Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এনভয় টেক্সটাইল অফিস খুলছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে

    জানুয়ারি ১৬, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণUpdated:জানুয়ারি ১৬, ২০২৫ ১২:২৮ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটানে লিয়াজোঁ অফিস বা কার্যালয় খুলছে শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইল। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রে লিয়াজোঁ কার্যালয় খোলার বিষয়টি ১৬ জানুয়ারি বিনিয়োগকারীদের জানানো হয়েছে। ১৫ জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের এক সভা হয় যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে কার্যালয় খোলার বিষয়টি অনুমোদিত হয়।

    কোম্পানি সূত্রে জানা যায়, ম্যানহাটানের ১ হাজার ৫৬ বর্গফুটের একটি লিয়াজোঁ কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি। কার্যালয় ভাড়া, পরিষেবা বিল ও অন্যান্য খরচসহ এই কার্যালয়ের পেছনে মাসে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার। বর্তমান বিনিময় হারে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছয় লাখ টাকা। কোম্পানিটি বলছে, বিদ্যমান বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং বাজার সম্প্রসারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোম্পানিটির বিদেশি ক্রেতারা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল।

    কোম্পানিটি বলছে, নিজস্ব কার্যালয় স্থাপন করা হলে তাতে ক্রেতাদের সঙ্গে যেমন যোগাযোগ বাড়বে, তেমনি যুক্তরাষ্ট্রের বাজারে এনভয়ের বাজার সম্প্রসারণের কাজটিও সহজ হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার যথাযথ অনুমোদনের ভিত্তিতে কার্যালয় খোলার কাজটি সম্পন্ন করা হবে বলেও জানিয়েছে কোম্পানিটি।

    এনভয় টেক্সটাইল ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটি দেশের পরিবেশবান্ধব কারখানাগুলোর মধ্যে একটি। সর্বশেষ গত বছরের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

    ১৬ জানুয়ারি শেয়ার বাজারে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। সকাল ১০টায় লেনদেন শুরুর দেড় ঘণ্টায় ডিএসইতে প্রতিটি শেয়ারের দাম ৮০ পয়সা বা ২ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৩৮ টাকা ২০ পয়সায়। ●

    অকা/পুঁবা/ফর/দুপুর/১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.