Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    আগস্ট ৩, ২০২৬ ১২:০৫ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    বিনোদন ডেস্ক> 

    রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত নীতিশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। শুক্রবার ভোর ৪টা ১৫ মিনিটে, পুণ্য ‘ব্রহ্ম মুহূর্তে’ মুক্তি দেওয়া হয় সিনেমাটির ট্রেলার। ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলেও, প্রশংসার পাশাপাশি সমালোচনাও উঠে এসেছে।

    ট্রেলারে প্রথমবারের মতো দেখা গেছে অযোধ্যার রাজকুমার রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রভি দুবে এবং রাবণ হিসেবে দক্ষিণী সুপারস্টার যশকে। প্রথম টিজারের তুলনায় ভিজ্যুয়াল ইফেক্টস ও গ্রাফিক্সে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার নির্মাতারা অতিরিক্ত কল্পনানির্ভর উপাদানের বদলে অযোধ্যা ও লঙ্কার বিশাল সেট, আবহ এবং আবেগের ওপর বেশি গুরুত্ব দিয়েছেন।

    ট্রেলারের শুরুতেই রাবণ রূপে যশের শক্তিশালী উপস্থিতি নজর কাড়ে। এরপর মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে রামের যাত্রা, রাক্ষস বধ এবং কৈকেয়ীর দাবিতে রাজা দশরথের নির্দেশে ১৪ বছরের বনবাসে যাওয়ার দৃশ্য তুলে ধরা হয়েছে। রামের সঙ্গে বনবাসে সীতা ও লক্ষ্মণকেও দেখা যায়।

    তবে ট্রেলারজুড়ে একটি বিষয় দর্শকদের নজরে এসেছে। সিনেমাতে হনুমানের চরিত্রে অভিনয় করলেও অভিনেতা সানি দেওলকে ট্রেলারের কোথাও দেখানো হয়নি। অনেকের ধারণা, দ্বিতীয় পর্ব বা পরবর্তী প্রচারণার জন্য তার উপস্থিতি চমক হিসেবে রেখে দিয়েছেন নির্মাতারা।

    ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া দুই ভাগে বিভক্ত। একাংশ বিশাল ক্যানভাস, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কালার গ্রেডিং এবং নির্মাণশৈলীর প্রশংসা করে এটিকে ভারতীয় সিনেমার নতুন মাইলফলক হিসেবে অভিহিত করছেন।

    অন্যদিকে সমালোচকদের একাংশের দাবি, প্রায় ৪ হাজার কোটি টাকার বাজেট নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ট্রেলারের ভিজ্যুয়ালস এখনো সেই উচ্চতায় পৌঁছাতে পারেনি। তাদের মতে, কয়েকটি দৃশ্যে কম্পিউটার গ্রাফিক্স ও গ্রিন স্ক্রিনের ব্যবহার বেশ স্পষ্ট।

    অভিনয় নিয়েও চলছে আলোচনা। রামের চরিত্রে রণবীর কাপুরের শান্ত ও সংযত উপস্থিতি অনেকের ভালো লাগলেও, তার সংলাপ বলার ধরন ও কণ্ঠস্বর নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অন্যদিকে রাবণ হিসেবে যশের উপস্থিতি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। তার তেজ, অভিব্যক্তি ও পর্দা দখলের ক্ষমতা দর্শকদের মুগ্ধ করেছে। অনেকেই মনে করছেন, রাবণের চরিত্রে এটি যশের অন্যতম স্মরণীয় অভিনয় হতে পারে।

    সব মিলিয়ে, ট্রেলারটি যেমন সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে, তেমনি এর নির্মাণ ও উপস্থাপনা নিয়ে নতুন করে বিতর্কও তৈরি করেছে। এখন মুক্তির পরই জানা যাবে, দর্শকদের উচ্চ প্রত্যাশা কতটা পূরণ করতে পারে নীতিশ তিওয়ারির এই মেগা বাজেটের ‘রামায়ণ’।

    যশ রণবীর কাপুর সাই পল্লবী

    এই বিষয়ে আরও সংবাদ

    ইধিকা পালের নতুন চমক

    সিডনিতে কিংবদন্তি রুনা লায়লার ‘বাংলাদেশ নাইট ২০২৬’

    প্রকাশিত হলো ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

    শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

    সাহসী দৃশ্যে কিয়ারা আদভানি

    নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল; প্রধান আকর্ষণ জায়েদ খান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জ্বালানি সংকটে বিকল্প হতে পারে সৌরবিদ্যুৎ

    কাশ্মির ইস্যুতে পাকিস্তানের নৈতিক অবস্থান কি প্রশ্নবিদ্ধ?

    ৭৮ কোটি টাকার লোকসানে সোনারগাঁও টেক্সটাইল

    সার্জিও গোর: বাণিজ্যের আড়ালে রাজনীতি

    সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে সালফারের দাম ১৩৪ শতাংশ বৃদ্ধি

    হোয়াটসঅ্যাপ লগ-ইনে সমস্যা? জেনে নিন সমাধান

    প্রকাশ্যে প্রায় ৪ হাজার কোটি টাকার ‘রামায়ণ’ ট্রেলার

    ইধিকা পালের নতুন চমক

    অনলাইনে যাচাই করা যাবে পাসপোর্ট

    সময়মতো রিটার্ন জমা দিলে মিলবে কর ছাড়

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

    সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

    এলএনজি সরবরাহে ধাক্কা, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.