Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশি ঋণের সুদের ওপর করারোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় কেন্দ্রীয় ব্যাংক

    সেপ্টেম্বর ১০, ২০২৩ ৪:৫৭ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চলতি বাজেটে বিদেশি ঋণের সুদ পেমেন্টের ওপর ২০ শতাংশ 'উইথহোল্ডিং ট্যাক্স' আরোপ করার বিষয়টি পুনর্বিবেচনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক এনবিআরকে বলেছে, এই কর বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার খরচ উল্লেখযোগ্য হারে বাড়িয়ে দেবে। বাংলাদেশ ব্যাংক বলছে, এর ফলে বিদেশি ঋণ নেওয়ার খরচ কার্যত এক-চতুর্থাংশ বেড়ে যাবে।

    গত ৩১ আগস্ট পাঠানো একটি চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এনবিআর এর আগে ১৯৭৬ সালের ২৯ নভেম্বর জারি করা একটি সার্কুলারের মাধ্যমে বিদেশি ঋণের সুদের ওপর কর মওকুফ করেছিল। তবে চলতি বছরের ২৩ মে একটি সার্কুলার জারির মাধ্যমে এই সুবিধা প্রত্যাহার করা হয়।

    এর ফলে স্থানীয় ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিট ও বায়ার্স ক্রেডিট দ্বারা পাওয়া বিদেশি ঋণের বিপরীতে সুদ পেমেন্টের ক্ষেত্রে এখন থেকে ২০ শতাংশ উৎসে কর কাটা হবে। বাংলাদেশ ব্যাংক বলেছে, শেষ পর্যন্ত ঋণগ্রহীতারাই এই অতিরিক্ত খরচ বহন করবে, বিদেশি ঋণদাতারা নয়। ফলে গ্রস-আপ ভিত্তিতে হিসাব করা হলে, করের হার কার্যত ২৫ শতাংশ বাড়বে।

    কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে যে, বিদেশি ঋণের সুদের হার ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং নতুন আরোপিত কর এই ঋণগুলোকে আরও ব্যয়বহুল করে তুলবে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রায় ঋণের সুদহার এবং বিনিময় হারের ঝুঁকির কারণে অফশোর ব্যাংকিং ইউনি, কর্পোরেট ও আমদানিকারকরা বিদেশি ঋণ নিতে নিরুৎসাহিত হবে, যা টাকার তারল্য ও বিনিময় হারের ওপর আরও চাপ সৃষ্টি করবে।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ব্যাংকের প্রধান নির্বাহীদের ফোরাম অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) বিদেশি ঋণের ওপর করারোপের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক করার পর তারা চিঠিটি লিখেছেন।

    মেজবাউল বলেন, 'বিদেশি ঋণ নেওয়ায় সময় ব্যাংকগুলো যেসব অসুবিধার মুখোমুখি হচ্ছে, তা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক এনবিআরকে চিঠি দিয়েছে। আমরা এনবিআরকে বিষয়টি পুনর্বিবেচনা করে কর প্রত্যাহার করতে অনুরোধ করেছি।'

    মেজবাউল আরও বলেন, বিদেশি ঋণের প্রবাহ কমে গেলে তার প্রভাব পড়বে দেশের আর্থিক হিসাব ও চলতি হিসাবের ভারসাম্যের ওপর। এই দুটোই ইতিমধ্যে ঋণাত্মক অবস্থায় আছে।

    সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় একজন এনবিআর কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, এনবিআর বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের চিঠিটি পর্যালোচনা করছে। বিদেশি ঋণের সুদ পরিশোধের ওপর ২০ শতাংশ কর প্রত্যাহার বা কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করে বলে জানান তিনি। 

    ব্যবসায়ী ও ব্যাংকাররা বলছেন, প্রত্যাহার না করা হলে এই কর দেশের অভ্যন্তরে শিল্প খাতের প্রবৃদ্ধিকে উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত করবে। কারণ অনেক উদ্যোক্তা তাদের ব্যবসার সম্প্রসারণের জন্য এই সাশ্রয়ী ঋণ নিয়েছেন।

    উদাহরণস্বরূপ দেশের অন্যতম প্রধান টেক্সটাইল এবং পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক ভিয়েলাটেক্স গ্রুপের কথাই ধরা যাক। গ্রুপটি বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য সরাসরি আন্তর্জাতিক উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নিট। 

    ভিয়েলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সিইও কে এম রেজাউল হাসানাত বলেন, 'দেশে ডলার না পাওয়ায় আমরা বিদেশি উৎস থেকে ঋণ নিই।'

    তাদের আর মাত্র ৫ মিলিয়ন ডলার বিদেশি ঋণ শোধ বাকি আছে। তাই তিনি এখন স্বস্তির নিশ্বাস ফেলতে পারেন। তবে রেজাউল আকস্মিক করারোপের তীব্র সমালোচনা করে বলেন, ব্যবসায়ীদের সমন্বয় করার জন্য কোনো সময় দেওয়া হয়নি।

    রেজাউলের মতে, এ ধরনের অপ্রত্যাশিত কর ব্যবস্থার ফলে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলে। কারণ তারা সাধারণত তাদের কার্যক্রম চালানোর জন্য মূল কোম্পানি ও বিদেশি ঋণদাতাদের কাছ থেকে পাওয়া ঋণের ওপর নির্ভর করে।

    গত এক দশকে টেক্সটাইল, গার্মেন্টস, সিরামিকস ও ফার্মাসিউটিক্যালসসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে ডিবিএল গ্রুপ। মূলত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি), ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টসহ অন্যান্যদের প্রতিষ্ঠান থেকে পাওয়া কম খরচের বিদেশি ঋণের কারণে তাদের এই ব্যবসা সম্প্রসারণ সহজ হয়েছে।

    গত বছর গ্রুপটি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ৯৬ মিলিয়ন ডলার ঋণ নিয়েছিল। কিন্তু করারোপের কারণে এখন থেকে এ ধরনের ঋণ নিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে বলে জানিয়েছে তারা।

    আন্তর্জাতিক বাজারে সুদের হার এখন আগের লাইবর বেঞ্চমার্কের বদলে সেকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর)-এর মাধ্যমে হিসাব করা হয়। বিদেশি ঋণে ৩.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত সুদের মার্জিন থাকে। সম্প্রতিক ইউএস ফেডারেল রিজার্ভের সুদহাহার বেড়েছে। তার সঙ্গে সোফর হার বেড়ে হয়েছে ৫.৩১ শতাংশ (৯ সেপ্টেম্বর)—মহামারিকালে এ হার ছিল মাত্র ০.২৫ শতাংশ। এর ফলে আন্তর্জাতিক ঋণের সুদহার গেছে বেড়ে।

    যেমন, বায়ার্স ক্রেডিট বা অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এক বছরের জন্য ২ মিলিয়ন ডলার ঋণ নিলে তার সুদ আসে কমবেশি ১ লাখ ৮০ হাজার ডলার। নতুন উইথহোল্ডিং ট্যাক্স আরোপ করায় ঋণগ্রহীতাদের এখন প্রায় ৩৯ লাখ টাকা সুদ-সংক্রান্ত কর গুনতে হবে। এই কর বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপ করা হলেও, শেষ পর্যন্ত বিদেশি ঋণদাতারা তাদের সুদের ওপর ধার্য করের অংশটি ঋণগ্রহীতার ওপরই চাপিয়ে দেয়।

    এই কর আরোপের আগে বাংলাদেশী ঋণগ্রহীতারা স্থানীয় ঋণের জন্য সর্বনিম্ন ৮ শতাংশের বিপরীতে আন্তর্জাতিক ঋণের জন্য সর্বোচ্চ ৮ শতাংশ বা তার কম সুদহার পেত। এখন ডলার-অধ্যুষিত বিদেশি ঋণের সুদহার প্রায় ১১ শতাংশ—অন্যদিকে স্থানীয় ঋণের সুদহার ১০.১০ শতাংশ। অর্থাৎ বিদেশি ঋণ এখন স্থানীয় ঋণের চেয়ে ব্যয়বহুল।

    ব্যাংকাররা আশঙ্কা করছেন, এই করের ফলে ডলারে ঋণ নেওয়া বাধাগ্রস্ত হবে। এর ফলে ইতিমধ্যেই ২৩ বিলিয়ন ডলারের নিচে নেমে আসা বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে যেতে পারে।
    অকা/ব্যাংখা/ সকাল, ১০ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বিদেশি ঋণের সুদের ওপর করারোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চায় কেন্দ্রীয় ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.