Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজার মূলধনের দিক দিয়ে বৈশ্বিক সূচকের চেয়ে পিছিয়ে রয়েছে দেশের শেয়ার বাজার

    ডিসেম্বর ১, ২০২৪ ৪:১২ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ার বাজার দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হলেও নানা সীমাবদ্ধতার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। এতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন। ফলে বাজার মূলধনের দিক দিয়ে বৈশ্বিক সূচকের চেয়ে পিছিয়ে রয়েছে দেশের শেয়ার বাজার। বিশ্লেষকরা বলছেন, সার্বিক অর্থনীতি স্থিতিশীল না হলে শেয়ার বাজারে বিনিয়োগ বাড়বে না।

    শেয়ার বাজার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নানা অনিয়ম ও অদক্ষতার কারণে দেশের পুঁজি বাজার ব্যাহত হচ্ছে। শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি সুসংগঠিত শেয়ার বাজার অপরিহার্য হলেও তা এখনো গড়ে ওঠেনি।

    দেশের শেয়ার বাজারে এখন বাজার মূলধন ও জিডিপির অনুপাত ৮ শতাংশের নিচে। পাশের দেশ ভারতে এই হার ১২০ শতাংশ।

    পরিসংখ্যান বলছে, বৈশ্বিক র‍্যাংকিংয়ে ৫ ধাপ নেমে দেশের শেয়ার বাজার অবস্থান করছে ৪২তম স্থানে। বাজার মূলধনের দিক থেকে বিশ্বে প্রথম নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ৬ষ্ঠ স্থানে থাকা ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৫.৬২ ট্রিলিয়ন ডলার। অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার মূলধন সাড়ে ৬ লাখ কোটি টাকার ঘরে। শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে বিএসইসি সাবেক চেয়ারম্যান ফারুক আহম্মেদ সিদ্দিকী সংবাদ মাধ্যমকে বলেন, দেশের স্থিতিশীলতা যদি ঠিক মতো বজায় থাকে, বাংলাদেশের অর্থনীতিও দুই তিন বছরের মতো ওইরকম একটা পর্যায়ে পৌঁছবে। যখন বেসরকারি খাতে প্রচুর বিনিয়োগ হবে।’

    তিনি বলেন, শেয়ার রবাজার থেকে যারা পুঁজি সংগ্রহ এবং জোগান দেন তাদের আগ্রহ কমায় আকার বাড়েনি বাজারের। এজন্য সার্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন সাবেক চেয়ারম্যান।

    ফারুক আহম্মেদ সিদ্দিকী বলেন, ‘দেশি পুঁজি হোক আর বিদেশি পুঁজি হোক, তারা কেন দৌঁড়াতে চাইবেন এদের পেছনে। সুতরাং বাংলাদেশে সুশাসন হলে বিনিয়োগ হবে, বিনিয়োগ হবে মুদ্রা বাজার, শেয়ার বাজার উভয়ই উপকৃত হবে।’

    বাংলাদেশের শেয়ার বাাজার গত ১৫ বছর যাবত তারল্য সংকটের বৃত্তে আটকে আছে। ধারাবাহিক পতনে দেশের শেয়ার বাজারের সূচক ও বাজার মূলধনেও ব্যাপক পতন হয়েছে। যা দূর করতে কাজ করছে গঠিত টাস্কফোর্স।

    টাস্কফোর্সের সদস্য অধ্যাপক আল আমীন সংবাদ মাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে যারা ভুগছে তাদের যতদ্রুত সম্ভব একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পারি তার জন্য আমরা কাজ করছি। তিনি বলেন, আমাদের শেয়ার বাজারের বড় সংকট হলো আস্থার সংকট। তারপর তারল্য সংকটতো রয়েছেই।

    অধ্যাপক আল আমীন বলেন, শেয়ার বাজারের উন্নয়ন ও নিয়ন্ত্রণে কাজ করা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী অর্থায়নের পথ সুগম হবে বলে মনে হয় না। ●
    অকা/পুঁবা/ই/ সকাল, ১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.