Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মার্কিন পোশাকের বাজারে ভিয়েতনাম এবং ভারত বাংলাদেশকে ছাড়িয়ে যাচ্ছে

    অক্টোবর ২, ২০২৪ ৫:২৫ পূর্বাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    মার্কিন পোশাকের বাজার চীন ধীরে ধীরে হারাচ্ছে। অন্যদিকে এ বাজারের বৃহত্তর অংশ দখলের প্রতিযোগিতায় ভিয়েতনাম এবং ভারত বাংলাদেশকে ছাড়িয়ে যাচ্ছে। এমনকি দামি পোশাক রফতানিতে এগিয়ে রয়েছে এ দুই দেশ।

    ৩০ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন।

    উচ্চমূল্যের পোশাক রফতানি, অবকাঠামোগত সুবিধা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কারণে দুই দেশের রফতানি বাড়ছে বলে 'অ্যাপারেল: এক্সপোর্ট কম্পিটিটিভনেস অব সার্টেইন ফরেইন সাপ্লায়ার্স টু দ্য ইউনাইটেড স্টেটস' শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, চীনের আধিপত্য হ্রাস পাওয়ার সাথে সাথে বাংলাদেশ, ভিয়েতনাম এবং ভারতসহ অন্যান্য দেশগুলো বিশ্বের বৃহত্তম পোশাক বাজারে তাদের উপস্থিতি বাড়িয়ে তুলেছে।

    এতে বলা হয়, ডলারমূল্যে মার্কিন পোশাক আমদানিতে চীনের হিস্যা ২০১৩ সালের ৩৭.৭ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ২১.৩ শতাংশে নেমে এসেছে। বিপরীতে, ভিয়েতনামের শেয়ার ১০ শতাংশ থেকে বেড়ে ১৭.৮ শতাংশ হয়েছে। আর বাংলাদেশের অংশ ৬ শতাংশ থেকে বেড়ে ৯ শতাংশ হয়েছে।

    ভারতের মার্কেট শেয়ার ৪ শতাংশ থেকে বেড়ে ৫.৩ শতাংশ হয়েছে। তাদের প্রতিবেশী পাকিস্তানের শেয়ার ১.৯ শতাংশ থেকে ২.৬ শতাংশ হয়েছে। উভয় দেশই তুলাভিত্তিক পোশাকের ওপর গুরুত্ব দিয়ে এবং ভার্টিকাল ইন্টিগ্রেশন, স্থানীয়ভাবে উপকরণ সংগ্রহ ও বড় মাত্রায় উৎপাদন প্রক্রিয়া থেকে লাভবান হয়।

    এছাড়াও, মার্কিন কোম্পানিগুলো চীন থেকে সরে এসে তাদের পোশাকের উৎস-বাজার সম্প্রসারিত করছে। ফলে দেশটির অনেক কোম্পানি সরবরাহ চেইন দক্ষতা এবং উৎপাদন ক্ষমতার সুবিধার জন্য ভিয়েতনামের দিকে ঝুঁকেছে, বলা হয় প্রতিবেদনে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, জিন্স ও টি-শার্টের মতো সাশ্রয়ীমূল্যের সুতির নিটওয়্যারে বাংলাদেশের বিশেষত্ব থাকলেও উচ্চমূল্যের পণ্যের ক্ষেত্রে ভিয়েতনাম এবং ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে বাংলাদেশ এখনও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

    মানবসৃষ্ট ফাইবার (এমএমএফ) ইনপুট আমদানির ওপর নির্ভরতা এবং লজিস্টিক সীমাবদ্ধতার কারণে দেশের প্রতিযোগিতাসক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও, সামাজিক কমপ্লায়েন্সের, বিশেষ করে শ্রমচর্চার ক্ষেত্রে বাংলাদেশের সুনাম এখনো অতটা আহামরি অবস্থানে পৌঁছায়নি।

    তবে, বাংলাদেশ এখনো মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অপরিহার্য সরবরাহকারীর স্থান ধরে রেখেছে। ২০২৩ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৭.১ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রফতানি করেছে, যা ২০১৩ সালের রফতানি থেকে ২.৩ বিলিয়ন ডলার বেশি।

    মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ দশটি রফতানিকারক দেশের পোশাকের ইউনিট মূল্য পর্যালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পরেই সবচেয়ে কমদামের পোশাক রফতানি করে বাংলাদেশ।

    গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি বাড়লেও দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রফতানির পরিমাণ এখনো প্রায় অর্ধেক।

    এ সময়ে ভারত যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ষষ্ঠ থেকে তৃতীয় স্থানে এবং কম্বোডিয়া অষ্টম থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।
    প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনাম এটির দক্ষ সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, বড় আকারের উৎপাদন এবং ব্যবসা-বান্ধব পরিবেশের কারণে পোশাকের বাজারে একটি শক্তিশালী প্রতিযোগী হয়ে উঠেছে।

    ব্যয়সাশ্রয়, নমনীয়তা এবং দ্রুত বাজারে প্রবেশাধিকার সুবিধা দেয় দেশটি। এছাড়া, দেশটির একটি বৃহৎ, তরুণ শ্রমশক্তি এবং ভালো পরিবহন পরিকাঠামো রয়েছে। পাশাপাশি, ভিয়েতনামের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা এশিয়ার অন্যান্য প্রতিযোগীদের তুলনায় বেশি।

    কম্বোডিয়ারও যুক্তরাষ্ট্রে পোশাক রফতানির হার বৃদ্ধি পেয়েছে। দেশটির মার্কেট শেয়ার ২০২৩ সালে ৩.২ শতাংশ থাকলেও গত বছর তা বেড়ে ৪.৩ শতাংশ হয়েছে। চীন এবং ভিয়েতনামের নিকটবর্তী দেশ হওয়া এবং সোর্সিং খরচ অনুকূলে থাকা এ প্রবৃদ্ধির কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
    ভারত ও পাকিস্তান

    মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম রফতানি বাজার। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী ভারতের ১৪.৫ বিলিয়ন ডলারের পোশাক রফতানির ৩২.০ শতাংশ যুক্তরাষ্ট্রে করা হয়েছে।

    ভারতীয় পোশাক উৎপাদনকারীরা হ্যান্ড-এমব্রয়ডারি করা পণ্যের মতো দামি পোশাকপণ্যের দিকে বেশি নজর দেয়। দেশটির প্রায় সম্পূর্ণ ভার্টিকাল ইন্টিগ্রেশন রয়েছে, যার ফলে ৯০ শতাংশের বেশি কাঁচামাল স্থানীয়ভাবে সংগ্রহ করতে পারে এটি।

    মার্কিন প্রতিবেদনটিতে বলা হয়েছে, পাকিস্তান মার্কিন বাজারে বড় পোশাক সরবরাহকারী না হওয়ার পেছনে ভূ-রাজনৈতিক ঝুঁকি একটি বড় কারণ। মূল উদ্বেগের মধ্যে রয়েছে এ অঞ্চলের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এবং পাকিস্তানে ভ্রমণ কঠিন ও অনিরাপদ বলে বিবেচিত হওয়া।

    তবে পাকিস্তান থেকে পণ্য সংগ্রহকারী কিছু সংস্থা দেশটি থেকে ভালো পরিষেবা পাওয়ার এবং কোনো নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে না পড়ার কথা জানিয়েছে। ●
    অকা/তৈপোশি/ই/সকাল, ২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    কষ্টে থাকা মানুষের গল্প

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    ইতিহাসের সর্বোচ্চ রিজার্ভের পথে বাংলাদেশ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    কষ্টে থাকা মানুষের গল্প

    অফশোর ঋণে কর ফেরানোর ভাবনা

    চামড়াশিল্পে সংকটের ছায়া

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশীদ আলম

    মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতার চাপে কোরবানির বাজারে মন্দার শঙ্কা

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন উদ্যোগ

    নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও সিইওদের সঙ্গে বিআইএর সভা

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    ঋণ প্রবৃদ্ধিতে ঐতিহাসিক ধস, বিনিয়োগে আস্থাহীনতা গভীরতর

    হাওড়ে ফসল ডুবি ও টেকসই স্থানীয় জাতের ধান চাষাবাদ

    ন্যূনতম কর ফেরতে আসতে পারে নতুন ব্যবস্থা

    ব্যাংক খাতে মূলধন সংকটের গভীরতা বাড়ছে

    কঠিন সংস্কার ছাড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানো কঠিন

    রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা

    নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন গ্রাহকরা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.