Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মূল্যবৃদ্ধির শীর্ষে দুর্বল কোম্পানির দাপট

    জানুয়ারি ১৭, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গত সপ্তাহে শেয়ার বাজারে বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল দুর্বল মানের জেড শ্রেণিভুক্ত। এর মধ্যে ছিল বন্ধ কোম্পানিও।

    ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহের প্রধান এই শেয়ার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, সেন্ট্রাল ফার্মা, মুন্নু সিরামিক, অলটেক্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ইয়াকিন পলিমার, নিউলাইন কথিংস, ঢাকা ডায়িং ও এশিয়াটিক ল্যাবরেটরিজ। এসব কোম্পানির মধ্যে খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, অলটেক্স, ইয়াকিন পলিমার, নিউলাইন ও ঢাকা ডায়িং দুর্বল মানের জেড শ্রেণিভুক্ত কোম্পানি। এসব কোম্পানি কয়েক বছর ধরে শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। এ কারণে এসব কোম্পানিকে জেড শ্রেণিভুক্ত করা হয়েছে। এরপরও কোম্পানিগুলোর শেয়ারের দাম গত সপ্তাহে লাফিয়ে বেড়েছে।

    ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বন্ধ কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম ৩ টাকা ৮০ পয়সা বা সাড়ে ২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ টাকা ১০ পয়সায়। মূল্যবৃদ্ধির তৃতীয় অবস্থানে থাকা জেড শ্রেণিভুক্ত অপর কোম্পানি সেন্ট্রাল ফার্মার প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ৬০ পয়সা বা ১৭ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ১১ টাকায়। মূল্যবৃদ্ধির পঞ্চম অবস্থানে থাকা অলটেক্সের প্রতিটি শেয়ারের দাম গত সপ্তাহে ১ টাকা ৭০ পয়সা বা প্রায় ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১ টাকা ৯০ পয়সায়। মূল্যবৃদ্ধির তালিকায় সপ্তম অবস্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ারের দাম বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা সাড়ে ১৩ শতাংশের বেশি। অষ্টম অবস্থানে থাকা নিউলাইট কথিংসের শেয়ারের দাম বেড়েছে ৮০ পয়সা বা সাড়ে ১১ শতাংশ। আর নবম অবস্থানে থাকা জেড শ্রেণির কোম্পানি ঢাকা ডায়িংয়ের শেয়ারের দাম বেড়েছে ১ টাকা ৬০ পয়সা বা সাড়ে ১১ শতাংশ।

    জেড শ্রেণিভুক্ত এই ছয় কোম্পানি ছাড়া গত সপ্তাহে ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা বাকি ৪ কোম্পানির মধ্যে তিনটি ছিল মধ্যম মানের বি শ্রেণির। আর একটি এন শ্রেণিভুক্ত। ফলে দেখা যাচ্ছে, গত সপ্তাহে ঢাকার বাজারে মূল্যবৃদ্ধির শীর্ষ তালিকায় ভালো মৌল ভিত্তির কোনো কোম্পানিই ছিল না।

    বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণির বড় বিনিয়োগকারীদের বড় অংশই এখন বাজারে নিষ্ক্রিয়। ফলে নতুন বিনিয়োগ আসছে না। এমন অবস্থায় ভালো কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যাচ্ছে না। ভালো কোম্পানির শেয়ারে বড় ধরনের বিনিয়োগ ছাড়া খুব বেশি দাম বাড়ে না। তার বিপরীতে অল্প বিনিয়োগে দুর্বল কোম্পানির শেয়ারের দামের বড় ধরনের উত্থান ঘটে। এ কারণে কারসাজিকারীরা দাম বাড়ানোর জন্য সব সময় দুর্বল কোম্পানিগুলোকে বেছে নেন।

    জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান বলেন, ‘বাজারে যখন বিনিয়োগকারীদের অনাস্থা ও তারল্য সংকট থাকে, তখন স্বল্প মূলধনি কোম্পানিগুলোর দাম বাড়ে। এটি আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। মন্দা বাজারের সুযোগ নিয়ে কারসাজিকারীরা এ ধরনের শেয়ারের দাম বাড়ান। তবে এই ধরনের আচরণের একটি ইতিবাচক দিকও আছে। সেটি হলো খারাপ কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধির এক পর্যায়ে গিয়ে ভালো শেয়ারের প্রতি আকৃষ্ট হন বিনিয়োগকারীরা। গত সপ্তাহে আমরা কিছু খারাপ কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা দেখেছি। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.