Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রেকর্ড পরিমাণ চা বিক্রি

    মে ১৮, ২০২৪ ৬:১৪ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সর্বশেষ মৌসুমে রেকর্ড পরিমাণ চা বিক্রি হয়েছে চট্টগ্রামের নিলাম বাজারে। তবে বিক্রি বাড়লেও চায়ের গড় দাম কমে যাওয়ায় আগের মৌসুম থেকে চা উৎপাদনকারী বাগানগুলোর আয় কমেছে। গত মৌসুম থেকে অন্তত ১০০ কোটি টাকা কম আয় করেছে দেশের চা উৎপাদনকারী বাগানগুলো।

    দেশের প্রধান চা নিলাম কেন্দ্র চট্টগ্রামে। এখানে ২০২৩-২৪ মৌসুমের নিলাম শেষ হয়েছে ৩০ মার্চ। গত বছর দেশে রেকর্ড ১০ কোটি ২৯ লাখ ১৮ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। এর মধ্যে চট্টগ্রামে সর্বশেষ নিলাম চলাকালীন দেশের ১৬৮টি চা বাগান ও ক্ষুদ্রায়তন চা-চাষীদের পাঠানো মোট ৯ কোটি ৪২ লাখ ৩০ হাজার ৫৭১ কেজি চা বিক্রি হয়েছে। প্রতি কেজি ১৭২ দশমিক ৬১ টাকা গড় দামে সর্বমোট ১ হাজার ৬২৬ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৭১৭ টাকার এসব চা কিনে নিয়েছে চা বোর্ডের নিবন্ধিত ক্রেতা প্রতিষ্ঠানগুলো।

    ব্রোকার্স প্রতিষ্ঠানগুলোর নিলাম প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, সবশেষ মৌসুমে সবচেয়ে বেশি দামে চা বিক্রি করেছে কেদারপুর চা বাগান। বাগানটি কেজিপ্রতি ২৮৫ টাকা ৭৪ পয়সা গড় দামে মোট ৪ লাখ ৭৫ হাজার ২৬৯ কেজি চা নিলামে বিক্রি করেছে। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ চা বিক্রি করেছে মধুপুর চা বাগান। এবারের নিলাম মৌসুমে এ চা বাগান ২৭৭ দশমিক ৫০ টাকা দরে মোট ৯ লাখ ৩ হাজার ৯৮৮ কেজি চা বিক্রি করেছে। এর পরই তৃতীয় সর্বোচ্চ দামে চা বিক্রি করেছে খৈয়াছড়া ডলু চা বাগান। ২৪৪ দশমিক ৩২ টাকা কেজি দরে মোট ৯ লাখ ৫ হাজার ৭৩৪ কেজি চা বিক্রি করেছে এ চা বাগান।

    নিলামে ক্রয় করা চা ১৫ শতাংশ শুল্ক, ১ শতাংশ চা বোর্ড ও ১ শতাংশ ব্রোকার্স প্রতিষ্ঠানকে দিয়ে গুদাম থেকে চা সংগ্রহ করে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। যার কারণে শুল্ক, ক্রয় কমিশন ও আনুষঙ্গিক খরচসহ এসব চায়ের মোট বাজারমূল্য ২ হাজার কোটি টাকারও বেশি।

    চা উৎপাদন ও বিক্রি বাড়লেও গড় দাম কমে যাওয়ায় আগের বছরের চেয়ে এবার আয় কমেছে বাগানগুলোর। এর আগে চট্টগ্রামে ২০২২-২৩ নিলাম বছরে মোট ৮ কোটি ৬৬ লাখ ২২ হাজার ৮৪০ কেজি ১ গ্রাম চা বিক্রি করা হয়েছিল। কেজিপ্রতি চায়ের গড় দাম ছিল ১৯৭ টাকা ৬৬ পয়সা, যা এবারের মৌসুম থেকে প্রায় ২৫ টাকা বেশি। সে মৌমুমে চা বাগানগুলো সর্বমোট ১ হাজার ৭১২ কোটি ১৮ লাখ ৯৭ হাজার ৪২৩ টাকার চা বিক্রি করেছিল।

    চট্টগ্রামে প্রতি সপ্তাহের সোমবার সাধারণত নিলাম অনুষ্ঠিত হয়। নিয়মিত ৪৫টি নিলাম হওয়ার কথা থাকলেও সর্বশেষ মৌসুমে মোট ৫০টি নিলাম অনুষ্ঠিত হয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। দেশের বাগানগুলোয় উৎপাদিত বাড়তি চা এবং আগের মৌসুম ও পূর্ববর্তী নিলামে অবিক্রীত চা থেকে যাওয়ায় বাড়তি পাঁচটি নিলামের আয়োজন করেছিল চা বোর্ড। এ হিসেবে এবারের নিলাম মৌসুমে সবচেয়ে বেশি চা বিক্রি করেছে চা বাগানগুলো।

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ও পঞ্চগড়ে দুটি নিলাম বাজার থাকলেও দেশের প্রায় ৯৫ শতাংশের বেশি চা-ই বিপণন কার্যক্রম সম্পন্ন হয় চট্টগ্রামের টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিটিএবি) নিলামের মাধ্যমে।

    অকা/চচনিশি/ফর/দুপুর, ১৮ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    চা নিলাম বিক্রি রেকর্ড

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    সড়ক দুর্ঘটনায় আর্থিক সুরক্ষা
    কেন অচল মোটর লায়াবিলিটি বীমা?

    দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই – বাংলাদেশ ব্যাংক

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    রেমিট্যান্স ও উচ্চ সুদে ৫০ মাসের সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর
    বড় অঙ্কের ঋণ প্রদান করা হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.