অর্থকাগজ প্রতিবেদন ●
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী জেন্ট্রি বিচ বাংলাদেশে বিনিয়োগ করার পরিকল্পনা করছে।
৩০ জানুয়ারি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাাৎকালে এই পরিকল্পনার কথা জানানো হয়।
হাইগ্রাউন্ড হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও সিইও জেন্ট্রি বিচ জানান, তার কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে একাধিক খাতে বিনিয়োগ করেছে এবং জ্বালানি, অর্থনীতি ও অন্যান্য খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহী।
বিচ বলেন, বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে, যা বিনিয়োগের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে। তিনি বাংলাদেশের প্রতি আশাবাদী এবং জানান, এই দেশে বিনিয়োগের এখনই সময়।
বিচের বক্তব্যে উঠে এসেছে, তার কোম্পানি কম খরচের সামাজিক আবাসন, অ্যারোস্পেস ও প্রতিরা খাতে বিনিয়োগ করতে চায়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তাকে বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বাগত জানান এবং বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত।
সাাৎকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপরে (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মূখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, দেশের গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের প্রয়োজন রয়েছে। ●
অকা/বাণিজ্য/ফর/রাত/৩১ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

