Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈধভাবে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে লিবিয়া

    অক্টোবর ২৮, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার সৌদি আরব, ওমান, আরব আমিরাত, কাতার, মালয়েশিয়ার পরই অন্যতম শ্রমবাজার হচ্ছে লিবিয়া। দীর্ঘদিন ধরে বৈধপথে দেশটিতে শ্রমিক যাওয়া বন্ধ রয়েছে। যদিও দেশটির তেলসহ বিভিন্ন কোম্পানিতে ভালো বেতনে প্রচুর দক্ষ-অদক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে।

    গাদ্দাফির নির্মম পতনের পর লিবিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি টালমাটাল হয়ে পড়ে। বেড়ে যায় খুন খারাবি, ডাকাতি, রাহাজানি। তবে সেটি সাম্প্রতিক সময়ে কাটতে শুরু করেছে।

    আমিরাতের দুবাই হয়ে অবৈধভাবে লিবিয়ায় পাড়ি জমানো লোকদের বেনগাজির মিলিশিয়া চক্রগুলো জিম্মি করে বিচ্ছিন্নভাবে মুক্তিপণ আদায়ের বাণিজ্য করছে। এটা সঠিক। কিন্তু সেই এলাকা খুবই ছোট্ট। এর ফলে বাংলাদেশের বৈধ অভিবাসন বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে দেশটিতে দু’টি প্রশাসন বিদ্যমান। একটি ত্রিপোলির অপরটি বেনগাজির। যদিও অবৈধ অভিবাসন বন্ধে ত্রিপোলির সরকার নানাভাবে চেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে কিভাবে বৈধভাবে শ্রমিক নেয়া যায় সেটিসহ শ্রমসংক্রান্ত নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য লিবিয়ার ত্রিপোলিতে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাসারকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির শ্রম ও পুনর্বাসন মন্ত্রণালয়।

    আরবি ভাষায় আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ড. এম মুফতাহ আবদুল্লাহ আল কাদী স্বাক্ষরিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো পত্রে উল্লেখ করা হয়, ‘সালামের পর ১৫ অক্টোবরের এক পত্রের পাশাপাশি ত্রিপোলিতে শ্রম ও পুনর্বাসন মন্ত্রীর সাথে দেখা করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হচ্ছে। চিঠিতে আরো বলা হয়, সভার তারিখ পরিবর্তন করে ৩ নভেম্বর করা হয়েছে।

    ২৮ অক্টোবর ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের দায়িত্বশীল একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নাম না প্রকাশের শর্তে বলেন, লিবিয়ার শ্রম মন্ত্রণালয় আমাদের রাষ্ট্রদূতকে ৩ নভেম্বর যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠিয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাষ্ট্রদূত এখন ঢাকায় আছেন। তিনি ৩১ অক্টোবর লিবিয়ায় আসবেন।

    দূতাবাস সূত্রে জানা গেছে, বৈধভাবে দেশটিতে শ্রমিক পাঠানোর লক্ষ্যে ২০০৭ সালের পর আবারো ২০২৩ সালে নতুন করে এমওইউ চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির এক জায়গায় অবৈধপথে অভিবাসন বন্ধ করে বৈধপথে শ্রমিক আনার কথা বলা হয়। কিন্তু এমওইউ চুক্তির পরও বৈধভাবে দেশটিতে কর্মী যাওয়ার কার্যক্রম দুই দেশ শুরু করতে পারেনি। অভিযোগ রয়েছে, দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগরপথে ইতালি যাওয়ার স্বপ্নে অনেক বাংলাদেশী দুবাই হয়ে লিবিয়ায় যাওয়ার পর পরই কিডন্যাপকারী চক্রের হাতে জিম্মি হচ্ছে। পরে মুক্তিপণের বিনিময়ে তারা মুক্তি পাচ্ছেন। এখনো জিম্মি অবস্থায় ৩০০ বাংলাদেশী লিবিয়ার জেলে আছেন বলে দূতাবাসের সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

    ২৮ অক্টোবর একাধিক জনশক্তি ব্যবসায়ী বলেন, আমরা অবৈধ অভিবাসন বন্ধের জন্য সরকারের কাছে আহবান জানাচ্ছি। এটি বন্ধ হলে বৈধ অভিবাসনে আর কোনো বাধা থাকবে না। কিন্তু লিবিয়ার আইনশৃঙ্খলার অবনতির কথা বলে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে ১ অক্টোবর থেকে লিবিয়াগামীদের বহির্গমন ছাড়পত্র দেয়া বন্ধ রয়েছে। তারা বলেন, লিবিয়াতে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে, বেতনও ভালো। কিন্তু সেদিকে আমাদের মন্ত্রণালয় এবং দূতাবাসের কিছু কর্মকর্তা ভাবছেন বলে মনে হচ্ছে না। আমরা চাই, বাংলাদেশের সাথে লিবিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো থাকুক। এতে দুই দেশ লাভবান হবে।

    সম্প্রতি লিবিয়ার বিভিন্ন স্থানে বাংলাদেশীদের অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটছে। আইওএমের সহযোগিতায় সেখানে আটকে পড়া ২৬৫০ জন অবৈধ বাংলাদেশীকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ থেকে কর্মী প্রেরণের লক্ষ্য সাময়িকভাবে বহির্গমন ছাড়পত্র ইস্যু না করার জন্য সিদ্ধান্ত হয়েছে।

    এ প্রসঙ্গে এস এফ গ্লোবালের মালিক হাওলাদার ফোরকান উদ্দিন দু’দিন আগে বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আওয়ামী ফ্যাসিবাদীর প্রেতাত্মা। শ্রমবাজার কিভাবে সঙ্কুচিত হবে তিনি সেই ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দাবি করে বলেন, পতিত স্বৈরাচারের প্রেতাত্মা সচিব রুহুল আমিনকে এই মন্ত্রণালয় থেকে দ্রুত না সরানো হলে শ্রম বাজার ধ্বংস হয়ে যাবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সচিব ওভার টেলিফোনে বহির্গমন বন্ধ রাখতে দূতাবাসকে এমন চিঠি দিতে বলেছেন। দূতাবাস সেভাবেই দিয়েছে। এটা আমাদের কাছে মনে হচ্ছে। নতুবা ই-ভিসা চালুর পর কী কারণে বহির্গমন ছাড়পত্র বন্ধ রাখার চিঠি ইস্যু হয় তা আমাদের বোধগম্য হচ্ছে না। এটা অবশ্যই সংশ্লিষ্টদের খতিয়ে দেখার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুরোধ থাকল।

    এমন অভিযোগ প্রসঙ্গে ২৮ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনের সাথে যোগাযোগ করে বক্তব্য নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। ●

    অকা/শ্রবা/ফর/রাত/২৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শ্রম বাজারে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ে উদ্বেগ

    মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি

    শ্রম অভিবাসন শুধু ব্যক্তি নয়- অর্থনীতির জন্য বড় শক্তি

    ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া- আসিফ নজরুল

    ১৯টি পণ্য আনতে পারবে বিদেশ থেকে ফেরার সময়

    ক্রমান্বয়ে কমছে চা শ্রমিকদের জীবনযাত্রার মান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    সড়ক দুর্ঘটনায় আর্থিক সুরক্ষা
    কেন অচল মোটর লায়াবিলিটি বীমা?

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.