Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আইএমএফের মিশন শুরু, সরকারের ব্যয় কমানোর তাগিদ

    সেপ্টেম্বর ২৫, ২০২৪ ২:৪৪ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ২৫, ২০২৪ ২:৪৪ পূর্বাহ্ণ18
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন ২৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। মূলত ডিসেম্বরে ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের আগে সংস্থাটির একটি মিশন আসবে। সে মিশনের আগে প্রস্তুতিমূলক হিসেবে বর্তমান মিশনটি এসেছে। এছাড়া সরকারের পক্ষ থেকে সংস্থাটির কাছে যে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে, সেটিও মূল্যায়ন করে দেখবে বর্তমান দলটি। মিশনের প্রথম দিন ২৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আইএমএফের পক্ষ থেকে সরকারের ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে।

    আইএমএফের গবেষণা শাখার উন্নয়ন সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে মিশনের কর্মকর্তারা ২৪ সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

    অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে আইএমএফের কর্মকর্তারা সরকারের ব্যয় কমানোর তাগিদ দিয়েছেন। পাশাপাশি কর জিডিপির পরিমাণ দশমিক ৫ শতাংশ হারে বাড়ানোর কথা বলেছেন তারা। এ সময় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের কৃচ্ছ্রতাসাধন নীতির বিষয়টি আইএমএফের কাছে তুলে ধরা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি অর্থ বছরে অর্থ মন্ত্রণালয়ের ২৮ হাজার কোটি টাকার মতো ব্যয় কমানোর পরিকল্পনা রয়েছে। এ সংখ্যা কম-বেশি হতে পারে। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০ হাজার কোটি টাকার মতো প্রকল্প ব্যয় কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সব মিলিয়ে চলতি অর্থ বছরে ৫০-৬০ হাজার কোটি টাকার মতো ব্যয় কমানোর বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে আইএমএফকে জানানো হয়েছে।

    আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, ‘অর্থ পাচার প্রতিরোধ, ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কারসহ অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কার ও পদক্ষেপের জন্য আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থার কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। তবে আইএমএফের কাছে কী পরিমাণ সহায়তা চাওয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। অন্য দাতা সংস্থাগুলো কী পরিমাণ সহায়তা দেবে, সেটা জানার পর আইএমএফের কাছে সহায়তার পরিমাণ উল্লেখ করা হবে।’

    বৈঠকের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘অর্থনৈতিক ক্ষেত্রে নানা রকম সংস্কার ও পদক্ষেপ নেয়ার জন্য রিসোর্স দরকার। আমরা যতটুকু পারি দেশীয় সম্পদ আহরণ করব। কিন্তু কিছু জিনিস আছে বিদেশী সহায়তা লাগবে। এর মধ্যে অন্যতম আইএমএফ ব্যালান্স সাপোর্ট দেয়, যা ব্যাংকিং ও অন্যান্য সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মিশন আসছে, আমাদের সম্ভাব্য কী কী দরকার। আমরা বলেছি সংস্কারের বিষয়ে মোটামুটি পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিংসহ অন্যান্য সেক্টরে আমরা পদক্ষেপ নিয়েছি।’

    তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কী পরিমাণ লাগবে, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। ওরা ডিটেইলসে আরো আলাপ করবে। আমার সঙ্গে নীতি ও মূল উদ্দেশ্য নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বসবে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট ও ব্যাংক রিফর্ম নিয়ে কী করবে, সেটা জানবে। এনবিআরের সঙ্গেও বসবে। আমাদের ম্যাক্রো পলিসি টিম আছে। ডিটেইলস আলাপ করে তাদের নিজস্ব ভিউ দেবে। তারপর অক্টোবরে ওয়ার্ল্ড ব্যাংক মিটিংয়ে যাব, সেখানে পলিসি মেকারদের সঙ্গে আলোচনা হবে। তারপর প্রেজেন্ট প্রোগ্রাম নিয়ে আলাপ হবে।’

    তাদের কাছে কী চেয়েছেন জানতে চাইলে সালেহউদ্দিন বলেন, ‘রিসোর্স, কারিগরি সহায়তা যেটা ব্যাংক সেক্টর রিফর্মের জন্য, মানি লন্ডারিংয়ের জন্য, ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স-ভ্যাট রিফর্মের জন্য। শুধু আইএমএফ না, অন্যদের কাছেও কিছু চেয়েছি। কারা কী সাহায্য দেবে, সেটা কো-অর্ডিনেট করে আইএমএফকে আমরা স্পেসিফিক বলব ওদের কাছ থেকে আমাদের কী কী সাহায্য দরকার। ●

    অকা/আখা/ফর/সকাল/২৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আইএমএফ

    এই বিষয়ে আরও সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    সিটিটিসি-এটিইউ-র‍্যাবের চ্যালেঞ্জ, বাড়ছে জঙ্গি হুমকি

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন আইরিন খান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.