Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকগুলো এলসি খোলা বাড়িয়েছে

    সেপ্টেম্বর ৬, ২০২৩ ৪:১৭ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ৬, ২০২৩ ৪:১৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশি হিসাবে (নস্ট্রো অ্যাকাউন্টে) ডলার সরবরাহ বেড়েছে। ফলে ব্যাংকগুলো ঋণপত্র বা লেটার অব ক্রেডিট (এলসি) খোলা বাড়িয়েছে। টানা দুই মাস ধরে বাড়ছে এলসি খোলার পরিমাণ। তবে গত অর্থবছরের শুরু সময়ের চেয়ে কিছুটা কম খোলা হচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের আগস্টে ৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়। আগের মাস জুলাইয়ে এর পরিমাণ ছিল ৪ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসে এলসি খোলার পরিমাণ বেড়েছে ১ দশমিক ২৭ শতাংশ। জুনে এলসি খোলা হয় ৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের। তবে আগস্টের এলসি খোলার পরিমাণ গত অর্থবছরের একই সময়ের চেয়ে সাড়ে ১৬ শতাংশ কম। গত অর্থবছরের আগস্টে এলসি খোলার পরিমাণ ছিল ৬ দশমিক ৭০ বিলিয়ন ডলারের।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই শেষে ব্যাংকগুলোর নস্ট্রো অ্যাকাউন্টে ডলারের পরিমাণ দাঁড়িয়েছে ৫ দশমিক ৯০ বিলিয়ন ডলারে, গত বছরের একই সময় যা ছিল ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকগুলোয় গত বছরের তুলনায় ডলার সরবরাহ কিছুটা বেড়েছে। তাই এলসি খোলার পরিমাণ বাড়ছে। এলসি খোলা কমলেও পণ্য আমদানির পরিমাণ কমেনি। পরিমাণ কমলে বাজারে পণ্যের সংকট দেখা দিত। মূলত আগে আমদানি এলসি খোলার ক্ষেত্রে যাচাই-বাছাই করা হতো না। ফলে আমদানির আড়ালে অনেক অর্থপাচার হতো। বর্তমানে বাংলাদেশ ব্যাংক নজরদারি বাড়ানোর কারণে ওভার-ইনভয়েসিং কমে গেছে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ২০২১-২০২২ অর্থবছরে পণ্য আমদানির আড়ালে দেশ থেকে অর্থ পাচার বেড়ে গিয়েছিল। কিন্তু আমদানিতে বিধিনিষেধ ও তদারকি বাড়ানোয় গত অর্থবছরে অর্থ পাচার কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছর শেষে দেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ ১৭ দশমিক ১৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। চলতি হিসাবের ঘাটতির পরিমাণও

    ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে নেমেছে। তবে বিদেশি ঋণ পরিশোধের চাপের কারণে লেনদেনের সামগ্রিক ঘাটতি (বিওপি) ৮ দশমিক ২২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    তবে ২০২১-২২ অর্থবছরে রেকর্ড ৮৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়। এতে ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতির পাশাপাশি চলতি হিসাবের ঘাটতির পরিমাণ দাঁড়ায় ১৮ দশমিক ৬৯ বিলিয়ন

    ডলারে। দেশের ব্যালান্স অব পেমেন্টের ঘাটতিও ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকে। এ অবস্থায় গত অর্থবছরের শুরু থেকে দেশের এলসির লাগাম টেনে ধরে বাংলাদেশ ব্যাংক।

    চলতি অর্থবছরের জুলাইয়ের তুলানায় এলসি খোলা বাড়লেও নিষ্পত্তির পরিমাণ কিছুটা কমেছে। প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে এলসি নিষ্পত্তি হয় ৫ দশমিক ৯৩ বিলিয়ন ডলারের। আগস্টে তা কমে হয় ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের। অর্থাৎ নিষ্পত্তি কমেছে ৯ দশমিক ২৭ শতাংশ। আর আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ২৭ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের। গত বছরের আগস্টে এলসি নিষ্পত্তি হয় ৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারের।

    ব্যাংকাররা জানান, গত অর্থবছরে আগের খোলা এলসির দায় পরিশোধের চাপ বেশি ছিল। তাই গত অর্থবছরে বেশি ঋণপত্র নিষ্পত্তি হয়। তবে সে চাপ এখন কিছুটা কমে এসেছে। তাই নিষ্পত্তির পরিমাণ কমছে।

    তবে ব্যবসায়ীরা দাবি করছেন, এখনও তারা পর্যাপ্ত এলসি খুলতে পারছেন না। বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্যাংকগুলো বড় ব্যবসায়ীদের এলসি খুললেও ছোটদের খোলা হচ্ছে না। এলসি খুলতে না পারার কারণে তাদের ব্যবসা বন্ধ হওয়ার অবস্থা।

    তবে ব্যাংকগুলোর ডলার সরবরাহ ও এলসি খোলা বাড়লেও ডলার সংকট এখনও পুরোপুরি কাটেনি। বাজার ঠিক রাখতে এখনও রিজার্ভ থেকে ডলার সরবরাহ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ডলার ২ দশমিক ২ বিলিয়ন ডরার বিক্রি করা হয়। ফলে রিজার্ভ কমে গত ৩০ আগস্ট দাঁড়ায় ২৩ দশমিক ০৬ বিলিয়ন ডলারে।

    বিদায়ী ২০২২-২০২৩ অর্থবছরে ৬৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের পণ্য আমদানির এলসি খোলা হয়। আগের অর্থবছরে (২০২১-২০২২) খোলা হয় ৯৪ দশমিক ২৭ বিলিয়ন ডলারের। ২০২২-২০২৩ অর্থবছরে ৭০ দশমিক ০৩ বিলিয়ন ডলারের এলসি নিষ্পত্তি করা হয়। আগের অর্থবছরে (২০২১-২০২২) এর পরিমাণ ছিল ৮৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলারের।

    অকা/ব্যাংখা/ সকাল, ০৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ব্যাংকগুলো এলসি খোলা বাড়িয়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.