Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আট মাসে প্রস্তাব ১.৮৫ বিলিয়ন ডলার
    ২০২৫ সালে বিনিয়োগে আগ্রহ বাড়ছে

    অক্টোবর ১৮, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ২০২৫ সালের প্রথম আট মাসেই দেশি ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় ১ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশের বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থা। প্রায় ৩ হাজার ৫০০ প্রতিষ্ঠান এসব প্রস্তাব জমা দিয়েছে, যা এখন বাস্তব বিনিয়োগে রূপ দিতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
    বিডা ছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)—এই পাঁচটি সংস্থায় প্রস্তাবগুলো জমা পড়েছে।

    বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রোচি জানান, মোট প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে প্রায় ৬৫ কোটি ডলার এসেছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে, আর বাকি অংশ দেশীয় উদ্যোক্তাদের। এর মধ্যে শুধু বিডা পেয়েছে প্রায় ১০০ কোটি ডলারের প্রস্তাব, আর বেপজা পেয়েছে প্রায় ৫০ কোটি ডলার।

    বিনিয়োগ প্রস্তাবগুলোর বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি আগ্রহ দেখা দিয়েছে অ্যাডভান্সড টেকনিক্যাল টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, এবং অ্যাগ্রো-প্রসেসিং খাতে।
    এছাড়া তথ্যপ্রযুক্তি (আইটি), মেডিকেল ডিভাইস, এবং অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) খাতেও বেশ কিছু প্রস্তাব জমা পড়েছে। দেশভিত্তিক হিসেবে মোট প্রস্তাবের প্রায় ২০ শতাংশ এসেছে চীন থেকে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ। এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া।

    রোচি বলেন, “আমরা ধাপে ধাপে এসব প্রস্তাবিত বিনিয়োগকে বাস্তব বিনিয়োগে রূপ দিতে কাজ করছি। বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং প্রতিবন্ধকতা দেখা দিলে তা সমাধানে তৎপরতা চলছে।”

    তিনি আরও যোগ করেন, “যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে ফ্যাক্টরি স্থাপন করেছে, তাদের সমস্যাগুলো সমাধান না করলে নতুন বিনিয়োগ আসবে না—তাই বর্তমানে আমরা বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যা সমাধানেই বেশি গুরুত্ব দিচ্ছি।”

    বিডা চলতি বছর থেকে অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রম শুরু করেছে। বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সহজীকরণ, এবং দেশের সব বিনিয়োগ সংস্থার তথ্য ও সেবা একত্রে প্রদানের জন্য ‘বাংলাবিজ’ প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

    এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যে আংশিকভাবে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ সিস্টেম চালু করেছে। এই প্রকল্পের দ্রুত বাস্তবায়নের জন্য বিডা ও এনবিআর নিয়মিত মাসিক বৈঠক করছে।

    রোচি জানান, ফ্রি ট্রেড জোন বাস্তবায়ন নিয়েও কাজ চলছে। পাশাপাশি রপ্তানি আয় বাড়াতে সরকার আংশিক রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে।
    তার ভাষায়, “আমরা এমন একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে কাজ করছি, যেখানে বিনিয়োগকারীরা নিরাপদ ও লাভজনকভাবে কাজ করতে পারবেন।”

    বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয় হিসেবে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রোচি বলেন, “এটাই ব্যবসায়ীদের প্রধান চাহিদা। সরকার ইতোমধ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে, এবং আগামী বছরের শুরুতে এই খাতে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।”

    এইসব পদক্ষেপ ও সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে, বিশেষজ্ঞদের মতে, প্রস্তাবিত বিনিয়োগের বড় অংশ বাস্তবায়নের মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে দেশীয় ও বিদেশি মূলধন প্রবাহে দৃশ্যমান পরিবর্তন আসবে। ●
    অকা/প্র/ই/সকাল/১৮ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কারাগারের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে, ৫০ কারারক্ষীকে তলব

    বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা তুষারধসে নিহত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    আত্মসমর্পণের পর জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার মারধরের অভিযোগ

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মক্কা চুক্তিতে বাংলাদেশ: যুদ্ধের রাজনীতিতে জড়ানোর ঝুঁকি কতটা?

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    মিউজিক চার্টে এআই নির্মিত গান নিষিদ্ধের হিড়িক ও সুরের স্বত্বাধিকার

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.