Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিক্রেতা থেকে লাখপতি: রিমার্কের ক্যাম্পেইনে আবুল হাসেমের সাফল্য

    জুন ২৪, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    নিজস্ব প্রতিবেদক>

    রিমার্কের বিক্রেতাবান্ধব ও ব্যতিক্রমী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের দ্বিতীয় লাখপতি বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জের সলঙ্গা বাজারের হাসেম স্টোরের স্বত্বাধিকারী আবুল হাসেম। দেশের অন্যতম আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্কের এ বিশেষ ক্যাম্পেইনের আওতায় তিনি নগদ এক লাখ টাকার পুরস্কার লাভ করেছেন।
    সম্প্রতি রাজধানীর গুলশানে রিমার্কের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে আবুল হাসেমের হাতে এক লাখ টাকার পুরস্কারের চেক তুলে দেন রিমার্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এ সময় রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন, রিজিওনাল সেলস ডিরেক্টর রাফিজুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে শবনম ফারিয়া বলেন, দেশের ব্যবসায়ীদের উৎসাহিত করতে রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন বিক্রেতাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। আবুল হাসেমের এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    লাখপতি বিজয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে আবুল হাসেম বলেন, পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই অর্জন আমার ব্যবসায় আরও উৎসাহ যোগাবে। এমন একটি স্বচ্ছ ও আকর্ষণীয় উদ্যোগের জন্য রিমার্ককে ধন্যবাদ।
    রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন শুধু একটি পুরস্কার কর্মসূচি নয়; এটি বিক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা, সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নের সম্পর্ক আরও শক্তিশালী করার একটি কৌশলগত উদ্যোগ। দেশের বিভিন্ন প্রান্তের রিটেইলারদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ জোগানো এবং বিক্রয় কার্যক্রমে নতুন গতি সৃষ্টিই এ আয়োজনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
    রিজিওনাল সেলস ডিরেক্টর রাফিজুল ইসলাম বলেন, আবুল হাসেমের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো অঞ্চলের বিক্রেতাদের জন্য অনুপ্রেরণার বার্তা। এর ফলে ক্যাম্পেইনে অংশগ্রহণ ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।
    রিমার্ক সূত্রে জানা গেছে, ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন প্রান্তের তালিকাভুক্ত রিটেইলাররা ন্যূনতম দুই হাজার টাকার রিমার্ক পণ্য ক্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাচ্ছেন। ক্যাম্পেইনে সর্বোচ্চ দুই লাখ টাকা নগদ পুরস্কারের পাশাপাশি রয়েছে তাৎক্ষণিক ক্যাশব্যাক, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন আকর্ষণীয় উপহার।
    গত ৩ জুন শুরু হওয়া ক্যাম্পেইনের প্রথম ধাপ আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। নির্ধারিত শর্ত পূরণকারী বিক্রেতারা স্বয়ংক্রিয়ভাবে এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটির দাবি, দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রেতাদের মধ্যে ক্যাম্পেইনটি ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

    সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

    ফারিয়া রিমার্ক লাখপতি

    এই বিষয়ে আরও সংবাদ

    অস্ট্রেলিয়া থেকে ১২ হাজার ৫০০ টন মসুর ডাল কিনছে সরকার

    অস্ট্রেলিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

    রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

    সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি

    ৪৬ মার্কিন প্রতিষ্ঠানের পণ্য কেনায় নিষেধাজ্ঞা চীনের

    যে শিল্প থেকে বছরে আয় ২.১ বিলিয়ন ডলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিক্রেতা থেকে লাখপতি: রিমার্কের ক্যাম্পেইনে আবুল হাসেমের সাফল্য

    অস্ট্রেলিয়া থেকে ১২ হাজার ৫০০ টন মসুর ডাল কিনছে সরকার

    অস্ট্রেলিয়া থেকে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

    আবাসনে করের বোঝা, বেকারত্বের শঙ্কায় ৫০ লাখ মানুষ

    মূল হোতা কর অঞ্চল-১০ এর কর্মচারী মো. আসাদুজ্জামান
    আয়কর বিভাগে সিন্ডিকেট ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

    রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

    স্কটল্যান্ড পরীক্ষায় ব্রাজিল, মাঠে নামতে পারেন রায়ান

    আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য

    বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট ইউনিট ফের চালু

    সোনার দাম ভরিতে কমলো ৫ হাজার টাকার বেশি

    ঋণ এলো, চলে গেল ঋণ শোধেই

    রফতানি বাজারে সাফল্য-সংকটের দ্বৈত চিত্র

    রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে হারালো পর্তুগাল

    ৪৬ মার্কিন প্রতিষ্ঠানের পণ্য কেনায় নিষেধাজ্ঞা চীনের

    প্রবাসীদের জন্য চালু হলো নতুন ব্যাংকিং সুবিধা

    সামার দাভোসে বিনিয়োগ আহ্বান
    বিশ্বের কাছে নতুন বাংলাদেশ তুলে ধরবে সরকার

    প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও’র সাক্ষাৎ

    বিশ্বকাপে রোনালদোর অনন্য বিশ্বরেকর্ড 

    চালু হচ্ছে রুফিয়া-টাকার সরাসরি লেনদেন

    ইস্টার্ন হাউজিং কর্মকর্তার চার দিনের রিমান্ড

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.