Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ঝুঁকিতে রফতানি ও কর্মসংস্থান
    ব্যাংকিং জটিলতায় বন্ধ ৪০০ পোশাক কারখানা

    সেপ্টেম্বর ৮, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। রফতানি আয়ের প্রায় ৮৫ শতাংশই আসে এ খাত থেকে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে জটিলতা ও আর্থিক নীতি-সংকটের কারণে বড় ধরনের সমস্যার মুখে পড়েছে এ শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, বর্তমানে প্রায় চার শতাধিক তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। সংগঠনটির দাবি, সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট নীতি সহায়তা প্রদান করা হলে এসব কারখানা পুনরায় চালু করা সম্ভব হবে এবং এতে অতিরিক্ত প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

    গত রোববার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ব্যাংকিং জটিলতা নিয়ে সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সভায় সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদসহ প্রায় সত্তরটি সদস্য প্রতিষ্ঠান অংশ নেয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলাপি ঋণ নীতিমালা, ফোর্সড লোন, মামলার জটিলতা, এক্সিট পলিসি এবং বিশেষ করে ছোট ও মাঝারি কারখানার জন্য নীতি সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভায় সদস্যরা কয়েকটি প্রস্তাব উত্থাপন করেন। খেলাপি ঋণ পরিশোধের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে দশ বছর করার দাবি জানানো হয়। ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ডাউন পেমেন্টের পরিমাণ কমানো, সহনশীল এক্সিট নীতিমালা প্রণয়ন এবং ফোর্সড লোন ও মামলার কারণে কারখানার কার্যক্রম ব্যাহত হওয়া বন্ধ করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নীতি সহায়তার আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও জোরালোভাবে উপস্থাপন করা হয়।

    সভায় আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রুগ্ণ হয়ে থাকা সাতাত্তরটি প্রতিষ্ঠানের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। নইলে এগুলো বন্ধ হয়ে গেলে রফতানি আয় এবং শ্রমিকদের কর্মসংস্থান আরও সংকটাপন্ন হবে।

    সভা শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সদস্যদের উত্থাপিত সব প্রস্তাব দ্রুতই পরিচালনা পর্ষদ পর্যালোচনা করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে। একই সঙ্গে ব্যাংকিং সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোকে তাদের সমস্যাগুলো লিখিত আকারে দ্রুত বিজিএমইএকে জানানোর আহ্বান জানান তিনি।

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বর্তমানে আন্তর্জাতিক প্রতিযোগিতা, কাঁচামালের মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং উৎপাদন ব্যয়ের চাপের কারণে আগের চেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। এর সঙ্গে ব্যাংকিং খাতের নীতিগত জটিলতা যুক্ত হওয়ায় শিল্পের টেকসই উন্নয়ন কঠিন হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতি সমাধানে সরকার ও আর্থিক খাতের সমন্বিত উদ্যোগ জরুরি, নইলে দেশের রফতানি আয় ও লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান বড় হুমকির মুখে পড়বে। ●
    অকা/তৈপোশি/ই/সকাল/৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    কোথায় যাচ্ছে সোনার বাজার?

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে মেসিরা

    যে ৫ কারণে ফাইনালে উঠতে পারে আর্জেন্টিনা

    মেসিদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ইংল্যান্ড

    ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকার ঋণ মওকুফ

    আর্থিক খাতে বেড়েছে সন্দেহজনক লেনদেন

    বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.