Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জাঁকজমকের সঙ্গে এনআরবি গ্লোবাল লাইফের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    সেপ্টেম্বর ১৯, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণUpdated:সেপ্টেম্বর ১৯, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে স্যামসন এইচ চৌধুরী হলে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী বেশ জাঁকজমকের সঙ্গে উদযাপন করা হয়। অনুষ্ঠানে কোম্পানীর ব্যবসা সফল ৬৬ জন উন্নয়ন কর্মকর্তা ও কর্মীকে পুরস্কৃত করা হয়। কোম্পানীর প্রধান পৃষ্ঠপোষক মোঃ জসিম উদ্দিন, প্রেসিডেন্ট এফবিসিসিআই এবং বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালকবৃন্দ রোটাঃ ইঞ্জিঃ মোহাঃ মোহাব্বত উল্যাহ, মোঃ ইকবাল হোসেন চৌধুরী, মোঃ খলিলুর রহমান, চৈতন্য কুমার দে, ড. যশোদা জীবন দেবনাথ, শেয়ার হোল্ডার সিদ্দিকুর রহমান মাসুম এবং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।

    অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর প্রধান পৃষ্ঠপোষক এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট, বেঙ্গল গ্রুপের ভাইস-চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বর্তমান বছরকে টার্নিং পয়েন্ট হিসেবে ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে কোম্পানীকে এগিয়ে নেয়ার জন্য তাগিদ দেন। কোম্পানীর অগ্রগতিকে ত্বরান্বিত করার জন্য তিনি কর্পোরেট বিজনেসের ওপর গুরুত্বারোপ করেন। এনআরবি নাম নিয়ে মার্কেটে বিভিন্ন ধরনের ধারনা এবং দেশের একাধিক কোম্পানী রয়েছে। আর দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ায় ইসলামী বীমার প্রতি মানুষের বিশেষ আস্থা রয়েছে। এই সব বিবেচনা করে কোম্পানীকে ইতিবাচক ব্রান্ডিং করার জন্য কোম্পানীর নাম পরিবর্তন করে  ‘বেঙ্গল ইসলামী লাইফ লিমিটেড’ রাখা হচ্ছে। তিনি তাঁর বক্তব্যে আরো যোগ করেন যে, বীমা নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে বর্তমানে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীগুলো সুফল ভোগ করতে শুরু করেছে। অনুরূপ ইতিবাচক প্রভাব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীগুলোতে সহসা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

    বিশেষ অতিথি কোম্পানীর ভাইস-চেয়াম্যান মোস্তফা আজাদ চৌধুরী ব্যবসার বিপরীতে ব্যয় সঙ্কোচনের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং নির্ধারিত সীমার মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখার কথা বলেন। কোম্পানীর পরিচালক ও ইসি কমিটির চেয়াম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাঃ মহব্বত উল্লাহ্ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকের উপর পূর্ণ আস্থা রেখে কাজ করার জন্য মাঠ কর্মীদের উপদেশ প্রদান করেন। পরিচালক মোঃ ইকবাল হোসেন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের সুযোগ্য নেতৃত্বে কোম্পানী উত্তরোত্তর আরো অগ্রগতির দিকে ধাবিত হবে।

    কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক তাঁর বক্তব্যে কোম্পানীর বর্তমান অবস্থা তুলে ধরেন এবং গত বছরের সমপরিমাণ ব্যবসা গত আগস্ট ক্লোজিং মাসে ইতোমধ্যে অর্জন করা সম্ভব হয়েছে। এই বছরে ব্যবসা অর্জন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি উপস্থিত সকলকে অবহিত করেন। খবর বিজ্ঞপ্তির

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.