Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ২ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো রেমিট্যান্সের ডলার সংগ্রহে এগিয়ে

    ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার সহায়তা না পাওয়ায় তেল ও গ্যাসসহ বিভিন্ন সরকারি আমদানির বিল মেটাতে (এলসি) বেসরকারি ব্যাংকের তুলনায় বেশি দাম দিয়ে রেমিট্যান্সের ডলার সংগ্রহ করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। ফলে এসব ব্যাংক রেমিট্যান্স আয়ে অস্বাভাবিক প্রবৃদ্ধি অর্জন করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক– সোনালী, অগ্রণী, জনতা
    ও রূপালী চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ২২ দিনেই ৬৮৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা ২০২৪ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রাপ্ত ৬৫৯ মিলিয়ন ডলারের চেয়ে বেশি।
    তথ্য অনুসারে, ২২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে ১.৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে; এরমধ্যে বেসরকারি ব্যাংকগুলো পেয়েছে ১.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স।
    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো কীভাবে এত রেমিট্যান্স পাচ্ছে জানতে চাইলে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জানান, এখন রেমিট্যান্সের বাজার দর সংবেদনশীল। যে ব্যাংক দাম বেশি দেবে, সে ব্যাংকই রেমিট্যান্সের ডলার পাবে। 
    রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এখন রেমিট্যান্সের ডলার সংগ্রহে ১২২.৭০ টাকা পর্যন্ত রেট দিচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোনো ব্যাংকই ১২২ টাকার এর বেশি রেট দিতে পারে না। তাই, বেসরকারি ব্যাংকগুলো রেমিট্যান্স তুলনামূলক কম পাচ্ছে।
    একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, "রেমিট্যান্সের ডলারের দাম নিয়ে এ ধরনের বিভেদ আগেও ছিল, তবে এখন উদ্দেশ্যে বদল ঘটেছে। আগে কয়েকটি বেসরকারি ব্যাংক ইচ্ছামতো দাম দিয়ে রেমিট্যান্স সংগ্রহ করতো। এর একটা বড় অংশই বড় ব্যবসায়ী গ্রুপের মাধ্যমে দেশের বাইরে পাচার হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বেশি দাম দিচ্ছে। তবে এসব ডলার রাষ্ট্রের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।"
    রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আগে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে ডলার সাপোর্ট পেতো। তবে রিজার্ভ থেকে ডলার বিক্রি করার কারণে সেটি ক্রমাগত কমে যাচ্ছিল। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রিজার্ভ মেইন্টেইন করতে ডলার বিক্রি বন্ধ করেছে।" এখন এসব ডলার আমাদের বাজার থেকে সংগ্রহ করতে হচ্ছে। ফলে রাষ্ট্রের স্বার্থে কিছুটা বেশি দাম দিয়ে হলেও আমাদের রেমিট্যান্সের ডলার সংগ্রহ করতে হচ্ছে, যোগ করেন তিনি।
    এলএনজি আমদানি ও বিদেশি একটি কোম্পানির ইনভেস্টমেন্ট রেভিনিউ ডিসবার্স করতে প্রতিমাসে অন্তত ১৫০ মিলিয়ন ডলার প্রয়োজন হয় মন্তব্য করে আরেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ট্রেজারি বিভাগের এক কর্মকর্তা জানান, "পেট্রোবাংলার স্থায়ী চুক্তির মাধ্যমে এলএনজি আমদানির জন্য প্রতিমাসে ১০০ মিলিয়ন ডলারের বেশি পেমেন্ট করতে হয়। এছাড়া বিদেশি একটি এনার্জি কোম্পানির রেভিনিউ ডিসবার্স করতে হয় মাসে প্রায় ৫০ মিলিয়ন ডলার।
    এই পেমেন্টগুলো ঠিক সময়ে না করলে কান্ট্রি রেটিংয়ে প্রভাব পড়ে, যেটি দিনশেষে একটি দেশের সুনাম ও সক্ষমতার ওপর প্রশ্ন তোলে। ফলে দেশের স্বার্থে আমাদের এসব ডলার সংগ্রহ করতেই হয়," যোগ করেন তিনি।
    পেমেন্ট করা বাড়িয়ে দেওয়ার ফলে ওভারডিউ পেমেন্টের ব্যালেন্স আগের তুলনায় কিছুটা কমেছে মন্তব্য করে তিনি আরও বলেন, "আমরা চেষ্টা করে যাচ্ছি পেমেন্টগুলো ক্লিয়ার করতে। তবে আমাদের বুঝতে হবে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ কম। ফলে মার্কেটে ডলারের দামের ওপর একটা চাপ তো থাকেই। তবে এটিকে মার্কেটের ওপর ছেড়ে দেওয়া যাবে না। তাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।
    বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে ডলার দর ১২৮ টাকায় উঠে যায়। তাতে কয়েক মাস ডলার দর স্থিতিশীল থাকার পর আবার অস্থিতিশীল হয়ে ওঠে। ১৩ ব্যাংকের কাছে নির্ধারিত ডলার দরের চাইতে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে বেশি দামে কেন ডলার কেনা হয়েছে, সেই ব্যাখ্যা চায় কেন্দ্রীয় ব্যাংক। এরপর ব্যাংকগুলো ব্যাখ্যাও দেয়। 
    ডিসেম্বর মাসেই ওই ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী। ট্রেজারিদের তিনি নির্দেশনা দেন ১২৩ টাকার ওপরে দর দিয়ে যেন কোনো ব্যাংক রেমিটেন্স সংগ্রহ না করে। পরে সেটিকে আরও কমিয়ে ১২২ টাকায় নিয়ে আসা হয়। 
    কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার পর প্রায় তিন সপ্তাহ রেমিট্যান্সের ডলারের দর ১২২ টাকার মধ্যে ছিল মন্তব্য করে একটি বেসরকারি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বলেন, জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে রেমিট্যান্সের ডলারের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করে। প্রথম দিকে ২০-৩০ বেসিস পয়েন্ট বাড়লেও ফেব্রুয়ারিতে সেটি আরও বেড়েছে। বর্তমানে রেমিট্যান্সের ডলার সর্বোচ্চ ১২২.৭০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.