Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজারে চলছে দীর্ঘমেয়াদি আস্থার সংকট

    মে ২৬, ২০২৪ ৫:১৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ার বাজারের এ সমস্যা অনেক দিনের। এখানে দীর্ঘমেয়াদি আস্থার সংকট চলছে। এর সঙ্গে যোগ হয়েছে দেশের সামষ্টিক অর্থনীতির দুরবস্থা। সবকিছু মিলে শেয়ার বাজারে হতাশার কালো মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছে। এমনটিই বলছেন এ খাতের বিশেষজ্ঞরা। প্রতিদিনই উধাও হচ্ছে বিনিয়োগকারীদের কষ্টার্জিত পুঁজি।

    এদিকে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটেও শেয়ার বাজারের জন্য কিছু নেতিবাচক খবর অপেক্ষা করছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা আরও বাড়বে। অনেকে এমন দুঃসংবাদ আঁচ করতে পেরে শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে যাচ্ছে।

    জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক আল আমিন বলেন, শেয়ার বাজারের ব্যাপারে আপাতত কোনো সম্ভাবনা দেখছি না। কারণ, আগামী বাজেট নিয়ে পত্রপত্রিকায় যেসব খবর আসছে, তার মূলকথা হলো-শেয়ার বাজার নিয়ে সরকারের কোনো ভাবনা নেই।

    তিনি বলেন, বাজারের অংশীজনদের দাবি ছিল-তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির করের পার্থক্য বাড়ানো। কিন্তু এই পার্থক্য এবার কমিয়ে আনা হচ্ছে। গণমাধ্যমে খবর এসেছে, প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ পার্থক্য হবে মাত্র আড়াই শতাংশ।

    কারণ, তালিকাবহির্ভূত কোম্পানির কর কমানো হচ্ছে। দ্বিতীয়ত, আইটি খাতে যে কর অব্যাহতি সুবিধা ছিল, সেটিও শেষ হয়ে যাচ্ছে। তৃতীয়ত, গেইন ট্যাক্স বা মূলধনি মুনাফার কর আরোপের কথা শোনা যাচ্ছে। এসব খবর সত্য হলে তা অবশ্যই শেয়ার বাজারের জন্য মোটেই ইতিবাচক নয়।

    আগামী অর্থবছরের বাজেটে পুঁজি বাজারের তালিকাভুক্ত কোম্পানির করহার আড়াই শতাংশ করে বাড়ানো হচ্ছে। যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে ১০ শতাংশের বেশি শেয়ার হস্তান্তর করেছে, বর্তমানে ওই কোম্পানির করহার ২০ শতাংশ।

    আগামী বাজেটে তা আড়াই শতাংশ বাড়িয়ে সাড়ে ২২ শতাংশ করা হচ্ছে। অন্যদিকে তালিকাভুক্ত যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে ১০ শতাংশের কম শেয়ার হস্তান্তর করেছে, তাদের করহার সাড়ে ২২ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে।

    এর ফলে নতুন কোম্পানি পুঁজি বাজারে তালিকাভুক্তিতে নিরুৎসাহিত হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে, শেয়ার বাজারে মূলধনি মুনাফার ওপর কর বসানো হবে। এক্ষেত্রে যেসব বিনিয়োগকারী বছরে শেয়ার বাজার থেকে ৪০ লাখ টাকার বেশি মুনাফা করে, তাদেরকে অতিরিক্ত মুনাফার জন্য ১৫ শতাংশ কর দিতে হবে। অর্থাৎ কোনো বিনিয়োগকারী সেকেন্ডারি মার্কেটে শেয়ার বেচাকেনা করে ৪১ লাখ টাকা আয় করলে তাকে ১৫ হাজার টাকা কর দিতে হবে।

    বাজারে পতনের জন্য এটিই অন্যতম কারণ। কেননা, অনেক বড় বিনিয়োগকারী বাজার থেকে বেশি মুনাফা করে। এর মধ্যে অনেকে বেনামে শেয়ার কেনাবেচা অব্যাহত রেখেছে। তাই তাদেরকে কর দিতে হয় না। কিন্তু নতুনভাবে কর আরোপ করা হলে পর্দার আড়ালে থাকা রাঘববোয়ালরাও চিহ্নিত হয়ে যাবে। এছাড়াও দীর্ঘদিন পর্যন্ত কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল দেশের আইটি খাত। তবে আগামী অর্থবছরে এ সুযোগ আর থাকছে না। যদি নতুন করে এ সুবিধা বাড়ানো না হয়, তাহলে শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়বে।

    এদিকে বিশ্লেষকদের মতে, দেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা বা সূচকগুলো ক্রমেই খারাপের দিকে ধাবিত হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে অর্থনীতির যে অবস্থা বিরাজ করছে তাতে ব্যবসা-বাণিজ্যের জন্য ফোরকাস্ট বা পূর্বাভাসও ভালো কোনো খবর দিচ্ছে না। এছাড়া ডলার সংকটের কারণে বিদেশি কোম্পানিগুলো মুনাফা নিতে পারছে না। এজন্য তারা ভালো লভ্যাংশও দিচ্ছে না।

    এছাড়াও বর্তমানে ব্যাংক আমানতের সুদের হার ক্ষুদ্র বিনিয়োগকারী বা আমানতকারীদের জন্য আকর্ষণীয়। তারল্য সংকটের কারণে আমানতের জন্য ব্যাংকগুলো হাহাকার করছে। বাংলাদেশ ব্যাংকও সুদের হারের সীমা তুলে বাজারের ওপর ছেড়ে দিয়েছে। এতে ইচ্ছামতো সুদের হার নির্ধারণ করছে ব্যাংক। অঘোষিতভাবে বেশকিছু ব্যাংক আমানতের বিপরীতে ১৪ থেকে ১৫ শতাংশ সুদ দিচ্ছে।

    ফলে বিনিয়োগকারীদের একটি অংশ স্বল্প মেয়াদে হলেও ব্যাংকে টাকা রাখছে। অন্যদিকে হঠাৎ করেই মার্কিন ডলারের দাম ৮ টাকা বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এক ডলার কিনতে ১১৮ টাকা লাগে। ডলারের এ দাম কোথায় গিয়ে থামবে, তা কেউ বলতে পারছে না। ফলে বিনিয়োগকারীদের একটি অংশ ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসাবে ডলার কিনছে।

    তারা বলছেন, পরিস্থিতি পর্যালোচনা করে সার্বিক বিবেচনায় শেয়ার বাজারে জন্য ইতিবাচক কোনো খবর আপাতত মিলছে না। আর বাজার খারাপ হলে মূলত ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবারও এর ব্যত্যয় হবে না। ●

    অকা/পুঁবা/সৈই/সকাল/২৬ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.