Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মেধাভিত্তিক ইনক্রিমেন্ট পুনরায় চালু করল বাংলাদেশ ব্যাংক

    অক্টোবর ২২, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    মেধাবীদের আকৃষ্ট করা ও দক্ষ কর্মকর্তাদের ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক আবারও চালু করেছে মেধার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা বোনাস সুবিধা। এবার থেকে গ্রেড–৯ ও গ্রেড–১০ পদে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা তাদের শিক্ষাগত ফলাফল ও প্রশিক্ষণে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ চারটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতে পারবেন।

    ২১ অক্টোবর (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ–২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক অভ্যন্তরীণ সার্কুলারে এই নির্দেশনা জারি করা হয়।

    সার্কুলারে বলা হয়েছে, কর্মকর্তারা চাকরিতে যোগদানের মুহূর্ত থেকেই অতিরিক্ত ইনক্রিমেন্টের জন্য যোগ্য বিবেচিত হবেন। তবে এই ইনক্রিমেন্ট চাকরি স্থায়ী হওয়ার পর বকেয়াসহ প্রদান করা হবে।

    নতুন নীতিমালা অনুযায়ী, যারা শিক্ষাজীবনের চারটি ধাপে—এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরে—চারটি প্রথম শ্রেণি বা বিভাগ অর্জন করেছেন, তারা তিনটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পাবেন। তিনটি প্রথম শ্রেণি বা বিভাগ থাকলে দেওয়া হবে দুটি অতিরিক্ত ইনক্রিমেন্ট। এই মেধাভিত্তিক ইনক্রিমেন্ট নিয়মিত বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে যোগ হবে।

    এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণে যারা ৮০ শতাংশ বা তার বেশি নম্বর অর্জন করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ ২০ শতাংশ কর্মকর্তাকে আরও একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়া হবে। অর্থাৎ একজন কর্মকর্তা সর্বমোট পাঁচটি ইনক্রিমেন্টের সুবিধা উপভোগ করতে পারবেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, নবম ও দশম গ্রেডের কর্মকর্তারা পূর্বেও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ইনক্রিমেন্ট পেতেন। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে কয়েকটি ব্যাচের জন্য এই সুবিধা কোনো কারণ ছাড়াই বন্ধ করা হয়। ২০২৪ সালের আগস্টে সরকারের পরিবর্তনের পর বিষয়টি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয় এবং একই বছরের ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের ৪৩৮তম সভায় তা আনুষ্ঠানিক অনুমোদন পায়।

    নতুন নির্দেশনা অনুযায়ী, যদি কোনো কর্মকর্তা যোগদানের পরপরই বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন না করতে পারেন, তবে পরবর্তীতে প্রশিক্ষণ শেষ করার সঙ্গে সঙ্গে বকেয়াসহ সংশ্লিষ্ট ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে ইনক্রিমেন্ট বন্ধ থাকায় তরুণ কর্মকর্তাদের মধ্যে কর্মপ্রেরণার ঘাটতি ও হতাশা দেখা দিয়েছিল। মেধাভিত্তিক ইনক্রিমেন্ট পুনরায় চালুর ফলে কর্মীদের উৎসাহ, মনোবল ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধি পাবে।

    কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের কিছু সুবিধা সংকুচিত হওয়ায় অনেক কর্মকর্তা সুযোগ পেলে অন্য প্রতিষ্ঠানে চলে যাচ্ছিলেন। নতুন নীতিমালার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক আশা করছে—এই পদক্ষেপ মেধাবী জনবল ধরে রাখা ও নতুন প্রতিভা আকৃষ্ট করতে কার্যকর ভূমিকা রাখবে, যা প্রতিষ্ঠানের প্রশাসনিক দক্ষতা ও পেশাগত মানোন্নয়নেও সহায়ক হবে।

    উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ২৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল—বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে যোগ দিতে গিয়ে মোট ৫৭ জন কর্মকর্তা প্রতিষ্ঠানটি ছেড়েছেন। তাদের মধ্যে একজন উপপরিচালক, একজন অফিসার এবং বাকিরা সহকারী পরিচালক পদে কর্মরত ছিলেন। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২২ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 6 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.