গম, মসুর ডাল, মটর ডাল, সয়াবিনসহ বেশ কয়েকটি পণ্যের বড় আমদানিকারক নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। বাংলাদেশের খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণে এক যুগের বেশি সময় ধরে বিশেষ ভূমিকা পালন করছে এই কোম্পানি।
চলতি বছরের প্রথম আট মাসে দেশের মোট গম আমদানির ২৪ দশমিক ৪৭ শতাংশ, মসুর ডালের ৪৯ দশমিক ৩৫ শতাংশ ও মটর ডালের ৫৬ দশমিক ৮৩ শতাংশ হয়েছে নাবিল গ্রুপের মাধ্যমে।
৭ ডিসেম্বর রাজশাহীর পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পার্টনার্স মিট ২০২৪ উপলে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কৃষিবিদ মো. আমিনুল ইসলাম। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. আমিনুল ইসলাম বলেন, নৈতিকতা ও গুণগত মানে আপসহীন নাবিল গ্রুপ পণ্য আমদানি ছাড়াও কিছু ভোগ্যপণ্য উৎপাদনের মাধ্যমে বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে চাল উৎপাদনে এই গ্রুপ দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নাবিল গ্রুপ বর্তমানে দ্বিতীয় বৃহত্তম চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান। গ্রুপটির দৈনিক চাল উৎপাদন সমতা ১ হাজার ৩৬৪ টন।
কৃষিশিল্পের প্রসার ঘটিয়ে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে নাবিল গ্রুপ প্রতিনিয়ত নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করছে। দেশের খাদ্য ব্যবসা, কৃষি ব্যবসা ও সেবা খাত নিয়ে কাজ করা নাবিল গ্রুপের ২০টি প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এর মধ্য দিয়ে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, রংপুর, দিনাজপুর, নওগাঁসহ দেশের প্রায় এক লাখ মানুষের রুটি-রোজগারের প্রত্য সহযোগী নাবিল গ্রুপ।
২০২৩-২৪ অর্থ বছরে নাবিল গ্রুপের আমদানি করা পণ্যের মোট মূল্য ছিল ১২১ কোটি ডলার। গ্রুপটি এখন শতকোটি ডলার কাবের অন্যতম সদস্য বলে জানান মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে সহস্রাধিক অংশীদার ও পরিবেশকেরা অংশগ্রহণ করেন। এ ছাড়া কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীও অনুষ্ঠানে অংশ নেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/বাণিজ্য/সখবি/ফর/সন্ধ্যা/৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

