Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ছুটির দিনেও বাণিজ্যমেলায় উপস্থিতি কম

    জানুয়ারি ৩, ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)- ২০২৫। এ মেলার ৩ জানুয়ারি তৃতীয় দিন। সাপ্তাহিক ছুটি থাকলেও মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি কম।

    বৈরী আবহাওয়া উপো করে মেলায় মানুষ আসছে কম। এছাড়া মাসের শুরুতে অনেকের বেতন-ভাতা না হওয়ার কারণে তাদের হাতে পর্যাপ্ত টাকা নেই। এসব কারণে ক্রেতা সেভাবে বাড়েনি। মেলায় কিছু ক্রেতা-দর্শনার্থী আসলেও তা আশানুরূপ নয়।

    বিস্ক কাবের ইনচার্জ মোহাম্মদ আদনান বলেন, ঠাণ্ডা বেশি। প্রতিবছর সচারাচর আমাদের স্টলে প্রচুর ভিড় থাকে, এখনও আছে। তবে অন্য বছরের মতো এখনো জমেনি।

    মেলায় অংশ নেওয়া দিল্লি অ্যালুমেনিয়াম ফ্যাক্টরির ম্যানেজার ইসমাইল হোসেন বলেন, অন্য বছর শুক্রবারে মেলায় প্রচুর ক্রেতা-দর্শনার্থী পাওয়া যেত। তবে এই শুক্রবার একবারে মাসের শুরুতে হওয়া ও শীতের কারণে ক্রেতা-দর্শনার্থী সমাগম কম। ফলে সেভাবে বিক্রি হচ্ছে না।

    মেলায় এখনো চলছে বেশিরভাগ স্টল, প্যাভিলিয়নের নির্মাণকাজ। নির্মাণসামগ্রী আনা নেওয়া এবং কাজের শব্দে বিরক্ত হচ্ছেন অনেক ক্রেতা-দর্শনার্থী। তবে স্টলের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকলেও অনেক স্টলে শুরু হয়েছে বেচাবিক্রি। মেলায় অনেক স্টলের কর্মীদের হাকডাক করে ক্রেতা ডাকতে দেখা গেছে।

    ৩ জানুয়ারি সরেজমিনে দেখা যায়, অনেক স্টলে ভিড় থাকলেও কিছু কিছু স্টলে ক্রেতা-দর্শনার্থী একেবারেই কম।

    কাশ্মির কার্পেটের এজাজুল হক বলেন, সকাল থেকে একটিও কার্পেট বিক্রি হয়নি। এমনকি মানুষ দেখতেও আসছে কম। যদিও এখন শীত বেশি বলে ভালো বিক্রির আশা করেছিলাম।

    ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম থাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের কর্মীদের অলস সময় পার করতে দেখা যায়। তবে বিকেলের দিকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কিছু বাড়লেও তা আশানুরূপ নয়।

    মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টলে দায়িত্ব পালনকারীরা জানিয়েছেন, প্রথম দিকে সাধারণত বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা কম থাকে। যে কারণে বিক্রি হয় কম। তবে এবার অন্যবারের তুলনায় ক্রেতা-দর্শনার্থীদের সংখ্যা আরও কম।

    শুরুতে ক্রেতা-দর্শনার্থী খরা দেখা দিলেও সামনে বাড়বে বলে আশা করছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। তাদের অভিমত, আগামী সপ্তাহ থেকেই ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতিতে বাণিজ্যমেলা জমজমাট হয়ে উঠবে।

    মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট দেশীয় উৎপাদক-রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

    দেশীয় বস্ত্র, মেশিনারিজ, কার্পেট, কসমেটিক্স অ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস, ফার্নিচার, পাট ও পাটজাত পণ্য, গৃহসামগ্রী, চামড়া, আর্টিফিসিয়াল চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য, স্পোর্টস গুডস, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, মেলামাইন পলিমার, হারবাল, টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর ইত্যাদি পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রি হবে।

    বাংলাদেশ ছাড়াও সাত দেশের মোট ১১ প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া।

    এবারের বাণিজ্যমেলা সাজানো হয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান থিমে। এক্সিবিশন সেন্টারের দণি-পূর্ব পাশে জুলাই চত্বর, দণি-পশ্চিম পাশে কালচারাল সেন্টার, টেকনোলজি কর্নার, রিক্রিয়েশন কর্নার এবং উত্তর-পূর্ব (৬ একর) পাশে শিশু পার্ক এবং উত্তর-পশ্চিম পাশে ছত্রিশ চত্বর ও নামাজ ঘর রয়েছে। ●

    অকা/বাণিজ্য/ফর/সন্ধ্যা/৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.