Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    স্বাবলম্বী রিক্সাচালক আমজাদের জীবন বীমাকৃত

    অক্টোবর ৯, ২০২১ ৪:২০ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ৯, ২০২১ ৪:২০ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রিক্সাচালক আমজাদ হোসেন রাজধানীতে আছেন ৬ বছর ধরে।  বয়স ২৮। বিবাহিত। ২০১৪ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ফুপাতো বোন তারামনকে। এক ছেলে ও এক মেয়ে। বেশ স্বচ্ছল।  নিজের ও স্ত্রীর নামে দেশের বেসরকারি একটি জীবন বীমা প্রতিষ্ঠানে ১০ বছর মেয়াদী জীবন বীমা করা আছে। বীমাপত্রের সে ডিপিএসে প্রতি মাসে দু’জনের নামে ৫ শ’ টাকা করে ১০০০ টাকার কিস্তি দেন। চার বছর ধরে নিয়মিতভাবে কিস্তি দিয়ে আসছেন। বললেন পাশ বইয়েও প্রতি মাসে কিস্তির টাকা জমা দেয়ার প্রমাণ রয়েছে। দেশের বাড়ী রংপুরের মিঠাপুকুরের দূর্গাপুরে। সেখানে স্ত্রী, ছেলেমেয়ে ও পিতামাতা থাকে। ২০ দিন থাকেন ঢাকায়। এ সময় প্রতিদিন ১৪/১৫ ঘন্টা রিক্সা চালিয়ে খরচ বাদে ১০০০ থেকে ১২০০ টাকা হাতে থাকে। পশ্চিম রামপুরার মেসের একটি ঘরে থাকেন আমজাদসহ মোট ৬ জন। ৪ জন রিক্সা এবং ২ জন সিএনসি চালান।  প্রতি মাসে সিট ভাড়া তারও দেড় হাজার টাকা।

    গত ৫ অক্টোবর এ প্রতিবেদক রাজধানীর রামপুরা থেকে তার রিক্সার যাত্রী। সকালে রওনা হয়েছেন মতিঝিল অভিমুখে।  ৫৫ মিনিটের যাত্রা পথে ভদ্র যুবক আমজাদের সঙ্গে তার জীবনের বিস্তারিত আলাপ।  নবম শ্রেণি অবধি পড়ালেখা করেছেন তিনি। ২০১২ সালে সাড়ে চার লাখ টাকা খরচ করে উপার্জনের জন্য ইরাক গিয়েছিলেন। রাজধানীর বাগদাদে নির্মাণ একটি প্রতিষ্ঠানে প্লামবারের কাজ করেছেন।  মাসিক রোজগারও ছিলো সন্তোষজনক।  প্রতি মাসে দেশে ২০- ৩০ হাজার টাকা পাঠাতেন।  দুই বছর কাজ করার পর ইরাকের সরকার প্রধানের ক্ষমতা পরিবর্তন হয়! সে কারণে বাংলাদেশের সরকার ইরাকে কর্মরত শ্রমিকদের দেশে ফেরত নিয়ে আসে। ২০১৪ আমজাদ হোসেনও দেশে চলে আসেন। গ্রামের বাড়ী মিঠাপুকুরের দূর্গাপুরে বসতঘর ছাড়াও প্রায় ২৫ শতাংশ ফসলী জমি রয়েছে তাদের। নিজেরাই চাষাবাদ করেন।  তিন ভাই ২ বোন এবং মা ও বাবা একসঙ্গে থাকে। মাঠে চাষাবাদের কাজ ভালো লাগে না তার।  স্ত্রীর সঙ্গে রাগ করে ২০১৫ সালের আগস্ট মাসে রেলগাড়িতে করে চলে আসেন ঢাকায়।  বাড্ডায় এসে আমজাদ তার এলাকার এক বন্ধুর কাছে ওঠেন। পরের মাস থেকেই বাস তার পশ্চিম রামপুরায়।  ওই মাস থেকেই রিক্সা চালাতে শুরু করেন। দীর্ঘ তিন মাস পর বাড়ী ফিরেন।  রোজগারের নগদ ৪৮৫৩০ টাকা স্ত্রী তারামনের হাতে তুলে দেন আমজাদ। সে যাত্রায় দেশের বাড়ী থাকেন ২১ দিন।  ঢাকায় ফিরে মেসের কাছে গ্যারেজ থেকে আবার রিক্সা নিয়ে চালাতে শুরু করেন তিনি। কথা প্রসঙ্গে আমজাদ জানালেন, ব্যাংক ও এলাকার সমিতিতে মাসে মাসে টাকা সঞ্চয় করেন। করোনার অতিমারির মধ্যে প্রতি মাসে বাড়ী যেতে পারেননি তিনি। মাসের দশদিন পরিবারের সঙ্গে থাকেন। দেশের বাড়ীতে ছেলেকে স্কুলে দিবেন আগামী বছর। মেয়েটার বয়স দেড়। জানালেন ৬ বছরে তিনি নিজের অর্থে এলাকায় ৯ শতক জমি ও একটি পুকুর কিনেছেন। বললেন ‘রোজগারের ২০ লাখ টাকা হাতে জমলে পরে দেশে চলে যাবো একেবারে।  গ্রামে গিয়ে মাছ চাষ করবো। ঘর পুরোটা পাকা করবো।’ প্রতিবেদকের প্রশ্নের উত্তরে আমজাদ জানান, ২০ লাখ নগদ পুঁজি হতে আরও বছর দুয়েক লাগবে তার। জমানো নগদ টাকার পরিমাণ এখন আমজাদের ৯ লাখ টাকা।  

    প্রতিবেদক স্বাবলম্বী রিক্সাচালক আমজাদের জীবনের গল্প শুনে অন্যমনস্ক হয়ে পড়েন! ততক্ষণে মতিঝিল গন্তব্যে পৌছে গেছে যাত্রী, আমজাদ ও তার রিক্সা বাহন। দীর্ঘশ্বাসে নেমে আরোহী বললেন ‘আপনি দেখি আমজাদ, আমার চেয়েও স্বচ্ছল।’ ভাড়া হাতে নিয়ে মাথা নাড়ায় রিক্সাচালক আমাজাদ হোসেন।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.