Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    পণ্য পরিবহনে ৬ দিনে ক্ষতি ৬৫০ কেটি টাকা

    আগস্ট ৩, ২০২৪ ৫:৩১ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সংঘাত-সংঘর্ষ পরবর্তী কারফিউর কারণে ৬ দিন প্রায় পুরোপুরি বন্ধ ছিল পণ্য পরিবহন। এতে, এই খাতে দৈনিক ১০৮ কোটি টাকা করে মোট ৬৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

    গত বৃহস্পতিবার (১ আগস্ট) এফবিসিসিআই'র সভাপতি বরাবর লেখা এক চিঠিতে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্যপরিবহন মালিক অ্যাসোসিয়েশনের নেতা বিষয়টি জানিয়েছেন।

    চিঠিতে উল্লেখ করা হয়, ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন ৫ হাজার টাকা করে ৯ হাজার ৫৪৪টি কার্গো ভ্যানে ক্ষতি হয় ৪ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। প্রতিদিন ৩ হাজার ৫০০ টাকা হারে ৪৮ হাজার ৩৫৮টি কাভার্ডভ্যানে ক্ষতি হয় ১৬ কোটি ৯২ লাখ ৫৩ হাজার টাকা।

    আর ৩৩ হাজার ৯১৪টি ডেলিভারি ভ্যানে দৈনিক ২ হাজার ৫০০ টাকা হারে ক্ষতির পরিমাণ ৮ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার টাকা দাঁড়িয়েছে। একইসঙ্গে ১ লাখ ৬৩ হাজার ৭২টি পিকআপে প্রতিদিন গড়ে ২ হাজার টাকা হারে ক্ষতির পরিমাণ ৩২ কোটি ৬১ লাখ ৪৪ হাজার টাকায় পৌঁছায়।

    এছাড়াও, প্রতিদিন গড়ে ৩ হাজার টাকা হিসেবে ১ লাখ ৫২ হাজার ১৩১টি ট্রাকের মালিকদের ক্ষতি হয় ৫৪ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকা। সব ধরনের গাড়ি মিলিয়ে দৈনিক ক্ষতির পরিমাণ ছিল ১০৮ কোটি ৪২ লাখ ৯৫ হাজার টাকা।

    সেই হিসাবে ৬ দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫০ কোটি ৫৭ লাখ ৭০ হাজার টাকা।

    বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের মহাসচিব চৌধুরী জাফর আহম্মদ বলেন, "সড়কে গাড়ি না চললেও শ্রমিকদের বেতন দিতে হয় পরিবহন মালিকদের। এছাড়াও রক্ষণাবেক্ষণ ও পার্কিংসহ বেশ কিছু খরচ পোহাতে হয় তাদের।"

    তিনি বলেন, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলকারীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণার পর সারাদেশে বন্ধ হয়ে যায় পণ্য পরিবহন। এরপর ২০ জুলাই রাত থেকে কারফিউ জারির পর থেকে ২৪ জুলাই পর্যন্ত পুরোপুরি বন্ধ ছিল দেশের সড়ক-মহাসড়কে গাড়ি চলাচল।

    "এই ছয়দিনে প্রায় ৬৫০ কোটি টাকা ক্ষতি হয় পণ্যপরিবহন মালিকদের," যোগ করেন তিনি।

    চৌধুরী জাফর আহম্মদ আরো জানান, "গত ২৫ জুলাই থেকে কারফিউ দিনের বেলায় শিথিল করায় পণ্যপরিবহন মোটামুটি স্বাভাবিক হলেও রাতে কারফিউ থাকায় পুরোপুরি চালু হয়নি। অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা ঝুঁকি নিয়েই চলছে গাড়িগুলো। গাড়ির কোনো ক্ষতি হলে তার দায়ভার কেউ নেয় না। সব মালিকের উপরেই বর্তায়।"

    করোনা মহামারিসহ দেশের সব ক্রান্তিলগ্নে পণ্যপরিবহন মালিক ও শ্রমিকরা ঝুঁকি নিয়ে আমদানি-রফতানিসহ সকল পণ্য পরিবহন নিশ্চিত করে। দেশের এই কঠিন সময়ে সরকারকে পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের পাশে থাকার আহবান জানান চৌধুরী জাফর আহম্মদ।

    সংগঠনটির সভাপতি মকবুল আহমেদ বলেন, "অনেক পরিবহন মালিক ব্যাংক ঋণ নিয়ে গাড়ি কিনে ব্যবসা পরিচালনা করেন। তাদের জন্য ছয় দিনের এই ক্ষতি অনেক বড়। কারণ সব খরচ মিটিয়ে মাস শেষে তাদের কিস্তি পরিশোধ করতে হয়।"

    এমতাবস্থায়, পুলিশ যাতে মহাসড়কে গাড়ি থামিয়ে অযথা গাড়িগুলোকে হয়রানি না করে বা মামলা না দেয়, এ বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়াও সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোরও দাবি জানান তারা। ●

    অকা/পখা/ই/সকাল, ০৩ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.