Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ১০টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ

    মে ৯, ২০২৪ ২:০২ অপরাহ্ণUpdated:মে ৯, ২০২৪ ২:০২ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    ইউরোপীয় কোম্পানি এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ। এর মধ্যে ব্রিটেন থেকে চারটি বিমান কেনার প্রস্তাব দিয়েছে দেশটি। ব্রিটেনের প্রস্তাব নিয়ে দুই পরে মধ্যে আলোচনা চলছে। চলমান আলোচনায় গতি আনতে ঢাকাকে তাগাদা দেবে ব্রিটেন।

    ৭ মে দুই দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটেনের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান।

    জানা গেছে, এক বছর ব্যবধানে দ্বিতীয় দফায় ঢাকা সফরে এসে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে বৈঠক করে দেশটি থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি তুলবেন ট্রিভেলিয়ান।

    কূটনৈতিক সূত্র বলছে, চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার গঠনের পর ব্রিটেন থেকে প্রথম কোনো মন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। আর আইপিএস বিষয়ক প্রতিমন্ত্রীর এটি এক বছর ব্যবধানে দ্বিতীয় দফায় ঢাকা সফর হতে যাচ্ছে।

    তার সফরে জলবায়ু অর্থায়ন বা রোহিঙ্গাদের সহায়তার প্রসঙ্গ আলোচনায় থাকলেও মূল ফোকাস হবে এয়ারবাস কেনার বিষয়টি। এয়ারবাস থেকে চারটি উড়োজাহাজ বিক্রির বিষয়ে চলমান আলোচনায় গতি আনতে তাগাদা দেবেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।

    সূত্র জানায়, ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে (সেপ্টেম্বর, ২০২৩) এয়ারবাস থেকে বাংলাদেশের ১০টি উড়োজাহাজ কেনার কথা হয়েছে। ব্রিটেন বাংলাদেশের কাছে চারটি উড়োজাহাজ বিক্রি করতে চায়।

    ব্রিটিশ প্রতিমন্ত্রী উড়োজাহাজটি নিয়ে বেশি কথা বলবেন। এয়ারবাস একটা ফোকাস হবে। উড়োজাহাজ কেনার বিষয়ে আমাদের এক ধরনের সমঝোতা আছে।

    গত বছরের মে মাসের শুরুতে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয় বিমানের পরিচালনা পর্ষদ। এর দিন দুয়েকের মাথায় লন্ডনে ‘অ্যাভিয়েশন পার্টনারশিপ’ প্রতিষ্ঠার ল্েয বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে যৌথ কমিউনিক স্বারিত হয়। এর মধ্যে এয়ারবাস থেকে যাত্রী ও কার্গো বিমান বা উড়োজাহাজ ক্রয় অন্তর্ভুক্ত রয়েছে।

    পরবর্তী চার মাসের মাথায় সেপ্টেম্বরে (২০২৩) বাংলাদেশ সফর করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ।

    গত জানুয়ারির শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে প্রথম সৌজন্য সাাৎ করেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই এবং জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টার।

    দুই রাষ্ট্রদূতের সঙ্গে সাাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, দেশের অর্থনীতি সায় দিলে ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনবে বাংলাদেশ।

    ঢাকা সফরে ব্রিটিশ প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এবং শিা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সৌজন্য সাাৎ করার কথা রয়েছে। পরদিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাাৎ করবেন।

    এছাড়া, ঢাকা সফরকালে ট্রিভেলিয়ান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করবেন।

    এদিকে, প্রতিমন্ত্রী ট্রিভেলিয়ানের সফর নিয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশন বলছে, দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে এসে প্রতিমন্ত্রী দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বারোপ করবেন। তার সফরের মধ্য দিয়ে অগ্রাধিকারের ভিত্তিতে অভিবাসন, অর্থনৈতিক সংস্কার এবং নিরাপত্তার মতো েেত্র দ্বিপীয় সহযোগিতা বাড়বে।

    প্রতিমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় আলোচনায় ব্রিটেন-বাংলাদেশ অভিবাসন খাতে সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনার কথা রয়েছে।

    ট্রেভেলিয়ান ঢাকা সফরের সময় মন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। গণতন্ত্র ও মানবাধিকার যে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ভিত্তি, তা তিনি আলোচনায় তুলে ধরবেন।

    তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার কর্মকাণ্ডে তরুণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মতায়নে ব্রিটেনের নতুন সহায়তার ঘোষণা করবেন।

    এ বিষয়ে ঢাকার এক জ্যৈষ্ঠ কূটনীতিক বলেন, ব্রিটিশ প্রতিমন্ত্রী ট্রিভেলিয়ান খুব একটা এজেন্ডাভিত্তিক কথা বলবেন বিষয়টি এমন নয়। জলবায়ু পরিবর্তনে অর্থায়ন, রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা আসতে পারে। তবে, এয়ারবাসটা একটা ফোকাস হতে পারে।

    প্রসঙ্গত, গত বছরের মার্চে বাংলাদেশ সফর করেছিলেন অ্যান-মারি ট্রিভেলিয়ান।

    অকা/বিমান/ফর/সন্ধ্যা, ০৯-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    উড়োজাহাজ বাংলাদেশ ব্রিটিশ

    এই বিষয়ে আরও সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.