Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে জুলাই মাসে

    আগস্ট ২, ২০২৪ ৪:৩৪ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    জুনের তুলনায় জুলাই মাসে ৬৩ কোটি ডলার বা প্রায় ২৫ শতাংশ কম রেমিট্যান্স এসেছে। অর্থাৎ দেশে ১০ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স এসেছে জুলাইয়ে। প্রবাসী আয়ে বড় পতনের এ ধাক্কা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর পড়েছে। জুলাইয়ে রিজার্ভ কমেছে প্রায় ১৩০ কোটি বা ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক থেকে ১ আগস্ট রিজার্ভ ও রেমিট্যান্সের এ তথ্য জানানো হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ৩০ জুন আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম৬) অনুসারে দেশের রিজার্ভ ছিল ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। ৩১ জুলাই তা ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে ব্যবহারযোগ্য নিট রিজার্ভ এখন ১৫ বিলিয়ন ডলারের কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে। ওই সময় বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবায়ন পদ্ধতি অনুসারে গ্রস রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার। এর পর থেকেই ধারাবাহিক ক্ষয় চলছে। টানা পতনের পর জুনে এসে রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়েছিল। এক্ষেত্রে ভূমিকা রেখেছিল রেমিট্যান্সের বড় প্রবৃদ্ধি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পাওয়া ঋণ। গত ২৯ মে বিপিএম৬ অনুসারে দেশের রিজার্ভ ছিল ১৮ দশমিক ৭২ বিলিয়ন ডলার। ৩০ জুন তা বেড়ে ২১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়।

    বাংলাদেশ ব্যাংক থেকে তখন জানানো হয়, জুনে আইএমএফ থেকে প্রতিশ্রুত ঋণের তৃতীয় কিস্তি বাবদ ১১৫ কোটি ডলার ছাড় হয়। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, আইবিআরডি, আইডিবিসহ বিভিন্ন বহুজাতিক সংস্থা থেকে ৯০ কোটি ডলার ঋণ পায় বাংলাদেশ। ঋণের এ অর্থ যুক্ত হওয়ায় জুনে রিজার্ভের পরিমাণ কিছুটা বাড়ে। কিন্তু এক মাস না যেতেই আবারো আগের চেহারায় ফিরেছে রিজার্ভ।

    তবে রিজার্ভ কী কারণে এতটা কমেছে সেটি গণমাধ্যমে বলা যাবে না বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক। বণিক বার্তাকে তিনি বলেন, ‘এখন থেকে মাসে একবার রিজার্ভের তথ্য প্রকাশ করা হবে। তবে রিজার্ভ কী কারণে কমেছে সেটি বলা হবে না।’

    আধুনিক অর্থনীতি ও প্রযুক্তির এ যুগে এসে বাংলাদেশ ব্যাংক পুরোপুরি উল্টো দিকে হাঁটছে বলে মনে করেন অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ, ডলারের বিনিময় হার, মূল্যস্ফীতির মতো অর্থনীতির মৌলিক সূচকগুলোর প্রকৃত তথ্যের পাশাপাশি ভবিষ্যতে কী হবে, সেটিও বলে দেয়। কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংক এখন তথ্য গোপন রাখার চেষ্টায় আছে। আইএমএফে চাকরি করার সময় আমি পাকিস্তানে ছিলাম। তখন দেশটির কেন্দ্রীয় ব্যাংক দিনে দুবার রিজার্ভের তথ্য প্রকাশ করত। আমরা দেখছি, বাংলাদেশ ব্যাংক এখন মাসে একবার রিজার্ভের তথ্য জানাচ্ছে। অন্যান্য তথ্যও তারা গোপন রাখছে। গোপনীয়তা কখনই দেশ কিংবা সরকারের জন্য ভালো নয়। কোনো তথ্য গোপন রাখা আত্মঘাতী কাজ।’

    দেশের রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে প্রবাসীদের পাঠানো অর্থ। গত অক্টোবর থেকে দেশের রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধির ধারায় ছিল। এর মধ্যে চলতি বছরের এপ্রিল থেকে প্রতি মাসে প্রবাসী আয় এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি। কিন্তু জুলাইয়ে এসে সে প্রবাহে লেগেছে বড় ধরনের ধাক্কা। বাংলাদেশ ব্যাংক থেকে ১ আগস্টে জানানো হয়, জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৯০ লাখ ডলার। এর আগে জুনে ২৫৪ কোটি ১৬ লাখ ডলার এসেছিল। সে হিসাবে এক মাসের ব্যবধানে দেশে প্রবাসীদের আয় ৬৩ কোটি ২৬ লাখ ডলার কম এসেছে। এক্ষেত্রে রেমিট্যান্স কমেছে প্রায় ২৫ শতাংশ। ২০২৩ সালের জুলাইয়ে প্রবাসীরা ১৯৭ কোটি ৩১ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন। এ হিসাবেও গত মাসে রেমিট্যান্স ৩ দশমিক ২৪ শতাংশ কমেছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৯৭ কোটি ৮৬ লাখ ডলার। ১৪ থেকে ২০ জুলাই ৪৫ কোটি ৭ লাখ ডলার আসে। এর পর ২১ থেকে ২৭ জুলাই প্রবাসী আয় আসে মাত্র ১৩ কোটি ৮০ লাখ ডলার। মাসের শেষ চারদিনে ৩৪ কোটি ১৬ লাখ ডলার এসেছে বলে মেজবাউল হক জানিয়েছেন। তিনি জানান, কেবল ৩১ জুলাই ১২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

    কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ২১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যদিও সরকারের হিসাবে নিহতের সংখ্যা ১৫০। তাছাড়া আন্দোলনকে ঘিরে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। একই সময় বন্ধ ছিল ব্যাংকসহ অর্থ লেনদেনের আনুষ্ঠানিক প্রায় সব মাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারির পাশাপাশি দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করে সরকার। দেশে সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনায় প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মধ্যপ্রাচ্যসহ ইউরোপ, আমেরিকার কয়েক দেশে প্রবাসীরা সমাবেশ ও বিক্ষোভ করেন। এর মধ্যে কোনো কোনো সমাবেশ থেকে রেমিট্যান্স ‘শাটডাউনের’ ঘোষণাও আসে।

    সংশ্লিষ্টরা জানান, প্রবাসীদের রেমিট্যান্স ‘শাটডাউনের’ ঘোষণার পর দেশে রেমিট্যান্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। এ পরিপ্রেক্ষিতে দেশের শীর্ষস্থানীয় ১২ ব্যাংকের শীর্ষ নির্বাহীকে ডেকে রেমিট্যান্স বাড়ানোর তাগিদ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহের ক্ষেত্রে এতদিন ডলারপ্রতি ১১৭-১১৮ টাকা পরিশোধ করছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পেয়ে ১২০ টাকা দরেও ডলার কিনে নেয়। এ কারণে মাসের শেষ তিনদিনে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে।

    এদিকে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার প্রভাবে দেশের খুচরা বাজারে (কার্ব মার্কেট) ডলারের দর ৫-৬ টাকা বেড়ে গেছে। গত ১৭ জুলাই কার্ব মার্কেটে প্রতি ডলারের দর ছিল ১১৯-১২০ টাকা। গতকাল প্রতি ডলার লেনদেন হয়েছে ১২৫ টাকা পর্যন্ত।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে প্রবাসীরা ২ হাজার ৩৯১ কোটি বা ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠান। এর আগে ২০২২-২৩ অর্থ বছরে ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার, ২০২১-২২ অর্থ বছরে ২১ দশমিক শূন্য ৩ বিলিয়ন ও ২০২০-২১ অর্থ বছরে ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন তারা। ●

    অকা/আখা/ফর/সকাল/২ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    রেমিট্যান্স

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    হঠাৎ কেন বাড়লো ডলারের দাম?

    অংশীদারত্ব জোরদারে আরএকে সিরামিকসের বিশেষ উদ্যোগ

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.