Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১৫ বৈশাখ, ১৪৩৩ | ২৮ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    ব্রাসেলসে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) অনুস্বাক্ষরের পর এবার ঢাকায় রাজনৈতিক সংলাপে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামীকাল ২৯ এপ্রিল (বুধবার) অনুষ্ঠেয় সংলাপে রাজনৈতিক পরিসরে সম্পর্ক আরও জোরদার, ব্যবসা-বাণিজ্য বাড়ানো ও বৈধ অভিবাসনসহ নানা বিষয়ে আলোচনা হবে।

    ২৭ দেশের ইউরোপীয় জোটের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের প্রাতিষ্ঠানিক কাঠামোর এই প্ল্যাটফর্মের পঞ্চম দফার বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। ইইউর পক্ষে নেতৃত্ব দেবেন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর এরিক কুর্জওয়েল।

    ঢাকা-ব্রাসেলসের কূটনৈতিক সূত্রগুলো বলছে, সংলাপে মোটা দাগে রাজনীতি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, উন্নয়ন, নিরাপত্তা, মানবিক সহায়তা, অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি, বিভিন্ন সংস্কার কার্যক্রম, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণ, আইনের শাসন ও সুশাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতাসহ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে সম্প্রতি ইইউর সঙ্গে পিসিএ অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ। সংলাপে পিসিএ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সুযোগ আছে। চূড়ান্ত চুক্তি করার ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা যেতে। ইইউ আমাদের বড় বড় বাণিজ্য অংশীদার। তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারণ করার সুযোগ আছে। বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-তে যেতে আগ্রহী, আমরা চাই এ ব্যাপারে তারা আলোচনা শুরু করুক; এগিয়ে আসুক।

    ব্রাসেলসের একটি কূটনৈতিক সূত্র বলছে, সংস্কার কার্যক্রম বিশেষ করে সংবিধান, বিচার বিভাগীয় সংস্কার, বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা শ্রম খাতসহ অভিবাসন ব্যবস্থাপনায় নিয়ন্ত্রক কাঠামো প্রবর্তনের উদ্যোগ নিয়ে সরকারের অবস্থান জানতে চাইতে পারে ইইউর প্রতিনিধিদল। তারা গণতন্ত্র, মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশেষ গুরুত্ব দিতে পারে। পাশাপাশি ইউরোপের কোম্পানি থেকে এয়ারবাস কেনার বিষয়ে জোর দিতে পারে ইইউ।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা জানান, ইইউ আমাদের বিশাল বাজার। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখাটা জরুরি। আমরা ইইউর সঙ্গে পিসিএ করেছি। এটা অনেক বড় একটা বার্তা। পিসিএ করার জন্য ওরা আমাদের নিয়ে গেছে। পিসিএ সাইনের পরপরই তারা ঢাকায় আসছে রাজনৈতিক সংলাপ করতে। এটার একটা গুরুত্ব আছে। ইইউ চাইছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো হোক। আমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্কে থাকতে চাই। আমরা ওদের সঙ্গে এফটিএ করতে চাই।

    সর্বশেষ হালনাগাদ 8 hours আগে

    অভিবাসন বাংলাদেশ-ইইউ সংলাপ ব্যবসা-বাণিজ্য

    এই বিষয়ে আরও সংবাদ

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাজি ইতালি

    হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো ইরানের টোল আদায়

    জ্বালানি দামের চাপ – কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.