Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানিগুলো সঠিকভাবে ডিভিডেন্ড না দেয়ার অভিযোগ

    আগস্ট ২৭, ২০২৪ ৪:৩৯ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানিগুলো তাদের বিনিয়োগকারীদের সঠিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে না। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে বিনিয়োগকারীরা এমন অভিযোগ দায়ের করেছেন।

    বিনিয়োগকারীরা তাদের অভিযোগে বলেছেন, উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এসএমই কোম্পানিগুলো ডিভিডেন্ড ঘোষণা করে। কিন্তু ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করে না। কিন্তু ডিভিডেন্ড বিতরণ না করেও কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জে ডিভিডেন্ড বিতরণ করেছে বলে স্টক এক্সচেঞ্জের কাছে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করছে। ফলে এসএমই মার্কেটের শেয়ারে বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন বলে তারা বলছেন। বিনিয়োগকারীদের দাবি, এসএমই মার্কেটের বিনিয়োগকারীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন।

    শেয়ারবাজারের এসএমই মার্কেটে বর্তমানে ২০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এসএমই মার্কেটের বিনিয়োগকারী মুহাম্মদ হারুনুর রশীদ অভিযোগ করেছেন, তালিকাভুক্ত কোম্পানি কৃষিবিদ ফিড লিমিটেড থেকে ডিভিডেন্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। গত দুই বছর কোনো ডিভিডেন্ড পাননি তিনি। বিএসইসির কাছে তার অভিযোগ পত্রে ঘোষিত ডিভিডেন্ড সঠিকভাবে বিতরণ করতে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

    একইভাবে কৃষিবিদ ফিড লিমিটেড থেকে ডিভিডেন্ড না পাওয়ার অভিযোগ করেছেন আরেক বিনিয়োগকারী মেশাহুল কবির চৌধুরী। তিনি দাবি করেছেন, কোম্পানিটি ডিভিডেন্ড বিতরণের কথা জানালেও তিনি এখনও তা পাননি। তিনি কোম্পানির সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। সৈয়দ মাহবুব আহমেদ নামের এক বিনিয়োগকারী জুন ২০২৩ অর্থবছরের ডিভিডেন্ড না পাওয়ার জন্য বিডি পেইন্টস-এর বিরুদ্ধে অভিযোগ করেছেন।

    এদিকে, নাম প্রকাশ না করার শর্তে বিএসইসির এক কর্মকর্তা ডিভিডেন্ড না পাওয়ার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, অনেক কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, কিন্তু সঠিকভাবে বিতরণ করতে ব্যর্থ হয়েছে। বিএসইসি এসব কোম্পানির বিরুদ্ধে এনফোর্সমেন্ট ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, যেসব কোম্পানি সময়মতো ডিভিডেন্ড বিতরণ করেনি, তাদের তালিকা বিএসইসি-তে প্রেরণ করার জন্য উভয় স্টক এক্সচেঞ্জগুকে নির্দেশ দিয়েছে।

    আইন অনুসারে, কোম্পানিগুলোকে সম্পূর্ণরূপে এবং সঠিকভাবে ডিভিডেন্ড বিতরণ করার পরে স্টক এক্সচেঞ্জে একটি বিতরণ বা কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে হয়। তবে কিছু কিছু কোম্পানি ডিভিডেন্ডের মাত্র ৬০-৭০ শতাংশ বিতরণ করে স্টক এক্সচেঞ্জে শতভাগ ডিভিডেন্ড প্রেরণের রিপোর্ট দিচ্ছে। যার ফলে বিনিয়োগকারীরা প্রতারিত হচ্ছেন।

    এই বিষয়ে শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, অনেক নন-ফাংশনাল এবং খারাপ পারফরম্যান্স কোম্পানি এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। যারা ডিভিডেন্ড দিতে সক্ষম নয়। নিয়ন্ত্রকের উচিত কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

    বিএসইসি কর্মকর্তারা জানিয়েছেন, ডিভিডেন্ড পরিশোধ না করায় ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ, মামুন এগ্রো প্রোডাক্টস, মাস্টার ফিড এগ্রোটেক, আছিয়া সি ফুডস, কৃষিবিদ সিড, কৃষিবিদ ফিড, বিডি পেইন্টস এবং অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন।

    তবে তালিকাভুক্ত কোম্পানির কর্মকর্তারা নিজেদের অনিয়ম আড়াল করার জন্য বলছেন, তারা যথাযথভাবে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু অনেক বিনিয়োগকারী তাদের পোর্টফোলিওতে তথ্য আপডেট করেনি এবং ব্যাংকগুলিও ডিভিডেন্ড পাঠাতে সময় নেয়। ●

    অকা/পুঁবা/ই/সকাল, ২৭ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.