Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শক্তিশালী হচ্ছে এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের বাজার

    মে ৩০, ২০২৩ ৪:১৬ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শক্তিশালী হচ্ছে এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের বাজার। চীন ও ভারতের চাহিদার কারণে মে মাসে বেড়েছে আমদানি। পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাজনৈতিক টানাপড়েনের জেরে এশীয় দেশগুলোয় বিশেষ ছাড়ে জ্বালানি তেল রফতানি করছে রাশিয়া। ফলে রফতানিকারক দেশ হিসেবে দখল করে নিয়েছে শীর্ষ অবস্থান। এমনটাই উঠে এসেছে রিফিনিটিভ অয়েল রিসার্চের প্রতিবেদনে।

    রেফিনিটিভের প্রাক্কলনের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, মে মাসে গড়ে প্রতিদিন ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ব্যারেল বন্দরে ভিড়েছে, যা এপ্রিলের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেশি। এপ্রিলে পরিমাণটি ছিল ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ব্যারেল। চীন পৃথিবীর বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক দেশ। মে মাসে দেশটির আমদানি ১ কোটি ১৯ লাখ ৬০ হাজার ব্যারেল স্পর্শ করতে যাচ্ছে, যা এপ্রিলের তুলনায় বেশি। এপ্রিলে রফতানি ছিল ১ কোটি ৯ লাখ ৬০ হাজার ব্যারেল। বিপরীতে মার্চে আমদানি ছিল ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার ব্যারেল, যা পূর্ববর্তী ৩৪ মাসের মধ্যে সর্বোচ্চ।

    চীনের আমদানি বৃদ্ধির পেছনে প্রধান অনুঘটক হলো সেখানকার অর্থনৈতিক কার্যক্রমে গতি বৃদ্ধি। চীনে পরিশোধন শিল্প রাশিয়ার তেলের ছাড় মূল্যের কারণে ক্রয় বাড়িয়েছে। জ্বালানি তেলে দেয়া বিশেষ ছাড় পশ্চিমা দেশগুলোর জন্য রাখা হয়নি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা দেশগুলো মস্কোর প্রতি নিষেধাজ্ঞা আরোপ করলে রাশিয়া পাল্টা নিষেধাজ্ঞা জারি করে। মে মাসে রাশিয়া থেকে চীনের আমদানি প্রতিদিন গড়ে ২০ লাখ ব্যারেল স্পর্শ করছে, যেখানে এপ্রিলে আমদানি ছিল ১৭ লাখ ৪০ হাজার ব্যারেল। অর্থাৎ রাশিয়া সৌদি আরবকে পেছনে ফেলে চীনের প্রধান সরবরাহকারীতে পরিণত হয়েছে। সৌদি আরব থেকে মে মাসে আমদানি হয়েছে প্রতিদিন ১৯ লাখ ৫০ হাজার ব্যারেল, যা এপ্রিলের আমদানির চেয়ে কম। এপ্রিলে আমদানি ছিল ২০ লাখ ৭০ হাজার ব্যারেল।

    রাশিয়ার অপরিশোধিত তেল ভারতের জন্যও বড় অনুঘটকে পরিণত হয়েছে। মে মাসে ভারতের আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৭০ হাজার ব্যারেলে, যা এপ্রিলের চেয়ে বেশি। এপ্রিলে আমদানি ছিল ১৬ লাখ ৮০ হাজার ব্যারেল। মে মাসে ভারতের আমদানি করা মোট অপরিশোধিত তেলের ৩৮ দশমিক ৬ শতাংশ সরবরাহ করেছে রাশিয়া। ভারতের তেল আমদানিও মূলত চীনের মতোই ছাড় মূল্যের কারণে প্রভাবিত। সৌদি আরব থেকে মে মাসে আমদানি ৫ লাখ ৭০ হাজার ব্যারেল স্পর্শ করছে।

    অকা/জ্বা/ সকাল, ৩০ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    শক্তিশালী হচ্ছে এশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    এবার বাড়লো লঞ্চের ভাড়া

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    জ্বালানি দামের চাপ – কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.