Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজারে বৃহৎ কোম্পানি অন্তর্ভুক্তির সিদ্ধান্তে ডিবিএর স্বাগত

    সেপ্টেম্বর ৪, ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিগুলোকে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক সিদ্ধান্তকে যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

    সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এ সিদ্ধান্ত বাজারের দীর্ঘদিনের একটি প্রধান চাহিদা পূরণ করবে। তিনি গত ১১ মে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার বৈঠকে দেওয়া দিকনির্দেশনার দ্রুত বাস্তবায়ন করায় বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    ডিবিএ প্রেসিডেন্ট উল্লেখ করেন, দেশের শেয়ার বাজারে দীর্ঘদিন ধরে মানসম্পন্ন বৃহৎ কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পায়নি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি। বাজারের স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে।

    তিনি বলেন, শেয়ার বাজারের উন্নয়নের স্বার্থে ভালো মানের কোম্পানি আনার প্রয়োজনীয়তা ডিবিএ সবসময় তুলে ধরেছে। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয়, বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্যান্য অংশীজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে। পাশাপাশি বিভিন্ন সেমিনার, আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে বিষয়টির গুরুত্ব ব্যাখ্যা করেছে।

    সাইফুল ইসলাম জানান, ১১ মে প্রধান উপদেষ্টার বৈঠকে তাদের দীর্ঘদিনের দাবি প্রতিফলিত হওয়ায় তারা আশাবাদী হয়েছিলেন। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএসইসির নেওয়া পদক্ষেপ ইতোমধ্যেই বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

    তিনি আরও বলেন, গত ২ সেপ্টেম্বর দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিগুলোকে বাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে বিএসইসির সর্বশেষ সিদ্ধান্ত বিনিয়োগকারী ও বাজার মধ্যস্থতাকারীদের মধ্যে নতুন আস্থার সঞ্চার করেছে। এর ফলে বাজারে লেনদেনের গতি বাড়বে এবং পণ্যের বৈচিত্র্য তৈরি হবে, যা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের চাহিদা পূরণ করবে।

    ডিবিএ প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএসইসির কার্যকর পদক্ষেপ দেশীয় শেয়ার বাজারকে শক্তিশালী ও সমৃদ্ধ করবে। ভবিষ্যতেও ডিবিএ কমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে বাজারকে টেকসই ও বিনিয়োগবান্ধব করে গড়ে তুলতে সক্রিয়ভাবে কাজ করবে। ●
    অকা/পুঁবা/ই/সকাল/৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    প্রতি মাসে আদানিকে ১২৩৪ কোটি টাকা দিচ্ছে পিডিবি

    হাইকোর্টের রুল জারি
    বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    ২৭ জুলাই থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

    কওমি মাদ্রাসায় শিশু সুরক্ষা: রাষ্ট্র কি দায় এড়াতে পারে?

    জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নতুন কমিটি গঠন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.