Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সেপ্টেম্বরে শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে

    অক্টোবর ৬, ২০২৪ ৫:৪৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় আসীন হলেও নানা ঘটনার মধ্য দিয়ে কেটেছে দেশের শেয়ারবাজার। শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা না ফিরলেও অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ফিরেছে দেশের মানুষের। আর এতেই শেয়ার বাজারে বেড়েছে নতুন বিনিয়োগকারী।

    সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে জানা গেছে, সব কিছু ছাপিয়ে সেপ্টেম্বর মাসে শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে।

    সিডিবিএল জানিয়েছে, সেপ্টেম্বরের শেষ কর্মদিবস শেয়ার বাজারে বিনিয়োগাকরীদের বেনিফিশিয়ারি ওনার্স হিসাব (বিও) দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৩ হাজার ৮১৭টিতে। আগস্টের শেষ দিন এই সংখ্যা ছিল ১৬ লাখ ৬৬ হাজার ৮৬৮টি। অর্থাৎ আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে বিনিয়োগাকীদের বিও হিসাব বেড়েছে ৬ হাজার ৯৪৯টি।

    সেপ্টেম্বরের শেষদিন পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১২ লাখ ৫৪ হাজার ১২৭টিতে। আর আগস্টের শেষদিন এই সংখ্যা ছিল ১২ লাখ ৪৮ হাজার ৫৬৭টিতে। মাসটিতে পুরুষ বিও হিসাব বেড়েছে ৫ হাজার ৪৭০টি।

    আলোচ্য মাসে নারী বিও হিসাব ১ হাজার ৩৮৫টি বেড়েছে। সেপ্টেম্বরের শেষদিন নারী বিও হিসাব দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৩৯৫টিতে। আর আগস্টের শেষদিন নারী বিও হিসাব ছিল ৪ লাখ ১ হাজার ১০টি।

    সেপ্টেম্বর মাসে কোম্পানির বিও হিসাব বেড়েছে ৯৪টি। সেপ্টেম্বরের শেষদিন এই বিও হিসাব দাঁড়িয়েছে ১৭ হাজার ২৯৫টিতে। আগস্টের শেষদিন কোম্পানি বিও হিসাব ছিল ১৭ হাজার ২০১টি।

    এদিকে সেপ্টেম্বরের শেষ কর্মদিবস দেশে অবস্থারত বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১৬ লাখ ৯ হাজার ৫৫৩টিতে। আগস্টের শেষ কর্মদিবস এই সংখ্যা ছিল ১৬ লাখ ২ হাজার ৬৮০টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে দেশে অবস্থানরত বিনিয়োগকারীদের বিও হিসাব ৬ হাজার ৮৭৩টি বেড়েছে।

    তবে সেপ্টেম্বর মাসে বিদেশী বা প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব কমেছে। সেপ্টেম্বরে তাদের হিসাব ১৮টি কমে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৬৯টিতে। আগস্ট মাসের শেষ কর্মদিবস বিদেশী বা প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৯৮৭টি।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক অস্থিরতা কমে যাওয়ায় শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। যদিও সেপ্টেম্বরে শেয়ার বাজার নানান ঘটনার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। আশা করা যাচ্ছে অচিরেই শেয়ার বাজার তার নিজস্ব গতিতে ফিরে আসবে। ●
    অকা/পুঁবা/ই/সকাল, ৬ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.