অর্থকাগজ প্রতিবেদন ●
কম রেমিট্যান্স দিয়ে শুরু হলো নতুন অর্থ বছর ২০২৪-২৫। সে হিসেবে তুলনামূলক ভাল পারফর্মেন্স দিয়ে শেষ হয়েছে বিদায়ী ২০২৩-২৪ অর্থ বছর।
নতুন বছরের প্রথম ৬ দিনে এলো ৩৭ কোটি ৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। সে হিসেবে প্রতিদিন প্রবাসী আয় এসেছে চার হাজার ৩৩৫ কোটি টাকা।
এ রেমিট্যান্স আগের বছরের প্রতিদিন বা অব্যাবহতি মাস জুন অথবা আগের বছরেরই প্রথম মাস জুলাইয়ের চেয়ে কম।
৭ জুলাই দিনশেষে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
তথ্য বলছে, নতুন বছরের প্রথম ৬ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৬ কোটি ১৭ লাখ ৫৫ হাজার মার্কিন ডলার। আগের মাসে জুনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৪৭ লাখ ২১ হাজার ৬৬৭ মার্কিন ডলার। আগের অর্থ বছরের জুলায়ে প্রতিদিন এসেছিল ৬ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৬৬৭ ডলার। আর পুরো বছরে গড় প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৫৫ লাখ ২১ হাজার ২৮৮ মার্কিন ডলার।
এ হিসাবে চলতি ২০২৪-২৫ অর্থ বছর প্রবাসী আয় নিম্নমুখী ধারায় সূচনা করলো।
৬ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩ কোটি ৭২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৮৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২ লাখ ৮০ হাজার ডলার। ●
অকা/আখা/ফর/রাত/৮ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

