অর্থকাগজ প্রতিবেদন ●
উচ্চ শিক্ষার জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) শিক্ষার্থীদের সেরা পছন্দ। কারণ শতভাগ কর্মমুখী শিক্ষা, সকল সুযোগ-সুবিধাসহ স্থায়ী সনদপ্রাপ্ত ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হিসেবে বিইউএফটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এখানে কর্মরত রয়েছেন খ্যাতিমান শিক্ষকমণ্ডলী, যাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা পাচ্ছেন আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ এবং গড়ে উঠছেন একেকজন স্বপ্নবাজ মানুষ হিসেবে। এখানে ভিসি হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যাংকার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, প্রোভিসি বিশিষ্ট শিক্ষাবিদ ও বস্ত্র প্রকৌশলী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, ট্রেজারার বিশিষ্ট শিল্প প্রকৌশলী অধ্যাপক ড. মো: আলমগীর হোসাইন, ব্যাবসায় শিক্ষা ও কলা অনুষদের ডিন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মো: মুইনুদ্দিন খান, প্রকৌশল শিক্ষা অনুষদের ডিন বিশিষ্ট যন্ত্র প্রকৌশলী অধ্যাপক ড. সিরাজুল করিম চৌধুরী, বিজ্ঞান ও বস্ত্র অনুষদের ডিন বিশিষ্ট গবেষক ও রসায়নবিদ অধ্যাপক ড. মো: আব্দুল জলিল, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ডিন বিশিষ্ট বস্ত্র প্রকৌশলী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবাইয়াৎ চৌধুরী এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো: সানাউল্লাহ।
আরো রয়েছেন পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক ড. এস এম আবু রায়হান, শিক্ষাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজগর তালুকদার, অধ্যাপক ড. মো: কামরুল হাসান, ড. ইঞ্জিনিয়ার মো: হাসান ইকবাল, ড. শাহিন হোসাইন, ড. নাজিয়া মুহসিন ও ড. নাসরিন জাহান। বিভাগীয় প্রধান হিসেবে রয়েছেন ব্যবসায় প্রশাসনেÑ অধ্যাপক ড. এস এম আক্তারুজ্জামান, বস্ত্র প্রকৌশলেÑ অধ্যাপক ড. রঞ্জিত কুমার নাগ, বিইউএফটির ডিগ্রি নিয়ে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ারকে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায়। ●
অকা/শিক্ষাখা/ফর/সকাল/২৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

