Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ার বাজার ইতিহাসে শেয়ার কারসাজির রেকর্ড সর্বোচ্চ জরিমানা

    অক্টোবর ২, ২০২৪ ৪:৩৩ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ার বাজারে তালিকাভুক্ত আলোচিত-সমালোচিত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর কারসাজির দায়ে চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার বাজারের ইতিহাসে এটি কোনো কোম্পানির শেয়ার কারসাজির দায়ে নিয়ন্ত্রক সংস্থার করা সর্বোচ্চ জরিমানা।

    বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংস্থাটির ৯২৪তম কমিশন সভায় কোম্পানিটির শেয়ার কারসাজিকারীদের এ জরিমানা করা হয়।

    সভাশেষে বিএসইসির মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

    জরিমানা করা ব্যক্তিদের মধ্যে মুশফিকুর রহমানকে ১২৫ কোটি, মমতাজুর রহমানকে ৫৮ কোটি, আব্দুর রউফকে ৩১ কোটি ও মারজানা রহমানকে ৩০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

    এছাড়া শেয়ার কারসাজির দায়ে পাঁচ প্রতিষ্ঠান ক্রিসেন্ট লিমিটেডকে ৭৩ কোটি, আর্ট ইন্টারন্যাশনাল লিমিটেডকে ৭০ কোটি, জুপিটার বিজনেস লিমিটেডকে সাড়ে ২২ কোটি, অ্যাপোলো ট্রেডিং লিমিটেডকে ১৫ কোটি ১ লাখ ও ট্রেডনেক্সট ইন্টারন্যাশনালকে ৪ কোটি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    আলোচ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ২০২১ সালের ২৮ জুলাই থেকে ৬ সেপ্টেম্বর এবং ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সময়ে বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর কারসাজির সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই থেকে ৬ সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯০ থেকে বেড়ে ১১৯ টাকা ৮০ পয়সায় দাঁড়ায়।

    আলোচ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এ সময়ে করাসাজির মাধ্যমে দর বাড়িয়ে বেক্সিমকোর শেয়ার বিক্রি করে ১৫৭ কোটি ৫২ লাখ টাকার মূলধনি মুনাফা অর্জন করেছে। এ সময় তাদের কাছে থাকা অবিক্রীত শেয়ারে মুনাফার পরিমাণ ছিল ৯৮৫ কোটি টাকা।

    অন্যদিকে ২০২২ সালের ২ জানুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সময়ে বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর ১৪৮ থেকে বেড়ে ১৫২ টাকায় দাঁড়ায়। এ সময়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো শেয়ার বিক্রি করে ৩১৯ কোটি ৭৫ লাখ টাকার মূলধনি মুনাফা অর্জন করেছে।

    পাশাপাশি তাদের কাছে থাকা অবিক্রীত শেয়ারে মুনাফার পরিমাণ ছিল ৫২৬ কোটি ৪৯ লাখ টাকা। বিএসইসির পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শুনানির জন্য ডাকা হলেও তারা উপস্থিত হননি।

    বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর ২০২০ সালের ২৬ অক্টোবর ২১ টাকা ১২ পয়সা ছিল। ২০২১ সালের ৮ নভেম্বর দর বেড়ে ১৭৮ টাকা ২৮ পয়সায় দাঁড়ায়।

    ডিএসইর একটি সূত্র জানায়, বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজির ঠিক আগে আগে বিপুল পরিমাণ শেয়ার ৪০ টাকার কাছাকাছি দামে রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি থেকে কারসাজিকারীরা ব্লক মার্কেটে কিনে নিয়েছিল। এতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা জড়িত ছিলেন। সেই সময়ে এটি ছিল শেয়ার বাজারের আলোচনায় ‘টক অব দ্যা টাউন’। কিন্তু তদন্ত রিপোর্টে এ অনিয়মের বিষয়ে কোন তথ্য আনা হয়নি এবং আইসিবি’র কোন শাস্তিও আরোপ হয়নি। বিষয়টি পুনরায় তদন্ত করে প্রকৃত তথ্য বের করার দাবি জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, 2 অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ছয় মাসে বিএটিবিসির মুনাফায় ভাটা

    সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.