Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৩ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    জুন ১৩, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    হিট সিনেমা ‘সুড়ঙ্গ’-এর সেই ‘মাসুদ’ এবার আরও বড় ধামাকা নিয়ে বড় পর্দায় ফিরছে। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (১২ জুন, ২০২৬) এক রোমাঞ্চকর ভিডিও প্রকাশের মাধ্যমে বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নির্মাতা রায়হান রাফী। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই ছবিটি ২০২৬ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    ভিডিওর শুরুতে ‘সুড়ঙ্গ’ সিনেমার সেই চেনা সুড়ঙ্গ খোঁড়ার দৃশ্য ও আবহ সংগীত দর্শকদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। এরপরই মারকুটে ও স্টাইলিশ অবতারে স্ক্রিনে হাজির হন আফরান নিশো। লাল শার্ট, সানগ্লাস এবং চুলে ভিন্ন কায়দায় নিশোকে চেনা যায় সেই কুখ্যাত ‘মাসুদ’ হিসেবে, যার হাতে আঁকা রয়েছে ‘ময়না’ নামের ট্যাটু। ভিডিওতে নিশোর দাপুটে উপস্থিতি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর দর্শকদের মাঝে টানটান উত্তেজনা তৈরি করে।

    ভিডিওটি প্রকাশের পর এক বার্তায় নির্মাতা রায়হান রাফী বলেন, "অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট! সুড়ঙ্গ মাসুদ ইজ ব্যাক- সুড়ঙ্গের মাসুদ আবার ফিরে এসেছে! ‘সুড়ঙ্গ ২’-এর মাধ্যমে আমাদের ব্লকবাস্টার জুটি (আফরান নিশো ও রায়হান রাফী) আবারও এক হতে যাচ্ছে। এবারের গল্পটি আগের চেয়ে আরও বড়, আরও সাহসী এবং আরও বেশি থ্রিলিং হতে চলেছে। এটি মূলত ‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’-এর একটি বড়সড় বিস্তার হতে যাচ্ছে। ২০২৬ সালের ডিসেম্বরে সিনেমা হলে দেখা হচ্ছে সবার সাথে।"

    ভিডিওর একদম শেষ দিকে চেনা সেই রহস্যময় হাসি দিয়ে নিশোকে দর্শকদের উদ্দেশে বলতে শোনা যায়, "আমি আইতাছি, তগো লাইগা সুখবর। দেখা হইব!" রাফীর এই নতুন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হইচই। ‘রায়হান রাফী ফিল্ম ইউনিভার্স’-এর এই নতুন অধ্যায় এবং অ্যাকশন অবতারে আফরান নিশোর বড় পর্দায় প্রত্যাবর্তন—চলতি বছরের ডিসেম্বরে বাংলা সিনেমার দর্শকদের জন্য সবচেয়ে বড় উপহার হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

    ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত এবং আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’। ময়না ও মাসুদের সেই সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংক চুরির রোমাঞ্চকর গল্প ও নিশোর দুর্দান্ত অভিনয় সে সময় দেশ এবং দেশের বাইরে বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    আফরান নিশো রায়হান রাফি সুড়ঙ্গ-২

    এই বিষয়ে আরও সংবাদ

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    ম্যাচিউরিটি নিয়ে যা বললেন কেয়া পায়েল

    বলিউডে কে এই নতুন স্টারকিড!

    এবার হাবিব ওয়াহিদের ‘প্রেমের কলঙ্ক’

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আসছে ‘সুড়ঙ্গ-২’, ভিন্ন রূপে ফিরছেন নিশো

    ফার্মহাউস নিয়ে স্বস্তিতে সালমান খান

    আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের

    সিনেমা বানাচ্ছেন আদনান আল রাজীব

    প্রস্তাবিত জাতীয় বাজেট সন্তোষজনক: বিকেএমইএ

    কালো টাকা সাদা করার সুযোগ অগ্রহণযোগ্য : সিপিডি

    ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত

    পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    বিশ্বজুড়ে ফেসবুক ও মেসেঞ্জার বিভ্রাট

    বরাদ্দ বাড়লো বিদ্যুৎ জ্বালানিখাতে

    সামনে লক্ষ্য ‘এআই বাংলাদেশ’

    জলবায়ু ট্রাস্টে শত কোটি টাকার প্রস্তাব

    একনজরে ২০২৬-২৭ অর্থবছরের পুরো বাজেট

    পেলের পরই সর্বকনিষ্ঠ ফুটবলার মোরা

    চেক প্রজাতন্ত্রকে হারাল এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া

    লাল কার্ডের ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো

    আবাসন খাতে কালো টাকা বিনিয়োগে ফের দায়মুক্তি

    সাংবাদিকতার নামে ভিউ বাণিজ্য, শেষ কোথায়!

    বাজেট ২০২৬-২৭
    ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.