Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২১ মাঘ, ১৪৩২ | ৫ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বীমা সিইও নিয়োগে আইডিআরএর নতুন বিধি

    জুন ৩০, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বীমা কোম্পানির শীর্ষ পদে দুর্নীতিগ্রস্ত বা অনুপযুক্ত ব্যক্তিদের নিয়োগ ঠেকাতে উদ্যোগ নিয়েছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা—ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)। এ লক্ষ্যে সংস্থাটি প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ ও অপসারণ সংক্রান্ত বিধিমালায় বড় ধরনের সংশোধন আনতে যাচ্ছে।

    আইডিআরএ প্রস্তাবিত এই সংস্কারে সংস্থাটিকে সিইওদের অপসারণের ক্ষমতা দেওয়ার পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের ভবিষ্যতে অন্য কোম্পানিতে শীর্ষ পদে নিয়োগ পাওয়ার অযোগ্য ঘোষণা করার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এক কোম্পানি থেকে অনিয়ম বা দুর্নীতির দায়ে অপসারিত কোনো ব্যক্তি আর অন্য বীমা প্রতিষ্ঠানে সিইও হতে পারবেন না।

    বর্তমান বিধিমালায় কেবল সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের হাতেই অপসারণের ক্ষমতা থাকায় অনেক ক্ষেত্রে বিতর্কিত ব্যক্তিরা শীর্ষ পদে বহাল থাকেন বলে অভিযোগ রয়েছে। সংশোধিত বিধিমালা অনুমোদিত হলে আইডিআরএ এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করতে পারবে।

    আইডিআরএ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বিধিমালায় যে কোনো অপসারণ কার্যকর করার আগে সংশ্লিষ্ট সিইওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। প্রয়োজনে অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিটিও গঠন করবে সংস্থাটি।

    এ বিষয়ে আইডিআরএ’র মুখপাত্র এবং মিডিয়া ও যোগাযোগ পরামর্শক সাইফুল নাহার সুমি বলেন, "বহু বীমা কোম্পানি বছরের পর বছর ভারপ্রাপ্ত সিইও দিয়ে চললেও পূর্ণাঙ্গ সিইও নিয়োগ দিচ্ছে না। এতে ব্যবস্থাপনায় স্থবিরতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিধিমালায় সংশোধনী আনা হচ্ছে।"

    সিইও নিয়োগে অভিজ্ঞতার শর্তেও পরিবর্তন

    সংশোধিত বিধিমালায় সিইও পদের জন্য যোগ্যতার সংজ্ঞাও শিথিল করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অন্তত দুই বছর এবং বীমা খাতে ১২ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক থাকলেও নতুন খসড়া অনুযায়ী—

    • অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এক বছরের অভিজ্ঞতা বা

    • উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকলেই সিইও পদে বিবেচনা করা যাবে।

    এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে কর্মরত যাদের

    • অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে এক বছর অথবা

    • উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা রয়েছে,
      তাদেরও বীমা কোম্পানির সিইও পদে নিয়োগের সুযোগ রাখা হচ্ছে।

    আইডিআরএ বলছে, বীমা খাতে দক্ষ ও অভিজ্ঞ জনবল সংকট নিরসনে এসব পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। ●
    অকা/বীপ্র/ই/সকাল/৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    প্রায় সকল বিষয়ে জেনিথ ইসলামী লাইফের উল্লেখযোগ্য সাফল্য

    ২০২৫ সালের প্রথম নয় মাস
    প্রিমিয়াম আদায় বাড়লেও দাবি নিষ্পত্তিতে ব্যর্থ বীমা খাত

    রাজস্ব আদায় বাড়লেও ঘাটতির চাপেই এনবিআর

    রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কার – নীতি ও ব্যবস্থাপনা বিভাগ গঠনে অনুমোদন

    অ্যাকসেসরিজ শিল্পে রফতানির নতুন দিগন্ত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে সিএসই

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    প্রায় সকল বিষয়ে জেনিথ ইসলামী লাইফের উল্লেখযোগ্য সাফল্য

    বিনিয়োগ স্থবিরতায় বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী

    খেলাপি ঋণ রুখতে বড় ঋণে কড়াকড়ি
    বন্ড মার্কেট জোরদারের পথে বাংলাদেশ ব্যাংক

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    আর্থিক শৃঙ্খলায় কড়াকড়ি
    ১৮ তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিএসইসির অসন্তোষ

    সতর্ক সংকেতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা
    রফতানি আয় কমছে

    ২০২৫ সালের প্রথম নয় মাস
    প্রিমিয়াম আদায় বাড়লেও দাবি নিষ্পত্তিতে ব্যর্থ বীমা খাত

    মুক্ত বাণিজ্য ও প্রতিরক্ষায় নতুন অধ্যায়: ভারত–ইইউ সম্পর্কের বড় মোড়

    বেতন বৃদ্ধির বড় প্রতিশ্রুতি, বাস্তবতায় রাজস্বের কঠিন পরীক্ষা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.