Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    স্পট মার্কেটে নিম্নমুখী চাহিদায় এলএনজির দরপতন

    সেপ্টেম্বর ১৬, ২০২৪ ৪:৩৭ পূর্বাহ্ণ22
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এশিয়ার স্পট মার্কেটে নভেম্বরে সরবরাহের জন্য চাহিদা সীমিত রয়েছে। অন্যদিকে হারিকেন ফ্রানসিনের প্রভাবে যুক্তরাষ্ট্র থেকে এলএনজির সরবরাহসংক্রান্ত উদ্বেগও কমেছে। এ কারণে চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম কমেছে।

    শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহে উত্তর-পূর্ব এশিয়ায় অক্টোবরে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৩ ডলার ২০ সেন্ট, আগের সপ্তাহে যা ছিল ১৩ ডলার ৪০ সেন্ট। এছাড়া চলতি সপ্তাহে নভেম্বরে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৩ ডলার ৫ সেন্ট।

    আরগাসের কমোডিটি প্রাইসিং বিভাগের ডেপুটি হেড মার্টিন সিনিয়র বলেন, ‘আটলান্টিক ও প্যাসিফিক অঞ্চলে এলএনজির সরবরাহসংক্রান্ত উদ্বেগ কমেছে। হারিকেন ফ্রানসিন মার্কিন গালফ কোস্টে কোনো এলএনজি রফতানি টার্মিনালের ওপর সরাসরি আঘাত হানেনি।’

    ডাটা ইন্টেলিজেন্স ফার্ম আইসিআইএসের সিনিয়র এলএনজি বিশ্লেষক অ্যালেক্স ফ্রোলি বলেন, ‘মধ্য আগস্টের ঊর্ধ্বমুখিতা থেকে বর্তমানে কিছুটা পিছিয়ে এলেও বৈশ্বিক প্রাকৃতিক গ্যাসের দাম এখনো বেশি। বাজার ঊর্ধ্বমুখী অবস্থায় ভারসাম্য বজায় রেখেছে। বাজারে নতুন সরবরাহও কম আসছে। অন্যদিকে এশিয়ার দেশগুলো চলতি বছর বেশি এলএনজি আমদানি করছে।’ তিনি আরো বলেন, ‘শীতকালে স্পট মার্কেট থেকে চীনের এলএনজি আমদানি বাড়তে পারে। এছাড়া মিসর শীতকালীন কার্গোর জন্য একটি বড় টেন্ডার প্রকাশ করেছে।’

    ইউরোপে এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস অক্টোবরে সরবরাহ চুক্তিতে নর্থ-ওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার বাজার আদর্শের দাম স্থির করেছে প্রতি এমএমবিটিইউতে ১১ ডলার ২০৪ সেন্ট। এছাড়া নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের ভার্চুয়াল ট্রেডিং পয়েন্ট টিটিএফে প্রতি এমএমবিটিইউতে দশমিক ২০ শতাংশ ছাড় দেয়া হয়েছে।

    স্পার্ক কমোডিটিস প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১১ ডলার ২১১ সেন্ট। অন্যদিকে আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১১ ডলার ২৫০ সেন্ট।

    এদিকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় পথে এলএনজির পরিবহন ব্যয় পঞ্চম সপ্তাহের মতো কমেছে। স্পার্ক কমোডিটিসের বিশ্লেষক কাসিম আফগান জানিয়েছেন, শুক্রবার আটলান্টিক সাগরপথে এলএনজি পরিবহনে ব্যয় কমে দৈনিক ৫৭ হাজার ৭৫০ ডলারে নেমেছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় পথে পরিবহন ব্যয় কমে দৈনিক ৭৩ হাজার ৫০০ ডলারে নেমে এসেছে।

    গ্লোবাল এনার্জি ট্রেডার গানভরের সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান টরবিয়র্ন টর্নকুইস্ট সম্প্রতি এক মন্তব্যে জানান, দাম না বাড়লে ২০৪০ সালের মধ্যে তরলীকৃত এলএনজি চাহিদা বর্তমান পর্যায় থেকে আরো ৫০ শতাংশ বাড়তে পারে।

    টর্নকুইস্ট এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের এশিয়া-প্যাসিফিক পেট্রোলিয়াম কনফারেন্সে (এপিপিইসি) বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময়ের তুলনায় বর্তমানে এলএনজির বাজার কিছুটা স্বাভাবিক।’

    তিনি জানান, সমুদ্রপথে পরিবহন করা জ্বালানি পণ্য হিসেবে এলএনজির চাহিদা বাড়ার সম্ভাবনা বেশি। কারণ শিপিং শিল্পে এখনো পণ্যটির বিকল্প কম আছে। এছাড়া আমরা যদি ব্যয়ের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করি, সামুদ্রিক জ্বালানি হিসেবে এলএনজি একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে থাকবে। ●

    অকা/জ্বালানি/ফর/সকাল/১৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এলএনজি চাহিদা

    এই বিষয়ে আরও সংবাদ

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    বাড়ছে বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার

    কমলো এলপি গ্যাসের দাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ব্যালন ডি’অরের দৌঁড়ে নতুন আলোচনায় মেসি

    সম্পদ বিক্রি করে বীমা দাবির টাকা পরিশোধের উদ্যোগ, নজরে ৭ কোম্পানি

    সমাজের জবাবদিহি রক্ষায় শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: তথ্যমন্ত্রী

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    বাজারে আগুন!
    শত টাকা ছাড়াল শসা-বেগুনের দাম

    আর্জেন্টিনা থেকে আমদানি বেশি, স্পেনে রপ্তানি

    ইউরোপের বাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে নতুন চাপ

    স্টাডি সার্কেল চীন এর সম্মেলন অনুষ্ঠিত

    বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত: মেটলাইফ স্টেডিয়াম কেন এত বিশেষ?

    রাজধানীতে যেসব স্থানে বড় পর্দায় দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল

    ওটিটির পর্দায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে ২২ জুলাই

    ঝুঁকিপূর্ণ ১১ লাখ কোটি টাকার ঋণ, যে ব্যবস্থা আনছে সরকার

    চরম ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ

    বৈশ্বিক সরবরাহ সচল রাখতে একসঙ্গে কাজের আহ্বান চীনের

    এআইনির্ভর বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা করছে টিসিবি

    এলডিসি উত্তরণে অর্থনীতিতে বাড়ছে চাপের শঙ্কা

    মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

    চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

    ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী

    এমবাপ্পেকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.