আকাশপথে আন্তঃদেশীয় ভ্রমণের আগে কিংবা বিরতিতে পর্যাপ্ত বিশ্রাম নেয়াসহ অন্যান্য সেবার পেমেন্ট বিকাশ করতে পারছেন গ্রাহকরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে এ সুযোগ পাচ্ছেন বিকাশ গ্রাহকরা।
সম্প্রতি বিকাশ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র মধ্যে একটি চুক্তি স্বারিত হয়। হোটেলটির এক্সিকিউটিভ অফিসে বিকাশ’র চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বনী নায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের প থেকে চুক্তিতে স্বার করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরে সবচেয়ে বড় প্রিমিয়াম লাউঞ্জ- বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জটি পরিচালনা করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। এখানে প্রিমিয়াম খাবার ও পানিয়ের ব্যবস্থা, ওয়ার্কস্টেশন, হাই-স্পিড ওয়াই-ফাই, শাওয়ার সুবিধা, হুইল চেয়ার অ্যাক্সেস, ডেডিকেটেড লাগেজ স্টোরেজসহ নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে যাত্রীদের জন্য। খবর বিজ্ঞপ্তির ●
অকা/আখা/সখবি/ফর/রাত/১ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
