অর্থকাগজ প্রতিবেদন

বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বীমাকে বাধ্যতামূলক করার দাবী জানিয়েছেন । ৮ মে রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এ দাবি জানান।  বিআইএ ও বিমটেক যৌথভাবে এ সেমিনারের আয়োজক।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মো. সলিমুল্লাহ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বিমটেক এর চেয়ারম্যান প্রফেসর অভিজিৎ কে চ্যাটার্জী এবং বিআইএ’র ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ পাভেলসহ বীমা খাতের সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।

শেখ কবির হোসেন বলেন, বিভিন্ন বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ক্ষতি হচ্ছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করতে হয়। কিন্তু যদি তাদের বীমা থাকতো তাহলে তারা স্বাভাবিকভাবে ক্ষতিপূরণ পেয়ে যেত।

তিনি বলেন, সময়োপযোগী বীমা পরিকল্প নেই। আমাদের নতুন নতুন প্রোডাক্ট না আনার কারণে জিডিপিতে বীমা খাতের অবদান খুবই কম। বঙ্গবন্ধুর হাতে গড়া এই খাতের অবদান থাকা উচিত চার/পাঁচ থেকে সাত শতাংশ।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ নেপালে টমেটোরও বীমা করা হয়, আমাদের দেশের সেরকম কিছু নেই।  বিভিন্ন দেশের নাগরিকদের যে চিকিৎসা হয় তাও বীমার আওতায়।  আমাদের দেশেও এমনটি চালু করা উচিত। 

অকা/বীখা/ বিকেল, ৮ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version