অর্থকাগজ ডেস্ক> 

গ্রুপ পর্বের শেষ ম্যাচেও নিজেদের আধিপত্য ধরে রাখল আর্জেন্টিনা। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন ম্যাচে তিন জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে শতভাগ সাফল্য নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্বে পা রাখল লিওনেল স্কালোনির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধে জোড়া গোল করে প্রতিপক্ষকে চাপে ফেলে তারা। বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

বিরতির পর জর্ডান একটি গোল করে ম্যাচে ফেরার চেষ্টা চালায়। তবে শেষ মুহূর্তে বদলি হিসেবে মাঠে নেমে গোল করে সব অনিশ্চয়তার অবসান ঘটান অধিনায়ক লিওনেল মেসি। তার সেই গোলেই ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে লেখান মেসি। 

তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। টানা তিন জয়ে দারুণ ছন্দে থাকা স্কালোনির দল এখন নকআউট পর্বে শিরোপা ধরে রাখার মিশনে আরও আত্মবিশ্বাসী।

সর্বশেষ হালনাগাদ 16 hours আগে

Leave A Reply

Exit mobile version