Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    জুলাই ১৭, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link
    বিশেষ প্রতিবেদন

    দেশের বীমা খাতে দীর্ঘদিন ধরে আটকে থাকা হাজার হাজার কোটি টাকার দাবি পরিশোধে নতুন উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আর্থিক সংকটে থাকা বীমা কোম্পানিগুলোর জমি, ভবন, এফডিআর ও অন্যান্য বিনিয়োগ নগদায়নের মাধ্যমে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সম্পদের মূল্য নির্ধারণ, আইনি জটিলতা ও বাজার বাস্তবতা এই উদ্যোগ বাস্তবায়নের বড় বাধা হতে পারে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে জীবন ও সাধারণ বীমা খাতে প্রায় ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া রয়েছে। এর মধ্যে মাত্র সাতটি কোম্পানির কাছেই আটকে আছে প্রায় ৪ হাজার কোটি টাকা। তাই প্রাথমিকভাবে সবচেয়ে সংকটাপন্ন এই সাত কোম্পানিকেই পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় এনেছে আইডিআরএ।

    আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বীমা খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা। আর এজন্য অগ্রাধিকার ভিত্তিতে বকেয়া দাবি পরিশোধ শুরু করতে হবে।

    তিনি জানান, সম্প্রতি সংকটে থাকা সাতটি বীমা কোম্পানির মালিক ও প্রধান নির্বাহীদের (সিইও) সঙ্গে পৃথক বৈঠক করে তাদের সম্পদ, বিনিয়োগ এবং আর্থিক সক্ষমতা পর্যালোচনা করা হয়েছে।

    চার উৎস থেকে অর্থ সংগ্রহ

    আইডিআরএর পরিকল্পনা অনুযায়ী, গ্রাহকের দাবি পরিশোধে চার ধরনের সম্পদ নগদায়নের উদ্যোগ নেওয়া হবে। এগুলো হলো—

    • ভালো ব্যাংকে রাখা স্থায়ী আমানত (এফডিআর)

    • সরকারি ট্রেজারি বন্ড

    • বিক্রয়যোগ্য জমি

    • অন্যান্য বিনিয়োগ

    এ ছাড়া ঝুঁকিপূর্ণ ব্যাংকে আটকে থাকা আমানত উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করা হবে। প্রতিটি কোম্পানির জন্য অডিটর তত্ত্বাবধানে পৃথক ব্যাংক হিসাব খুলে ‘আগে এলে আগে পাবেন’ (FIFO) ভিত্তিতে দাবি পরিশোধের পরিকল্পনা রয়েছে।

    সম্পদ বিক্রিতে বড় বাধা

    তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ অতীতে অনেক কোম্পানি জমি ও ভবনের মূল্য কৃত্রিমভাবে বাড়িয়ে দেখিয়েছে। ফলে হিসাবের দামের সঙ্গে বর্তমান বাজারমূল্যের বড় পার্থক্য তৈরি হয়েছে। এতে সম্পদ বিক্রি করে প্রত্যাশিত অর্থ পাওয়া কঠিন হয়ে পড়ছে।

    জেনিথ লাইফ ইন্স্যুরেন্স পিএলসির প্রধান নির্বাহী এস এম নুরুজ্জামান বলেন, গ্রাহকরা দীর্ঘদিন ধরে দাবি আদায়ের জন্য ঘুরছেন, অথচ কোম্পানিগুলো সম্পদ ধরে রেখেছে। কিন্তু এসব সম্পদের বড় অংশই অতীতে বাজারদরের চেয়ে বেশি দামে কেনা হয়েছিল। এখন গ্রাহকের স্বার্থে বর্তমান বাজারমূল্যেই সম্পদ বিক্রি করে অন্তত আংশিক দাবি পরিশোধ করা উচিত। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

    নতুন আইনের প্রস্তাব

    বর্তমান বীমা আইন-২০১০ অনুযায়ী আইডিআরএ সরাসরি কোনো কোম্পানির সম্পদ বিক্রি করতে পারে না। লিকুইডেটর নিয়োগ এবং আদালতের স্থগিতাদেশসহ নানা আইনি প্রক্রিয়া এ ক্ষেত্রে বড় বাধা।

    এই পরিস্থিতি মোকাবিলায় ‘বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ’ নামে একটি নতুন খসড়া আইন অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে আইডিআরএ। আইনটি কার্যকর হলে দুর্বল বীমা কোম্পানিকে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা, পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রয়োজন হলে উদ্যোক্তা ও পরিচালকদের ব্যক্তিগত সম্পদ ক্রোক করে গ্রাহকের দাবি পরিশোধের সুযোগ তৈরি হবে।

    বিশেষজ্ঞদের সতর্কতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মাইনউদ্দিন মনে করেন, জোরপূর্বক সম্পদ বিক্রির খবর ছড়িয়ে পড়লে বাজারে সেই সম্পদের প্রকৃত মূল্য পাওয়া কঠিন হবে।

    তার পরামর্শ, সরকার চাইলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব সম্পদ কিনে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করতে পারে। এতে একদিকে সম্পদের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, অন্যদিকে গ্রাহকদের বকেয়া দাবি দ্রুত পরিশোধ করাও সহজ হবে।

    সর্বশেষ হালনাগাদ 1 hour আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সমাজের জবাবদিহি রক্ষায় শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সাংবাদিককের সঙ্গে আইডিআরএ নতুন চেয়ারম্যানের প্রথম মত বিনিময় সভা
    বীমা গ্রাহক দাবি নিষ্পত্তি করা হচ্ছে প্রথম অগ্রাধিকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.