Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকগুলোতে সরকারের আমানতের স্থিতি কমেছে

    জুন ২৫, ২০২৪ ৪:২৬ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অর্থনৈতিক মন্দার প্রভাবে ব্যাংকগুলোতে সরকারের আমানতের স্থিতি কমে গেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের গত মার্চ পর্যন্ত এই ছয় মাসে ব্যাংকে সরকারের আমানত কমেছে ৫ হাজার ৫৪৮ কোটি ২৭ লাখ টাকা। একই সঙ্গে ব্যাংকগুলোতে মোট আমানতের সরকারের অংশও কমে যাচ্ছে। এতে ব্যাংকগুলোর আমানত প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থনৈতিক মন্দার কারণে সরকারের রাজস্ব আয় কমে যাওয়া ও খরচ বেড়ে যাওয়ার কারণে এমনটি হয়েছে। তবে আগে সার্বিকভাবে আমানত কমলেও এখন বাড়তে শুরু করেছে। এর মধ্যে বেসরকারি খাতের আমানত বাড়ছে। 

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, আগে প্রতিবছরই ব্যাংকগুলোতে সরকারের আমানত বাড়ছিল। অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ায় ২০২১ সালের তুলনায় ২০২২ সালে সরকারের আমানত কমে যায়। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আমানত বাড়লেও আবার ২০২৪ সালের মার্চে তা কমে যায়।

    বৈশ্বিক মন্দা ও ডলার সংকটের কারণে আমদানি কমেছে। ফলে আমদানি খাতে রাজস্ব আয়ও কমেছে। দেশের ভেতরেও অর্থনৈতিক মন্দার প্রভাবে ব্যবসা-বাণিজ্য কমেছে। ফলে এ খাত থেকেও রাজস্ব আয় কমেছে। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয় হচ্ছে না। অন্যদিকে মন্দার কারণে বিভিন্ন খাতে সরকারের চলতি ব্যয় বেড়ে যাচ্ছে। এতে সরকার আর্থিক সংকটে পড়ে। এ সংকট মোকাবিলায় সরকার ব্যাংকে থাকা আমানতের অর্থ খরচ করতে থাকে। অন্যদিকে রাজস্ব আয় ও বৈদেশিক অনুদান কমার কারণে সরকারের কোষাগারে অর্থ জমার পরিমাণ কমে যায়। ফলে সরকারের ব্যাংকে থাকা আমানত কমতে থাকে। এর মধ্যে সরকার ঋণ করে কিছু আমানত বাড়ালেও তা স্থায়ী হচ্ছে না।

    এদিকে ব্যাংকে সরকারের আমানত কমার পাশাপাশি ব্যাংক খাতে মোট আমানতে সরকারের অংশ কমে যাচ্ছে। বেড়ে যাচ্ছে বেসরকারি খাতের অংশ।

    গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে ব্যাংকে সরকারি খাতের আমানত কমেছে ১৪ কোটি ৬২ লাখ টাকা। গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের মার্চে আমানত কমেছে ৫ হাজার ৫৩৩ কোটি ৬৫ লাখ কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এই ছয় মাসে ব্যাংকে সরকারের আমানত কমেছে ৫ হাজার ৫৪৮ কোটি ২৭ লাখ টাকা।

    প্রতিবেদন থেকে দেখা যায়, ২০২০ সালের ডিসেম্বরে ব্যাংকে সরকারের আমানত ছিল ২ লাখ ৫২ হাজার কোটি টাকা। যা মোট আমানতের ১৮ দশমিক ২৪ শতাংশ। ওই সময়ে আমানত বেড়েছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। মোট আমানত বেড়েছিল ৩ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ সরকারি খাতের আমানত বেড়েছিল বেশি। রেকর্ড রেমিট্যান্স ও বৈদেশিক অনুদান আসায় সরকারের হিসাবে আমানত বেড়েছিল।

    ২০২১ সালের ডিসেম্বরে ব্যাংকে সরকারের আমানত ছিল ২ লাখ ৬৭ কোটি টাকা। যা মোট আমানতের ১৭ দশমিক ৬৪ শতাংশ। ওই বছর আমানত বেড়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশ। মোট আমানত বেড়েছিল ১ দশমিক ৪৫ শতাংশ। ২০২০ সালে করোনার সংক্রমণের কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই বছরে সরকারের রাজস্ব আয় কমেছিল। যে কারণে আমানতও কমে গিয়েছিল।  
     
    ২০২২ সালের ডিসেম্বরে  ব্যাংকে সরকারের আমানত ছিল ২ লাখ ৬২ হাজার কোটি টাকা। যা ছিল মোট আমানতের ১৬ দশমিক ৫৩ শতাংশ। ওই সময়ে সরকারি আমানত কমলেও মোট বেড়েছিল ১ দশমিক ৭৫ শতাংশ। অর্থনৈতিক মন্দার কারণে সরকারের ব্যয় বেড়েছিল ও আয় কমেছিল। এ কারণে আমানত প্রবাহ কমেছিল।

    ২০২৩ সালের ডিসেম্বরে সরকারের আমানত জমা ছিল ২ লাখ ৯৮ হাজার কোটি টাকা। যা ছিল মোট আমানতের ১৭ দশমিক ০২ শতাংশ। ওই বছরে সরকারি আমানত বেড়েছিল ১ দশমিক ৭৯ শতাংশ। মোট আমানত বেড়েছিল ২ দশমিক ২৫ শতাংশ। সরকারি আমানতের চেয়ে বেসরকারি খাতের আমানত বেশি বেড়েছিল।

    ২০২৪ সালের মার্চে ব্যাংকে সরকারের আমানত কমে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার কোটি টাকায়। যা ছিল মোট আমানতের ১৬ দশমিক ৫৭ শতাংশ। ওই সময়ে আমানত কমেছে ১ দশমিক ৬৮ শতাংশ। মোট আমানত বেড়েছিল দশমিক ৭৫ শতাংশ। গত বছরের জুলাই-মার্চের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ২৭ শতাংশ। কিন্তু সরকারি আমানত কমেছে।

    এদিকে আলোচ্য বিষয় হলো প্রতিবছরই লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আয়ে ঘাটতি ছিল। অথচ এর বিপরীতে সরকারের খরচ বেড়েছে। ফলে ব্যাংকে সরকারের আমানত কমেছে। ●

    অকা/ব্যাংখা/সৈই/সকাল/২৫ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.