Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে

    নভেম্বর ২০, ২০২৪ ৪:১৫ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সেপ্টেম্বর মাসে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে খরচ করেছেন প্রায় ৭৭ কোটি টাকা। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিই সর্বোচ্চ খরচ। এর ফলে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষ অবস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে ভারত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

    তথ্য অনুযায়ী, সর্বশেষ সেপ্টেম্বরে ভারতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৫১ কোটি টাকা। আগস্টেও ভারতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে একই পরিমাণ অর্থ খরচ করেছিলেন। অথচ জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরুর আগে জুন মাসে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে ভারতে সর্বোচ্চ ৯২ কোটি টাকা খরচ করেছিলেন। সেই হিসাবে কয়েক মাসের ব্যবধানে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার প্রায় অর্ধেক কমে গেছে।

    গত আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে। এর ফলে ভারতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। তাতে দেশটিতে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও কমে গেছে। দেশে- বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, জুলাই থেকে বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে ভারত। বর্তমানে বাংলাদেশিদের ক্ষেত্রে জরুরি চিকিৎসা বাদে ভ্রমণ বা অন্যান্য ভিসা প্রদান সীমিত করে দিয়েছে ভারত। এ কারণে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। যার ফলে দেশটিতে কমে গেছে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহারও।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে যত অর্থ খরচ করেন, তার প্রায় ১৮ শতাংশই খরচ হয় যুক্তরাষ্ট্রে। সর্বশেষ সেপ্টেম্বর মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র, ভারত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে খরচ করা হয় প্রায় ৪২১ কোটি টাকা। আগস্টে যার পরিমাণ ছিল ৩৭৩ কোটি টাকা। সেই হিসাবে এক মাসের ব্যবধানে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ ৪৮ কোটি টাকা বা প্রায় ১৩ শতাংশ বেড়েছে।

    চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে এসে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে খরচ যে পরিমাণ বেড়েছে, তার বড় অংশই বেড়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে। থাইল্যান্ডে আগস্টে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছিলেন ৩৩ কোটি টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি টাকায়। সেই হিসাবে এক মাসের ব্যবধানে থাইল্যান্ডে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৯ কোটি টাকা বা সোয়া ২৭ শতাংশ। একইভাবে মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে এক মাসের ব্যবধানে বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ ৫ কোটি টাকা করে বেড়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ দেশের ক্রেডিট কার্ড ইস্যুকারী ৪৪টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ২ হাজার ৬৬৮ কোটি টাকা। আগস্টে যার পরিমাণ ছিল ২ হাজার ৩৩২ কোটি টাকা। সেই হিসাবে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ ৩৩৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।

    এদিকে বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ডিপার্টমেন্ট স্টোরে। সেপ্টেম্বরে এ ধরনের প্রতিষ্ঠানে খরচের পরিমাণ ছিল ১১৬ কোটি টাকা। বিদেশের মাটিতে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। এ ধরনের প্রতিষ্ঠানে সেপ্টেম্বর মাসে বাংলাদেশিরা খরচ করেছেন ৭৪ কোটি টাকা। উভয় ক্ষেত্রেই খরচ আগস্টের তুলনায় বেড়েছে। ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ২০ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.