Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    এপ্রিল ২৭, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণUpdated:এপ্রিল ২৭, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবং সরবরাহ ব্যবস্থায় অসঙ্গতির কারণে দেশের নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। চাল, ডাল, ভোজ্যতেল, ডিম থেকে শুরু করে মাছ-মাংস ও সবজি—প্রায় সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণি, আর দরিদ্র জনগোষ্ঠী দৈনন্দিন খাদ্য জোগাড় করতেই হিমশিম খাচ্ছে।

    সাম্প্রতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিপ্রতি প্রায় ৫ টাকা পর্যন্ত বেড়েছে। মোটা চাল (স্বর্ণা) ৫৫–৬০ টাকায়, মাঝারি দানার পাইজাম ৬০–৬৮ টাকায় এবং মিনিকেট চাল প্রায় ৮৮ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, জ্বালানির খরচ বাড়লেও বাস্তবে চালের উৎপাদন ব্যয় যে পরিমাণ বাড়ার কথা, তার চেয়ে বেশি হারে বাজারে দাম সমন্বয় করা হয়েছে।

    একই প্রবণতা ডালের বাজারেও স্পষ্ট—প্রতি কেজি ডালের দাম ১৬০ টাকার ঘরে পৌঁছেছে। ডিমের দামও বেড়ে ডজনপ্রতি ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহখানেক আগেও ১২০ টাকার মধ্যে ছিল।

    ভোজ্যতেলের বাজারে পরিস্থিতি আরও জটিল। বোতলজাত সয়াবিন তেল বাজারে প্রায় অনুপস্থিত, ফলে খোলা তেলের দাম বেড়ে লিটারপ্রতি প্রায় ২১০ টাকায় উঠেছে। খুচরা ব্যবসায়ীরা অভিযোগ করছেন, বাজারে হাতে গোনা কয়েকটি বড় কোম্পানির আধিপত্য থাকায় সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে তারা দাম বাড়ানোর সুযোগ তৈরি করছে।

    সবজির বাজারেও দাম অস্বাভাবিকভাবে চড়া। অধিকাংশ সবজি ৮০–১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। মাছ ও মাংসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে—ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালি মুরগি ৩৬০ টাকা, গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে পাঙাশ, রুইসহ বিভিন্ন প্রজাতির দাম কেজিপ্রতি ১০–৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

    বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহ চেইনের বিভিন্ন স্তরে প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণই এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্য একাধিক ধাপে হাতবদল হয়, এবং এই প্রক্রিয়ার মধ্যেই শক্তিশালী গোষ্ঠীগুলো অতিরিক্ত মুনাফা আদায় করে। ফলে বাজারে একটি অঘোষিত সিন্ডিকেটের প্রভাব তৈরি হয়েছে, যা দীর্ঘদিন ধরেই ভাঙা সম্ভব হয়নি।

    অর্থনীতিবিদদের পরামর্শ, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হলে প্রথমেই এই প্রভাবশালী গোষ্ঠীগুলোকে শনাক্ত করতে হবে। আমদানি, উৎপাদন ও বিপণনের প্রতিটি স্তরে খরচ ও মূল্য নির্ধারণ প্রক্রিয়া স্বচ্ছভাবে পর্যালোচনা করা প্রয়োজন। শুধু খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে বা জরিমানা করে স্থায়ী সমাধান আসবে না; বরং বড় পর্যায়ের অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

    সরকার বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন এখনও দৃশ্যমান নয়। বিশেষজ্ঞদের মতে, নীতিগত সংস্কার, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা এবং শক্তিশালী তদারকি নিশ্চিত করা না গেলে বাজারে স্থিতিশীলতা ফেরানো কঠিন হবে।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    নিত্যপণ্য পণ্যমূল্য বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    অর্থনীতিতে বড় মাইলফলক অর্জন
    ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের জিডিপি

    ৫ আর্থিক প্রতিষ্ঠানে বসানো হচ্ছে প্রশাসক

    ১০ হাজার কোটি টাকার জরুরি তহবিল চায় ইসলামী ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওপারে আসছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

    স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.