Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৭ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ভারতে সর্বোচ্চ ছাড়ে স্বর্ণ বিক্রি করছে ব্যবসায়ীরা

    জুন ১২, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক ●
    চলতি সপ্তাহে ভারতের ডিলাররা মূল্যবান ধাতুটি বেচাকেনায় এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হারে ছাড় দিয়েছেন। একই সঙ্গে এশিয়ার অন্যান্য বাজারেও ঊর্ধ্বমুখী দামের কারণে ক্রয় কমে গেছে বলে জানা গেছে।

    ভারতের বাজারে ৬ জুন প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল প্রায় ৯৮ হাজার ৩০০ রুপি। এর আগে গত মাসে এ পরিমাণ স্বর্ণের দাম ৯০ হাজার ৮৯০ রুপিতে নেমে আসার পর আবার বেড়ে রেকর্ড ৯৯ হাজার ৩৫৮ রুপিতে পৌঁছেছিল। দামের এ ঊর্ধ্বগতির কারণে ভারতীয় ডিলাররা সরকার নির্ধারিত দামের তুলনায় আউন্সপ্রতি সর্বোচ্চ ৫৬ ডলারের সমপরিমাণ পর্যন্ত ছাড় দিচ্ছেন। আগের সপ্তাহে তা ছিল ৩১ ডলারের সমপরিমাণ। উল্লেখ্য, এতে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর অন্তর্ভুক্ত আছে।

    কলকাতার বিক্রেতা প্রতিষ্ঠান জেজে গোল্ড হাউজের হর্ষদ আজমেরা বলেন, ‘দাম বেড়ে গেছে। ফলে চাহিদা খুবই কম। গত সপ্তাহে প্রায় কেউই স্বর্ণ ক্রয় করেনি।’

    ভারতে সাধারণত বর্ষাকালে স্বর্ণের চাহিদা কমে যায়। মুম্বাইয়ের এক বেসরকারি ব্যাংকের বুলিয়ন ডিলার বলেন, ‘গহনা ব্যবসায়ীরা এখন স্বর্ণ কিনছেন না। কারণ মৌসুমি চাহিদা কমার পাশাপাশি তারা চড়া দামে মজুদ করতে চাইছেন না।’

    এদিকে শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের ডিলাররা প্রতি আউন্স স্বর্ণে আন্তর্জাতিক স্পট দামের তুলনায় ১০-১৪ ডলার পর্যন্ত মূল্য সংযোজন করছেন। আগের সপ্তাহে এ মূল্য সংযোজনের পরিমাণ ছিল আউন্সপ্রতি ১৫ ডলার পর্যন্ত। ট্রেডিং প্রতিষ্ঠান ইনপ্রোভডের মূল্যবান ধাতু ব্যবসায়ী হুগো প্যাসক্যাল বলেন, ‘অতিরিক্ত দামের কারণে চীনেও স্বর্ণের চাহিদা কমে গেছে।’

    হংকংয়ে গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ ৩০ সেন্ট থেকে ১ ডলার ৩০ সেন্ট মূল্য সংযোজন করে বিক্রি হয়েছে। আর সিঙ্গাপুরে মূল্য সংযোজনের পরিমাণ ছিল আন্তর্জাতিক দামের সমান বা সর্বোচ্চ ২ ডলার ৫০ সেন্ট পর্যন্ত। ●

    অকা/বিঅ/ফর/বিকাল/১২ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    হরমুজ প্রণালিতে প্রথমবারের মতো ইরানের টোল আদায়

    ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি

    দুই মাস হতে চললো ইরান যুদ্ধ
    তেলবাণিজ্যের ক্ষতি ৫ হাজার কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    এবার বিশ্ব বাজারে রুপার দামেও নতুন রেকর্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.