Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ২১ বৈশাখ, ১৪৩৩ | ৪ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রফতানিতে উল্লম্ফন, বাস্তব প্রবৃদ্ধি সীমিত

    মে ৪, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    এপ্রিলে রফতানি আয়ে উল্লেখযোগ্য উত্থান দেখা গেলেও এ নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন রফতানিকারকরা। তাদের মতে, এই প্রবৃদ্ধির বড় অংশই তুলনামূলক ভিত্তির কারণে—গত বছরের একই সময়ে ঈদের ছুটি থাকায় রফতানি কম হয়েছিল। সেই নিম্নভিত্তির ওপর দাঁড়িয়েই এবার সংখ্যাটা বেশি দেখাচ্ছে। বাস্তব হিসেবে প্রবৃদ্ধি ৮ থেকে ১০ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বলে ধারণা তাদের।

    রফতানি বাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, গত বছর মার্চের শেষে ঈদ হওয়ায় এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে কারখানাগুলো বন্ধ ছিল, ফলে সে সময় রফতানি কমে যায়। এবার পুরো মাস উৎপাদন ও শিপমেন্ট সচল থাকায় পরিসংখ্যানে বড় অঙ্ক দেখা যাচ্ছে।

    তিনি আরও বলেন, নির্বাচনী অনিশ্চয়তার কারণে অনেক ক্রেতা আগে অর্ডার স্থগিত রেখেছিলেন। নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ক্রেতাদের আস্থা ফিরেছে, যার প্রভাব এপ্রিলে রফতানিতে পড়েছে। তবে তার মতে, মে মাসে প্রবৃদ্ধি খুব বেশি হবে না, আর মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতি শান্ত হলে জুন থেকে কিছুটা গতি ফিরতে পারে।

    বিকেএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান জানান, আগের কয়েক মাস অর্ডার কম থাকায় আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের মজুত কমে গিয়েছিল। এপ্রিল-মে সময়ে সাধারণত শীতকালীন পোশাকের অর্ডার বাড়ে—এই মৌসুমি কারণও রফতানি বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

    তবে তিনি সতর্ক করে বলেন, মে মাসে ঈদুল আজহার দীর্ঘ ছুটি উৎপাদন ব্যাহত করতে পারে। পাশাপাশি নতুন অর্ডারের গতি এখন ধীর, ফলে জুনের পর প্রবৃদ্ধি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। পুরো পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে বৈশ্বিক ভূরাজনৈতিক অবস্থার ওপর।

    বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমও একই ধরনের পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, এপ্রিলের প্রবৃদ্ধি মূলত আগের মাসের ঘাটতির প্রতিফলন। মার্চে ঈদের ছুটির কারণে প্রায় ১০ দিন উৎপাদন বন্ধ থাকায় অনেক পণ্যের শিপমেন্ট পিছিয়ে যায়, যা এপ্রিলের হিসাবে যুক্ত হয়েছে।

    তার মতে, নতুন করে অর্ডার বেড়েছে—এমন কোনো লক্ষণ শিল্পে দেখা যাচ্ছে না। বরং চলতি মাসের শেষ দিকে আবার ছুটি থাকায় উৎপাদন ও রফতানি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রকৃত প্রবণতা বুঝতে হলে জুলাই পর্যন্ত অপেক্ষা করাই যৌক্তিক।

    প্রসঙ্গত, টানা আট মাসের নিম্নমুখী ধারা কাটিয়ে এপ্রিলেই রফতানি আয় ঘুরে দাঁড়িয়েছে। বছরওয়ারি হিসাবে আয় বেড়েছে প্রায় ৩২.৯২ শতাংশ, যা দাঁড়িয়েছে ৪০১ কোটি ডলারে। মাসিক ভিত্তিতেও আগের মাসের তুলনায় ১৫.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে রফতানি আয়। তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, এই উল্লম্ফনের পেছনে কাঠামোগত শক্তি যতটা না, তার চেয়ে বেশি ভূমিকা রেখেছে সময়ভিত্তিক প্রভাব।

    সর্বশেষ হালনাগাদ 6 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পোল্ট্রি খাতে খরচের চাপ – টিকে থাকা দায়

    এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রফতানিতে উল্লম্ফন, বাস্তব প্রবৃদ্ধি সীমিত

    পোল্ট্রি খাতে খরচের চাপ – টিকে থাকা দায়

    এপ্রিলে এসেছে ৩৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    বীমা খাতে ডিভিডেন্ড বন্যা – ১৫ কোম্পানির ঘোষণা

    অর্থনৈতিক সংকটেও ব্যাংকে মুনাফার জোয়ার

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.