়তো শিগগিরই তিন হাজার কর্মীর চাহিদা পাব। অধিকাংশ কর্মী প্রশিক্ষণ নিয়েছেন। চাহিদাপত্র পেলে বাকি প্রক্রিয়া শুরু হবে। ●

    অকা/শ্রবা/ফর/সন্ধ্যা/১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    সিটিটিসি-এটিইউ-র‍্যাবের চ্যালেঞ্জ, বাড়ছে জঙ্গি হুমকি

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.