অর্থকাগজ প্রতিবেদন

বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ‘ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স’ প্রবর্তনের গেজেট নোটিফিকেশন সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে। ২০ জুলাই এ সংক্রান্ত একটি চিঠি বীমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।

বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন সাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি ‘ব্যাংকাসুরেন্স গাইডলাইন্স’ প্রবর্তনের বিষয়ে গেজেট নোটিফিকেশন জারির জন্য একটি পত্র অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে, যা বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন-এর নজরে আসে। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে ফোনে আলোচনা করা হয়েছে। ব্যাংকাসুরেন্স গাইডলাইন্সের কতিপয় বিষয়ে সংশোধন করা প্রয়োজন বিধায় গেজেট নোটিফিকেশনটি সাময়িকভাবে স্থগিত করার জন্য তাঁদেরকে অনুরোধ করা হলে তাঁরা সদয় সম্মতি প্রদান করেছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের কাছে এ চিঠির অনুলিপি পাঠিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন।

অকা/বীখা/ সকাল, ২১ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version