Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৫ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বড় ১০ বাজারেই বেড়েছে

    জুন ১৭, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বা ১০৩ কোটি ডলার বেশি বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। যার পরিমাণ প্রথম ১১ মাসে ৭০৯ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এই রফতানি

    ২০২৪-২৫ অর্থ বছরে জুলাই-মে সময়ে যুক্তরাষ্ট্রসহ রফতানির শীর্ষ ১০ বাজারের সব কটিতেই বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে। তার মধ্যে ছয় বাজারে রফতানি বেড়েছে দুই অঙ্কের বেশি। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

    বাংলাদেশের তৈরি পোশাকের শীর্ষ গন্তব্যগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি, কানাডা ও জাপান। প্রতিটি বাজারে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি তৈরি পোশাক রফতানি হয়। ২০২৪-২৫ অর্থ বছরে এখন পর্যন্ত এই ১০ দেশে ২ হাজার ৮১০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি সাড়ে ১০ শতাংশ। মোট তৈরি পোশাক রফতানির প্রায় ৭৭ শতাংশের গন্তব্য এই শীর্ষ ১০ বাজারে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে এই ১০ বাজারসহ অন্যান্য বাজার মিলিয়ে মোট ৩ হাজার ৬৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে।

    একাধিক তৈরি পোশাক রফতানিকারক জানান, দেশের অভ্যন্তরে নানামুখী চ্যালেঞ্জের মধ্যে শীর্ষ বাজারগুলোতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা সন্তোষজনক। তবে সামনের দিনগুলোতে ট্রাম্পের পাল্টা শুল্ক, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা, দেশের ভেতরে গ্যাস-বিদ্যুতের সংকট, ব্যাংকিং কার্যক্রমে অস্থিরতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা বজায় থাকলে তৈরি পোশাকের রফতানিতে এই প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে।

    এদিকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রফতানি ১৭ শতাংশ বাড়লেও এই বাজার নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিতাদেশ জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে শেষ হবে। তার মধ্যে দেশটির সঙ্গে দর-কষাকষি শেষ করা না গেলে অতিরিক্ত শুল্কের চাপে পড়তে হবে। এখন পর্যন্ত এ ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখায় এরই মধ্যে হতাশা প্রকাশ করছেন দেশীয় উদ্যোক্তারা।

    বিজিএমইএর পরিচালক শেখ এইচ এম মোস্তাফিজ বলেন, ‘বৈশ্বিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আমাদের তৈরি পোশাক রফতানিতে একটা স্বাভাবিক প্রবৃদ্ধি নিয়মিতভাবে হচ্ছে। দিন দিন আমাদের শিল্পের অভিজ্ঞতা ও সক্ষমতা বাড়ছে। চীন থেকেও ক্রয়াদেশ স্থানান্তরিত হয়ে আসছে। ২০২৪-২৫ অর্থ বছরের শুরুতে রাজনৈতিক পটপরিবর্তন হয়। তখন এক মাসের বেশি সময় শ্রম অস্থিরতার কারণে উৎপাদন ব্যাহত হয়। সেটি না হলে তৈরি পোশাক রফতানিতে গড় প্রবৃদ্ধি ১৫ শতাংশ হতো।’

    তিনি আরো বলেন, শেখ এইচ এম মোস্তাফিজ বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট সামাল দেয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি কারখানার কর্মপরিবেশ ও দক্ষতা উন্নয়নে জোর দিতে হবে। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। তা না হলে আগামী দিনে আমাদের প্রতিযোগী দেশগুলোর রফতানি প্রবৃদ্ধি বাড়বে, আর আমাদের কমবে।’

    ইপিবির তথ্যানুযায়ী, দীর্ঘদিন ধরেই জার্মানি বাংলাদেশের তৈরি পোশাক রফতানির দ্বিতীয় শীর্ষ বাজার। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে জার্মানিতে ৪৫৭ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এই রফতানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৩৯ শতাংশ বা ৪৩ কোটি ডলার বেশি।

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হওয়ার পরও যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানির ধারাবাহিকতা বজায় রয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত দেশটিতে ৪০৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রফতানি ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি।

    স্পেনের বাজারে কয়েক বছর ধরেই বাংলাদেশ ৩ বিলিয়ন ডলারের বেশি তৈরি পোশাক রফতানি করছে। ২০২৪-২৫ অর্থ বছরেও সেই ধারাবাহিকতা বজায় আছে। এখন পর্যন্ত ৩১৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে দেশটিতে। এই রফতানি ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬১ শতাংশ বেশি।

    ইইউভুক্ত দেশ ফ্রান্সে বাংলাদেশ থেকে পঞ্চম সর্বোচ্চ তৈরি পোশাক রফতানি হয়। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে এই বাজারে ২ বিলিয়ন বা ২০১ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়। এই রফতানি ২০২৩-২৪ অর্থ বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৬৫ শতাংশ বা ১৬ কোটি ডলার বেশি। ২০২২-২৩ অর্থ বছরে এই বাজারে ২৩৭ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়। ২০২২-২৩ অর্থ বছরে এই বাজারে রফতানি কমেছিল ১৪ শতাংশ।

    বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘এখন পর্যন্ত সামনের দিনে আমাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ কিংবা সুসংবাদ কোনোটাই নেই। তবে ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে অনিশ্চয়তা আছে। পাল্টা শুল্ক স্থগিতাদেশের সময়সীমা শেষ হলে কী হবে, এখনই বলা যাচ্ছে না। ইরানে ইসরায়েলের হামলা ও পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এতে যদি হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়, তাহলে জ্বালানি তেলের দাম বাড়বে। তখন আবার তৈরি পোশাকের চাহিদা কমে যেতে পারে। ●

    অকা/তৈপোশি/ফর/বিকাল/১৭ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    বাড়ছে উৎপাদন ব্যয় ও লোকসানের ঝুঁকি
    যুদ্ধের অভিঘাতে শিল্পে ‘কস্ট-পুশ’ সংকট

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    দেশের জ্বালানি নিরাপত্তা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.