Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্থনীতিতে বড় মাইলফলক অর্জন
    ৫০১ বিলিয়ন ডলারে পৌঁছাল দেশের জিডিপি

    জুন ১০, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণUpdated:জুন ১০, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link


    অর্থকাগজ প্রতিবেদন
    চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের অর্থনীতিতে এক বড় মাইলফলক অর্জিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সাময়িক হিসাব অনুযায়ী, এক বছরের ব্যবধানে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ৪৫ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫০১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়িয়েছে ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির সামগ্রিক আকার ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা বা ৪৫৬ বিলিয়ন ডলার।

    বুধবার (১০ জুন) বিবিএস-এর পক্ষ থেকে জিডিপির এই হালনাগাদ তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

    প্রতিবেদনে জানানো হয়েছে, আকার বৃদ্ধির পাশাপাশি সদ্য সমাপ্ত অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হারেও কিছুটা গতি এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে সাময়িকভাবে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ শতাংশে। এর আগের অর্থবছরে এই প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ। তবে জিডিপি ও প্রবৃদ্ধির এই ইতিবাচক অগ্রগতির মাঝেও দেশের সামগ্রিক বিনিয়োগ ও সঞ্চয় পরিস্থিতির ক্ষেত্রে কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

    অর্থনীতির প্রধান খাতগুলোর বিশ্লেষণে দেখা যায়, দেশের কৃষি খাত তার ইতিবাচক ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে। চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ, যা আগের বছরের ২ দশমিক ৪২ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় শূন্য দশমিক ৩৬ শতাংশ বেশি। অন্যদিকে সেবা খাতেও প্রবৃদ্ধির গ্রাফ সামান্য ঊর্ধ্বমুখী। ২০২৪-২৫ অর্থবছরের ৪ দশমিক ৩৫ শতাংশ প্রবৃদ্ধির বিপরীতে এবার সেবা খাতে প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৫৯ শতাংশে।

    তবে কৃষি ও সেবার এই সুবাতাসের বিপরীতে দেশের শিল্প খাতে প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর। বিবিএস-এর সাময়িক হিসাব মতে, ২০২৫-২৬ অর্থবছরে শিল্প খাতের প্রবৃদ্ধি নেমে এসেছে ২ দশমিক ৮৬ শতাংশে, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে শিল্প খাতের প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক ৮৫ শতাংশ।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    অর্থনীতি কৃষি জিডিপি প্রবৃদ্ধি

    এই বিষয়ে আরও সংবাদ

    টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন
    বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার

    ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি দুই মাসে

    ফের চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে লিবিয়া

    পরিবেশবান্ধব প্যাকেজিং পণ্য উৎপাদনে ব্র্যাক

    ১০ লাখ টাকার ঋণ সুবিধা পাবেন তরুণ উদ্যোক্তারা

    লেনদেন সহজ হলো ফ্রিল্যান্সারদের

    মিউজিক থেরাপি: মানসিক চাপ কমায়; ঘুম বাড়ায়

    হাম উপসর্গে একদিনে ৪ মৃত্যু

    টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন
    বাংলাদেশের প্রয়োজন আরও ৪২১ বিলিয়ন ডলার

    ডিজিটাল বাণিজ্য নীতিমালা; বাড়বে রাজস্ব আদায়

    ব্যাংক কর্মকর্তাদের মামলা নিষ্পত্তি দুই মাসে

    সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

    আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিনেত্রী স্নিগ্ধার মারধরের অভিযোগ

    ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

    ফের চালু হলো ঢাকা-নারিতা বিমানের ফ্লাইট

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.