আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পলাশবাড়ী শাখার উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রকাশ্যে কৃষি বিনিয়োগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৩৩৪ জন কৃষকের মধ্যে মোট ২ কোটি ৫২ লাখ টাকা কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সাদুল্লাপুর উপজেলার ব্যবসায়ী, শিক ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক এ এস এম রবিউল ইসলাম। খবর বিজ্ঞপ্তির 

অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/২৯ অক্টোবর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 6 months আগে

Leave A Reply

Exit mobile version