২০২৩ এর তুলনায় ২০২৪-এ বিকাশ-এর মাধ্যমে ৬৫ শতাংশ বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতেও ভূমিকা রেখেছে। দেশে থাকা প্রিয়জনদের ৪০ লাখেরও বেশি বিকাশ অ্যাকাউন্টে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সহজে, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে পারার এই সুবিধা রেমিটেন্স প্রবাহের গতি বাড়িয়েছে।
দেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন হিসেবে প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহকে গতিশীল ও রিজার্ভকে শক্তিশালী করে জাতীয় অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে। সে লক্ষ্যেই, প্রবাসীদের আরও সহজে ও নিরাপদে রেমিট্যান্স পাঠানোর জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করেছে বিকাশ। দেশের ২৫টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্ট হয়ে নিমেষেই রেমিট্যান্স পৌঁছে যাচ্ছে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে।
বিকাশ-এ রেমিট্যান্স পাঠানো বা গ্রহণ করা যায় যেকোনো সময় যেকোনো জায়গায়। এক্ষেত্রে বার বার ব্যাংকে যাওয়ার প্রয়োজনও নেই। এছাড়া, বিকাশ অ্যাকাউন্ট থেকেই রেমিট্যান্সের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার পেমেন্ট, গ্যাস-বিদ্যুৎ-পানির মতো ইউটিলিটি সেবার বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সেবার ফি পরিশোধ, অনুদান প্রদান সহ অসংখ্য সেবা ঘরে বসেই নিতে পারছেন প্রবাসীর স্বজনরা।
সহজ, তাৎক্ষণিক ও নিরাপদে রেমিটেন্স পাঠানোর সুবিধার পাশাপাশি বিকাশ-এ এখন রেমিট্যান্সের টাকা ক্যাশ আউট করার খরচও কমেছে। দেশজুড়ে ১৯টি শীর্ষ বাণিজ্যিক ব্যাংকের প্রায় ২,৫০০ এটিএম বুথ থেকে বিকাশ অ্যাপ দিয়ে বা *২৪৭# ডায়াল করে হাজারে মাত্র ৭টাকা চার্জে ক্যাশ আউট করতে পারছেন প্রবাসীর স্বজনরা। খবর বিজ্ঞপ্তির ●
অকা/আখা/সখবি/ফর/রাত/২ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
